ভারতীয়দের ভিসা দেওয়া চালু করল বাংলাদেশ

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারতীয়দের ভিসা দেওয়া সাময়িক ভাবে বন্ধ রেখেছিল বাংলাদেশ। ফের তা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যম  কূটনৈতিক সূত্র উল্লেখ করে জানিয়েছে, দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন এবং ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশন থেকে ফের ভারতীয় নাগরিকেরা বাংলাদেশের ভিসা পাবেন। ভিসা ও দূতাবাস সংক্রান্ত (কনস্যুলার) অন্যান্য সুযোগসুবিধা ভারতীয়দের জন্য ফের চালু করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা।

২২ ডিসেম্বর ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া সাময়িক বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করে বাংলাদেশের হাই কমিশন। দিল্লি ও আগরতলা থেকে ওই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছিল। দু’মাসের মধ্যে তা বদল করা হল