নেপালের হড়পা বানের (Nepal Flash Flood) ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১২৭ । বুধবার ভোর ৫টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এখনও ৪,৮৫৮ জন নিখোঁজ রয়েছেন।
জেলা ভিত্তিক মৃতের সংখ্যার মধ্যে রয়েছে- রাসুয়ায় ৪৫ জন, নুয়াকোটে ১৫৫ জন, ধাদিংয়ে ৫৯ জন, চিতওয়ানে সর্বাধিক ৩৪৮ জন, গোর্খায় ৬৬ জন, তানাহুনে ৩৮ জন, নাওয়ালপরাসি পূর্বে ২১৭ জন এবং নাওয়ালপরাসি পশ্চিমে ১৯০ জন। এছাড়াও ভারতে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
নেপাল পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মৃতদেহগুলির মধ্যে ১,১১৩টির ময়নাতদন্ত হয়ে গিয়েছে। এর মধ্যে ৯৫টি মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। এখনও বিপুল সংখ্যক মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। ৯১১টি অজ্ঞাতপরিচয় মৃতদেহের তথ্য নেপাল পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, যাতে পরিবারের সদস্যরা পরিচয় শনাক্ত করতে পারেন।
আরও পড়ুন: ইরানে ফের মার্কিন হামলা, পাল্টা জবাব তেহরানের, সংঘাত আরও তীব্র
বন্যাকবলিত এলাকায় (Nepal Flash Flood) উদ্ধার, তল্লাশি, ত্রাণ বিতরণ এবং মৃতদেহ সৎকারের কাজে ৭,৯১২ জন পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত ৬,৫৪১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।গত ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় এই ভয়াবহ হড়পা বান (Nepal Flash Flood) হয়।
বিশেষজ্ঞদের মতে, প্রথমে ভূমিকম্প মনে করা হলেও পরে মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস-সহ বিশেষজ্ঞরা জানান, ল্যাংটাং এলাকায় হিমবাহ ধস ও ধ্বংসাবশেষের প্রবাহ থেকেই এই বিপর্যয় ঘটে (Nepal Flash Flood) । প্রবল জলস্রোত লেন্ডে খোলা হয়ে প্রথমে ভোটেকোশী এবং পরে ত্রিশূলী নদীতে প্রবেশ করে। মাত্র ৩০ মিনিটের মধ্যে ত্রিশূলী নদীর জলস্তর প্রায় ৯ মিটার বেড়ে যায় বলে জানা গিয়েছে।
হড়পা বানের (Nepal Flash Flood) স্রোত এতটাই ভয়াবহ ছিল যে, প্রাথমিক পর্যায়ে তার গতি ঘণ্টায় প্রায় ১৯৩ কিলোমিটার পর্যন্ত পৌঁছ গিয়েছিল বলে বিজ্ঞানীদের অনুমান। এই বন্যায় নেপাল ও চিনের মধ্যে সংযোগকারী একটি ধাতব সেতু ভেঙে গিয়েছে (Nepal Flash Flood) । নদী সংলগ্ন বহু বসতি ও বাড়িঘর ভেসে গিয়েছে।
রাসুয়াগাড়ী কাস্টমস ও জলবিদ্যুৎ পরিকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু জলবিদ্যুৎ ক্ষেত্রেই ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন ডলারে পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সরকারের প্রাথমিক হিসাব অনুযায়ী, ভোটেকোশী করিডর পুনর্গঠনে প্রায় ৫ বিলিয়ন ডলার পর্যন্ত খরচ হতে পারে বলে অনুমান। ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ের পর নেপালে (Nepal Flash Flood) এখনও উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।
দেখুন: জানুয়ারিতে আসছে ‘অগ্নিবীর’-এর প্রথম ব্যাচ, ঘোষণা শুভেন্দুর