অস্ট্রেলিয়াকে হারিয়ে অনন্য নজির গড়ল জিম্বাবোয়ে

টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবোয়ে অভাবনীয় জয় তুলে নিল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। শেষ উইকেটটা পড়তেই উল্লাসে মেতে উঠেছিলেন জিম্বাবোয়ের ক্রিকেটাররা। জিম্বাবোয়ের একেকজন খেলোয়াড় তাঁদের মাথার টুপি খুলে একেকজনকে উপহার দিলেন। নাচের ছন্দে সারা মাঠ ছুটতে শুরু করেছিলেন জয়ী দলের ক্রিকেটাররা। ১৯ বছর বাদে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল জিম্বাবোয়ে। সেই ম্যাচের অন্যতম ক্রিকেটার ব্রেন্ডন টেলর শুক্রবার এই দলের একজন সৈনিক ছিলেন। চোটের কারণে তিনি দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও, এদিন দলে ফিরতেই জয়ের সাক্ষী রইলেন। খেলার শুরু থেকেই জিম্বাবোয়ে দল যেভাবে আক্রমণাত্মক ভূমিকা নিয়ে খেলা শুরু করেছিলেন, তখন হয়তো অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা বুঝতে পারেননি, এদিন হার মেনে নিতে হবে। জিম্বাবোয়ে ২৩ রানে অস্ট্রেলিয়াকে হারায়।

জিম্বাবোয়ে নির্দিষ্ট ওভারে মাত্র দুটো উইকেট হারিয়েছিল এবং তাদের স্কোরবোর্ডে শোভা পেয়েছিল ১৬৯ রান। ব্রায়ান বেনেট ৫৬ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন। তাদিওয়ানাশে মারুমানি ৩৫ এবং রায়ান বার্লে ৩৫ রান করেন। অধিনায়ক সিকন্দর রাজা ১৩ বলে ২৫ রানে আউট থাকেন। অস্ট্রেলিয়ার হয়ে ক্যামেরন গ্রিন এবং মার্কাস স্টোইনিস একটি করে উইকেট পেয়েছেন। স্লো উইকেটে কীভাবে খেলতে হয়, জিম্বাবোয়ের খেলোয়াড়রা তা বুঝিয়ে দিয়েছেন। টসে জিতে জিম্বাবোয়েকে প্রথম ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। একটা সময় অস্ট্রেলিয়ার বোলাররা চাপ সৃষ্টি করলেও কোনও লাভ হয়নি। বরঞ্চ জিম্বাবোয়ের খেলোয়াড়রা স্বচ্ছন্দে খেলেছেন।

তার জবাবে অস্ট্রেলিয়া খেলতে নেমে একের পর এক উইকেট পড়তে থাকে। মাত্র ২৯ রানের মধ্যে অস্ট্রেলিয়ার চারটি উইকেট পড়ে যায়। আউট হন, ব্র্যান্ড ইভান ক্যামারন গ্রিন ও ট্রাভিস হেড। ট্রাভিস হেডের উইকেট নিয়ে অস্ট্রেলিয়া শিবিরে দুঃস্বপ্ন তৈরি হয়। অস্ট্রেলিয়ার আশা বাঁচিয়ে রেখেছিলেন ১৫ ওভারে ম্যাক্সওয়েল। রায়ান বার্লের বলে ম্যাক্সওয়েল আউট হয়ে যাওয়ার পরে অস্ট্রেলিয়া শিবিরে ধস নেমে এসেছিল। ম্যাক্সওয়েল ৩১ রান করেন আর ম্যাট রেনেসা ৬৫ রান করেন। অ্যাডাম জাম্পার উইকেট নিয়ে ১০০তম টি-টোয়েন্টি উইকেট পান মুজারাবানি। তাঁর কাছে এটা গর্বের ব্যাপার। অস্ট্রেলিয়ার এই হার কোনওভাবেই মেনে নেওয়া যায় না। পাশাপাশি, অস্ট্রেলিয়ার কাছ থেকে এই ম্যাচ ছিনিয়ে নেওয়া জিম্বাবোয়ের কাছে একটা ঐতিহাসিক দিন চিহ্নিত হল।