হাসিনার দেশে ফেরার জল্পনার মধ্যেই উত্তপ্ত বাংলাদেশ, ভারত সীমান্তে রাত জেগে পাহারায় বিএনপি-জামাত

Image: SNS

বাংলাদেশের বিজয় দিবস ১৬ ডিসেম্বর। ওই দিনই দেশে ফিরতে পারেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁকে ঘিরে জল্পনার মধ্যেই নতু করে সক্রিয় হয়ে উঠেছে আওয়ামী লীগ। সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা ও অশান্তি ঠেকাতে ভারত সীমান্তবর্তী এলাকাগুলিতে রাত জেগে পাহারা দিচ্ছেন বিএনপি ও জামায়েত ইসলামীর নেতা-কর্মীরা। সীমান্তে অনুপ্রবেশ ও মাদক চোরাচালান রুখতে নজরদারি বাড়িয়েচে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-ও। বাংলাদেশের সাংবাদমাধ্যম ‘দ্য ডেলি স্টার’ এই তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের শাসকদল বিএনপির নেতা-কর্মীরা সীমান্তবর্তী এলাকায় পালা করে পাহারা দিচ্ছেন। অন্যদিকে, জামাতের সদস্যেরা মোটরবাইক নিয়ে বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন। আওয়ামী লীগের সম্ভাব্য বিক্ষোভ ও অশান্তি আটকাতেই এই উদ্যোগ বলে দাবি তাঁদের। বিজিবির শীর্ষ আধিকারিক মহম্মদ মেহবুব মোরশেদ রহমান জানিয়েছন, সাম্প্রতিক ঘটনাবলির জেরে সীমান্তে নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে সচেতনতা বেড়েছে। তাঁরা বিভিন্ন তথ্য দিয়ে বিজিবিকে সাহায্য করছেন। তবে সীমান্তের নিরাপত্তার মূল দায়িত্ব বাহিনীর হাতেই রয়েছে। ‘দ্য ডেলি স্টার’-এর খবর অনুযায়ী, দিনাজপুরের সাহাপাড়া ও কামারপাড়া, জামালপুরের বক্সীগঞ্জ, বেনাপোল এবং কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় চলছে নজরদারি।

আরও পড়ুন: ২০১৪ সালের পর লস অ্যাঞ্জেলেসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, ৪০টিরও বেশি আফটারশক, কম্পনের মাত্রা ৫


এদিকে, দলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজনৈতিক বন্দিদের মুক্তি-সহ আট দফা দাবিতে রবিবার ও সোমবার দেশজুড়ে লকডাউনের ডাক দিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার রাত থেকেই বিভিন্ন এলাকায় প্রচার মিছিল করেছে তারা। এর মধ্যেই ঢাকা-সহ একাধিক জায়গায় বাস, ট্রেন, ব্যাঙ্ক, থানা ও বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিসংযোগ এবং পেট্রলবোমা ও ককটেল হামলার অভিযোগ উঠেছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় আওয়ামী লীগের ৪৫ জন নেতা-কর্মী-সহ মোট ৪৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা, গোপালগঞ্জ-সহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রবিবার সকালে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের সংঘর্ষে যুবলীগের এক কর্মীর মৃত্যু হয়েছে। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অবরোধ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের অভিযোগে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বালাদেশে।

দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/RD2zqUpAiMY?si=G6RiZ7Me_3NTStk9″ title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>