বুধবার দুপুরে কানাডার একটি স্কুলে হামলা চালায় এক আততায়ী। তাঁকে নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে ওই ঘটনায়। এই ঘটনার পিছনে একজন রূপান্তরকামী নারী রয়েছেন বলে মনে করছেন কানাডার পুলিশ।
পুরুষ হিসেবে জন্ম হলেও মানসিকভাবে নিজেকে নারী হিসেবেই দেখতে ভালোবাসতেন কানাডার স্কুলে হামলাকারী জেসে ভ্যান রুটসেলার। শরীর এবং মন এই দুই নিয়ে তীব্র মানসিক যন্ত্রণায় ভুগত রুটসেলার। মাঝে মাঝেই মানসিক বিকৃতি দেখা দিত। সম্ভবত সেই বিকৃতি থেকেই বুধবার কানাডার স্কুলে হামলা চালিয়েছে রুটসেলার। প্রাথমিকভাবে এমনটাই মনে করছে পুলিশ।
বুধবার কানাডার ব্রিটিশ কলম্বিয়ার টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় রুটসেলার। অন্যান্য দিনের মতো বুধবার ক্লাস চলছিল ওই সেকেন্ডারি স্কুলে। স্থানীয় সময় অনুযায়ী দুপুর ১টা ২০ মিনিটে স্কুলে ঢোকে আততায়ী। কেউ কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। প্রাণ বাঁচাতে সবাই এদিকে-ওদিকে ছোটাছুটি করতে থাকেন। গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের। পাশাপাশি আহত হন আরও অন্তত ২৫ জন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল নিরাপত্তাবাহিনী। পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয় আততায়ীর।
কানাডা পুলিশ সূত্রে খবর, ওই আততায়ী আসলে একজন ট্রান্সজেন্ডার। ছোটবেলা থেকেই মানসিক সমস্যা ছিল তার। যে স্কুলে হামলা চালিয়েছে, সেই স্কুলেই পড়ত সে। বছর চারেক আগে সেই স্কুল ছেড়েছে সে। এর আগে একাধিকবার কানাডা সরকার তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করেছে। স্বাস্থ্যপরীক্ষার জন্য তাকে আটকও করে পুলিশ। অতীতে বন্দুকের লাইসেন্সও ছিল তার। পরে তা বাতিল করা হয়।
জানা গিয়েছে, স্কুলে হামলার আগে বাড়িতে নিজের মা ও ভাইকে হত্যা করে রুটসেলার। তারপরই সে হানা দেয় নিজের পুরনো স্কুলে।