রক্তাক্ত বালোচিস্তান, পাক সেনার কনভয়ে মারাত্মক হামলা, মৃত ২৩

Balochistan Attack 23 Army Died Photo-SNS

এবার বালোচিস্তানে আবার হামলার ঘটনা ঘটল। পাক সেনার কনভয়ে মারাত্মক হামলার অভিযোগ উঠেছে। আর তার জেরে মৃত্যু হয়েছে ২৩ জন পাকিস্তানি সেনার। তবে এই সংখ্যা পরে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার এই হামলা চালানো হয় লাসবেলার এন-২৫ জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়। কাশারি এলাকায় পাক সেনা কনভয়ের একাধিক গাড়ি লক্ষ্য করে পর পর হামলা চালানো হয়। তার জেরে ব্যাপক বিস্ফোরণ হয়। বহু গাড়িতে আগুনও ধরে যায়। এই হামলার নেপথ্যে রয়েছে বালোচ বিদ্রোহীরা বলে সূত্রের খবর।

এদিকে পাকিস্তানের শিকল ছিঁড়ে ‘স্বাধীন বালোচিস্তান’ ঘোষণা করেছিল বিদ্রোহীরা। তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, বালোচিস্তানের ৮৫ শতাংশ এলাকা তাদের নিয়ন্ত্রণে। সেখানে পাকিস্তান সেনা পাঠালে কড়া জবাব দেওয়া হবে। এই হুঁশিয়ারি হুমকি দিয়েছিল বালোচ বিদ্রোহীরা। রবিবার লাসবেলার কাশারি এলাকায় ফ্রন্টিয়ার ফোর্সের ১৫টি গাড়ির কনভয় লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ব্যাপক বিস্ফোরণের পাশাপাশি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে সূত্রের খবর। এই হামলায় ২৩ জনের মৃত্যু হয়েছে এবং একাধিক জখমের খবর মিলেছে।

অন্যদিকে এই ঘটনার পর থেকে করাচি-কোয়েট্টা যোগাযোগকারী ওই জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের সরকার ইতিমধ্যেই ঘটনাস্থলে বহু সেনা কর্মীকে পাঠানো হয়েছে। এলাকাজুড়ে শুরু হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান। এখনও পর্যন্ত কেউ বা কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, এই হামলার নেপথ্যে রয়েছে বালোচ বিদ্রোহীরাই। ওই অঞ্চলের ৮৫ শতাংশই রয়েছে তাঁদের দখলে। এই জাতীয় সড়ক বালোচিস্তান প্রদেশের অন্যতম প্রধান সড়ক করিডর। এটা করাচিকে কোয়েটার সঙ্গে যুক্ত করছে এবং বালোচিস্তানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলের মধ্য দিয়েও গিয়েছে।


তাছাড়া চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর তৈরি হওয়ার পর থেকেই ব্যাপক অশান্ত হয়ে উঠেছে বালোচিস্তান। সেখানে খনিজ সমৃদ্ধ প্রদেশটিকে কার্যত লুট করছে পাক প্রশাসন বলে অভিযোগ। উলটে বালোচ জনতা পেয়েছে শুধু নির্যাতন এবং দারিদ্র। যেটারই প্রতিবাদে স্বাধীনতার মরণপণ লড়াইয়ে নেমে সেখানকার মানুষ কড়া জবাব দিয়েছিল।