নেপালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১৬ লক্ষ মানুষ, সরকারের রিপোর্টে উদ্বেগজন ছবি

Image: IANS

নেপালের হড়পা বানে (Nepal Flash Flood) প্রায় ১৬ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মঙ্গলবার নেপাল সরকার একটি রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে নেপালের ভয়াবহ পরিস্থিতির ছবি উঠে এসেছে। সরকারি হিসাবে এখন পর্যন্ত ১,০৫০ জনের মৃত্যু হয়েছে এবং দেশের ৬২টি জেলায় ৩,৯১৬ জন নিখোঁজ রয়েছেন।

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি (NDRRMS) জানিয়েছে, রাসুয়া ও নুয়াকোট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে(Nepal Flash Flood)। অন্যদিকে ধাদিং, গোর্খা ও চিতওয়ানকে মাঝারি মাত্রায় ক্ষতিগ্রস্ত জেলা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নিখোঁজদের মধ্যে ৬২ শতাংশ নেপালি নাগরিক রয়েছেন। এছাড়া ১৭ শতাংশ সরকারি সংস্থার কর্মী এবং প্রায় ১৫ শতাংশ বিদেশি নাগরিক রয়েছেন। দুর্গম পাহাড়ি এলাকা, ক্ষতিগ্রস্ত রাস্তা ও নদী এবং বিচ্ছিন্ন জনবসতির কারণে উদ্ধারকাজ অত্যন্ত কঠিন হয়ে উঠেছে।


আরও পড়ুন: নেপালে হড়পা বানে মৃতেরর সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ ৪,৮৫৮

এখনও পর্যন্ত উদ্ধারকারী দল ১১,৮১৪ জনকে নিরাপদ স্থানে সরিয়ে এনেছে। যাঁদের মধ্যে ২৫৩ জন বিদেশি নাগরিক। হেলিকপ্টার ও ৫৭৩টি বিমান অভিযান চালানো হয়েছে। এর মাধ্যমে ৩,৭০২ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে (Nepal Flash Flood)।

তল্লাশি ও উদ্ধারকাজে মোট ২১,০১১ জন নিরাপত্তাকর্মী মোতায়েন রয়েছেন। তাঁদের মধ্যে নেপালি সেনার ৮,৮৯৬ জন, নেপাল পুলিশের ৭,৯১২ জন এবং আর্মড পুলিশ ফোর্সের ৪,২০৩ জন সদস্য রয়েছেন।

এই বিপর্যয়ে  (Nepal Flash Flood)আন্তর্জাতিক সাহায্যও মিলেছে। ভারত, চিন ও দক্ষিণ কোরিয়ার উদ্ধারকারী দল নেপালের নিরাপত্তাবাহিনীর সঙ্গে যৌথভাবে তল্লাশি ও উদ্ধারকাজ চালাচ্ছে।

আরও পড়ুন: ইরানে ফের মার্কিন হামলা, পাল্টা জবাব তেহরানের, সংঘাত আরও তীব্র

বন্যার জেরে নেপালের (Nepal Flash Flood) স্বাস্থ্য পরিষেবার উপরও ব্যাপকভাবে চাপ তৈরি হয়েছে। এখনও পর্যন্ত ২৯২ জন আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা পেয়েছেন। তাঁদের মধ্যে ৭৯ জন এখনও চিকিৎসাধীন এবং ২১০ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে।

এছাড়াও নেপালি সেনাবাহিনী দুর্গত এলাকায়  (Nepal Flash Flood)সরাসরি চিকিৎসা পরিষেবা দিয়ে ২,৭৪০ জনের চিকিৎসা করেছে। ভয়াবহ এই বন্যা (Nepal Flash Flood)পরিস্থিতিতে এখনও উদ্ধার ও ত্রাণকাজ অব্যাহত রয়েছে।

দেখুন: জানুয়ারিতে আসছে ‘অগ্নিবীর’-এর প্রথম ব্যাচ, ঘোষণা শুভেন্দুর