এনসিপির ‘জুলাই পদযাত্রা’-য় বিস্ফোরণ! আহত ৪ কর্মী

Image: FB/nahidislamjuly

ঢাকায় জাতীয় নাগরিক পার্টির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে বিস্ফোরণের অভিযোগ। সোমাবর রাতে সাভারে পদযাত্রা শেষে আয়োজিত এক জনসভা চলাকালীন আচমকাই বিস্ফোরণ ঘটে বলেদাবি করেছি এনসিপি। প্রাথমিক খবর অনুযায়ী, ঘটনায় কমপক্ষে চার জন কর্মী আহত হয়েছে। ঘটনার প্রতিবাদে গভীর রাত পর্যন্ত বিক্ষোফ কর্মসূচি করে এনসিপি।

 

২০২৪ সালে কোটা বিরোধী আন্দোলনের জেরে  পতন হয়েছিল শেখ হাসিনা সরকারের। সেই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেশজুড়ে কর্মসূচি নিয়েছে এনসিপি। তারই অংশ হিসেবে সোমবার ঢাকায় ‘জুলাই পদযাত্রা’-র আয়োজন করা হয়। পদযাত্রা শেষ সাভারে জনসভা চলাকালীন এনসিপি-র শীর্ষ নেতা নাহিদ ইসলাম-সহ দলের প্রথম সারির নেতৃত্ব মঞ্চে উপস্থিত ছিলেন। সেই সময় মঞ্চের সামনের ভিড়ের মধ্যে বিস্ফোরণ ঘটে বলে অভিযোগ উঠেছে।


ঘটনায় আহত চার জনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। হামলার প্রতিবাদে সাভার থানার সামনে বিক্ষোভে সামিল হন এলসিপি-র নেতা কর্মীরা। দলের অভিযোগ, প্রশাসনের মদতেই এই হামলা হয়েছে। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সোমবার রাতেই ঢাকায় আরও একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।

এনসিপি-র আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, সভাস্থলের বিদ্যুৎ সংযোগও ইচ্ছাকৃতভাবে বিচ্ছিন্ করে দেওয়া হয়েছে। সমাজ মাধ্যমে তিনি লেখেন, মানুষরে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ঠেকাতেই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। তাঁর দাবি, এ ধরনের আক্রমণ করে ‘জুলাই জাগরণ’ বা দলের আন্দোলনকে থামানো যাবে না।

 

বিস্ফোরণের পর বিক্ষোভস্থল থেকে বক্তব্য রাখতে গিয়ে নাহিদ আরও অভিযোগ করেন, ককটেল ও বোমা বিস্ফোরণের মতো ঘটনায় প্রশাসনের ভূমিকা রয়েছে। তবে ভয়ভীতি বা হামলায় তাঁদের কর্মসূচি থামবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। তাঁর বক্তব্য ,জুলাই পদযাত্রা নির্ধারিত সূচি মেনেই হবে। সেই অনুযায়ী, মঙ্গলবার টাঙ্গাইলের সখীপুরে পরবর্তী পদযাত্রায় তিনি নিজেও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।