আমেরিকায় চাকরিসূত্রে গ্রিন কার্ডের (Green Card) অপেক্ষায় থাকা ভারতীয়দের জন্য খারাপ খবর। মার্কিন বিদেশ দপ্তর জানিয়েছে, চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগেই ভারতীয়দের জন্য EB1 ক্যাটাগরির ভিসা আর পাওয়া যাবে না। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ঘটনা ঘটবে বলে মনে করা হচ্ছে।
EB-2 ক্যাটাগরি ভিসা ইতিমধ্যেই সেপ্টেম্বর মাসের জন্য দেওয়া বন্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে, ভারতীয়দের জন্য EB-3-এর ফাইলান অ্যাকশন তারিখ রয়েছে ১ জানুয়ারি, ২০১৪ অর্থাৎ এই ক্যাটাগরিতে অপেক্ষা তালিকা প্রায় এক দশকেরও বেশি পিছিয়ে রয়েছে।
আরও পড়ুন: হরমুজের কাছে ইরানকে লক্ষ্য করে মার্কিন হামলা, পাল্টা আক্রমণের দাবি তেহরানের
EB-1 বন্ধ হলে কী হবে?
EB-1 হল কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ডের (Green Card) প্রথম অগ্রাধিকার বিভাগ। অসাধারণ দক্ষতার অধিকারী ব্যক্তি, বিশিষ্ট অধ্যাপক ও গবেষক এবং বহুজাতিক সংস্থার নির্দিষ্ট স্তরের ম্যানেজার ও আধিকারিকরা এই বিভাগের আওতায় পড়েন।
সেপ্টেম্বরের ভিসা বুলেটিন অনুযায়ী, ভারতীয়দের জন্য EB-1 এর ফাইনাল অ্যাশশন ডেচ ১৫ অক্টোবর, ২০২২। তবে ভিসার নির্ধারিত সংখ্যা শেষ হয়ে গেলে যোগ্য আবেদনকারীদের জন্যও ওই সময়ে নতুন ভিসা ইস্যু করা হবে না।
EB-2 ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে না
ভারতীয়দের জন্য EB-2 ক্যাটাগরিতে সেপ্টেম্বর মাসে U বা Unavailable দেখানো হয়েছে। অর্থাৎ এই সময়ে ওই বিভাগে কোনও নতুন ভিসা নম্বর ইস্যুর অনুমতি নেই। আগস্টেও EB-2 আনঅ্যাভেলেবেল ছিল এবং সেপ্টেম্বরেও তা খোলেনি।
EB-3তেও দীর্ঘ অপেক্ষা
এই ক্যাটাগরিতে ভারতীয়দের ফাইনাল অ্যাকশন ডেট ১ জানুয়ারি, ২০১৪। অথছ বেশিরভাগে দেশের জন্য এই তারিখ ১ সেপ্টেম্বর, ২০২৪। ফলে ভারতীয় আবেদনকারীদের অপেক্ষা করার সময় অন্য দেশের তুলনায় অনেক বেশি।
EB-5
ভারতীয়দের জন্য অনির্ধারিত বা আনরিসার্ভড EB-5 ইনভেস্টর ক্যাটাগরিও সেপ্টেম্বর মাসে পাওয়া যাবে না। তবে গ্রামীণ প্রকল্প, উচ্চ বেকারত্ব এলাকা এবং পরিকাঠামো প্রকল্পের জন্য সংরক্ষিত EB-5 বিভাগগুলি এখনও সব দেশের জন্য ‘কারেন্ট’ রয়েছে।
কেন ভারতীয়দের এত দীর্ঘ অপেক্ষা?
এর প্রধান কারণ গ্রিন কার্ডের (Green Card) বিপুল চাহিদা এবং মার্কিন আইনে নির্ধারতি ভিসার সংখ্যা ও দেশভিত্তিক সীমা। ২০২৬ অর্থবর্ষে বিশ্বজুড়ে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ডের মোট সীমা ১,৮৬, ৩১৭।
মার্কিন আইনে সাধারণভাবে কোনও একটি দেশের জন্য পরিবার ও কর্মসংস্থানভিত্তিক ভিসার ক্ষেত্রে প্রায় ৭ শতাংশের সীমা রয়েছে। বিপুল সংখ্যাক ভারতীয় আবেদনকারীর কারণে এই সীমাবদ্ধতা ভারতীয়দের গ্রিন কার্ডের অপেক্ষা আরও দীর্ঘ করে তুলেছে।
চলতি মার্কিন অর্থবর্ষ শেত হতে আর খুব বেশি সময় নেই। ফলে EB-1 পাওয়া না গেলে ভারতীয়দের কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ডের (Green Card)সঙ্কট আরও গভীর হতে পারে।
দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/Z8NwHIiC2-o?si=PpSPQwSYxgBKUavn” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>