দুর্গাপুজো (Durga Puja) উপলক্ষে সরকারি ছুটির মেয়াদ আরও এক দিন বাড়াল বাংলাদেশ সরকার। আগামী ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিন ছুটি পাবেন বাংলাদেশের সরকারি চাকুরিজীবীরা। সেই সঙ্গে দুর্গাপুজো (Durga Puja) এবং বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দান অনুষ্ঠানের জন্য সরকারি অনুদানের পরিমাণও বাড়ানো হয়েছে।
সরকারের পূর্বঘোষিত ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে ছুটি রয়েছে। ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীর জন্য সাধারণ ছুটি। ২২ অক্টোবর বৃহস্পতিপার অফিস খোলার কথা ছিল। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman) ওই দিনটিও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছেন। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে দুর্গাপুজোর (Durga Puja) জন্য সরকারি কর্মীরা টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন।
আরও পড়ুন: কাশ্মীরের বদগাঁওয়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত লস্কর-ই তৈবার শীর্ষ নেতা
ছুটির দিনগুলিতে ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠান সাধারণত বন্ধ থাকবে। তবে বাংলাদেশ ব্যাঙ্কের নির্দিষ্ট শাখা বা বিশেষ পরিষেবা চালু রাখা হতে পারে। এটিএম, কার্ড ও অনলাইন ব্যাঙ্কিংয়ের মতো ডিজিটাল পরিষেবা সাধারণত সচল থাকবে।
অন্যদিকে হাসপাতাল, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও জল সরবরাহের মতো জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের ছুটির দিনেও অফিসে যেতে হবে। প্রয়োজন অনুযায়ী গণমাধ্যম-সহ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানেও কর্মীদের কাজ করতে হতে পারে।
ছুটির পাশাপাশি দুর্গাপুজোর (Durga Puja) সরকারি অনুদানও বাড়িয়েছে বাংলাদেশ সরকার। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট পুজোর জন্য চার কোটি টাকা চেয়েছিল। প্রধানমন্ত্রীর (Tarique Rahman) বিশেষ বিবেচনায় সেই অর্থ বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে। অর্থাৎ চাহিদার তুলনায় এক কোটি টাকা বেশি বরাদ্দ করা হয়েছে।
সেই সঙ্গে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কঠিন চীবর দান অনুষ্ঠানের জন্যও বরাদ্দ বাড়ানো হয়েছে। দুই কোটি টাকা চেয়েছিল বৌদ্ধ সংগঠনটি, সেটি বাড়িয়ে তিন কোটি টাকা করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের (Tarique Rahman) হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এই সিদ্ধান্তকে ইতিবাচক উদ্যোগ বলে উল্লেখ করেছেন। তাঁর বক্তব্য, এক দিন ছুটি বাড়ানোর ফলে সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট পাঁচদিনের ছুটি পাচ্ছেন সবাই। পাশাপাশি অনুদান বাড়ানোয় বিভিন্ন সম্প্রদায়ের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন বলেও তিনি মন্তব্য করেন।
দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/9884APiQM2E?si=E_NtxLKGLzK754q1″ title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>