শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও এনআইডি দেবে না বাংলাদেশ, জানাল তারেক রহমানের সরকার

Image: IANS

প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে পাসপোর্টে এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়া হবে না বলে জানিয়ে দিল বাংলাদেশের বর্তমান সরকার। সোমবার এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। তাঁর দাবি, বাংলাদেশ কোনও সন্ত্রাসবাদীকে পাসপোর্ট দেয় না। বরং প্রত্যর্পণ চুক্তি মেনে হাসিনাকে দেশে দেশে ফিরিয়ে এলে আদালতের সাজা কার্যকর করতে চায় ঢাকা।

আগামী ডিসেম্বরর মাসে বাংলাদেশে ফেরার ঘোষণা করেছেন শেখ হাসিনা। তার আগে নিজের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র নতুন করে পাওয়ার জন্য ঢাকার সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। সোমবার হাসিনার এক আইনজীবী নয়াদিল্লিতে বাংলাদেশের দূতাবাসে চিঠি দিয়ে এই আবেদন জানিয়েছিলেন।

হাসিনার পাসপোর্টে ও এনআইডির আবেদন সামনে আসতেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তারেক রহমানের সরকার। বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর বলেন, ‘পাসপোর্টের জন্য হাসিনার আবেদন হাস্যকর। তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। এখন নতুন পাসপোর্টে নিয়ে দেশে ফেরার নাটক করার কোনও সুযোগ নেই।‘


হাসিনার দেশে ফেরার ইচ্ছা থাকলে তাঁকে আইনি প্রক্রিয়া মেনেই ফিরতে হবে বলে জানিয়েছেন হুমায়ুন। তাঁর কথায়, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তিনি ভারত সরকারকে বলুন, ওই চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশের হাতে তুলে দিতে। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করুন এবং সাজা ভোগ করুন।‘

আরও পড়ুন: ডিসেম্বরে বাংলাদেশে ফেরার প্রস্তুতি, নতুন পার্সপোর্ট চেয়ে দিল্লির দূতাবাসে চিঠি হাসিনার

কেন বাংলাধেস ছেড়েছিলেন হাসিনা?

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। তারপর থেকে তিনি ভারতে রয়েছেন। হাসিনার দেশত্যাগের পর প্রায় দেড় বছর মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের শাসন করে। সেই সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত হন হাসিনা। তাঁকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়। ফলে বাংলাদেশে ফিরলে তাঁর গ্রেপ্তার হওয়ার পাশাপাশি আদালতের রায় কার্যকর হতে পারে।

তবে এসব আশঙ্কা তাঁকে দেশে ফেরা থেকে আটকাতে পারবে না বলে দাবি করেছেন হাসিনা। তাঁর বক্তব্য, গ্রেপ্তারি কিংবা মৃত্যুর ভয় তাঁকে বাংলাদেশে ফেরা থেকে বিরত করতে পারবে না। প্রয়োজনে নিজের দেশের মাটিতেই মৃত্যুবরণ করতে চান তিনি।

আরও পড়ুন: এনভিডিয়া কর্তা জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ, খারিজ করল চিন

আইনজীবী সংস্থার আবেদন নিয়েও প্রশ্ন

বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর জানিয়েছেন, দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ব্রিটেনের আইনি পরামর্শদাতা সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে ইমেল করে হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন জানানো হয়েছে। দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে সেই ইমেল বাংলাদেশের বিদেশ মন্ত্রকে পাঠানো হয়েছে বলে খবর।

তবে ওই ইমেলটি যে শেখ হাসিনার আবেদন, তা নিশ্চিত করে বলা যাবে না। কারণ আইনজীবী সংস্থার পাঠানো ইমেলে হাসিনার অনুমোদন বা অথরাইজেশন সংক্রান্ত কোনও নথি কিংবা প্রমাণপত্র জমা দেওয়া হয়নি বলে জানা গিয়েছে।

কূটনৈতিক সূত্রে খবর, কোনও আইনজীবী সংস্তা তার মক্কেলের হয়ে এ ধরনের আবেদন করলে ওই ব্যক্তির অনুমোদন থাকা দরকার। ব্রিটেনের ওই আইনি সংস্থাকে নিশানা করে হুমায়ুন কবীর বলেছেন, ‘যে কোনও আইনজীবী সংস্থারই জানা উচিত, তাদের মক্কেল আসলে কে। তাদের মক্কেল এমন এক জন ব্যক্তি, যিনি দেড় হাজারেরও বেশি মানুষকে হত্যা  করে বাংলাদেশ থেকে পালিয়েছে।‘

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/eb8_EaSGfOk?si=RbyIlVreuxCA-qgY” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>