এতদিন ছিলেন চুপ, এশিয়ান গেমসে রুপো জেতার পর এ বার বাছাই-বিতর্কে মুখ খুললেন রোশিবিনা

Photo: Representational Image

এই পদকের খরার মধ্যেও এশিয়ান গেমসে (Asian Games) রুপো জিতেছেন তিনি। তবু বিতর্ক তাঁর পিছু ছাড়ছে না। তবে এ বার সব বিতর্কের অবসানের জন্য মুখ খুললেন রোশিবিনা দেবী (Roshibina Devi)। এশিয়ান গেমসের (Asian Games)  দল বাছাইয়ের সময় তাঁর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, তা নিয়ে খুব বেশি মাথা ঘামাতে রাজি নন মণিপুরের এই উশু তারকা। বরং তাঁর সাফ কথা, ‘যা হয়েছে, তার জন্য আমি দায়ী নই। এটা ফেডারেশনের সিদ্ধান্ত ছিল। উশু অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া যে সিদ্ধান্ত নিয়েছে, আমার মনে হয় সেটাই সঠিক সিদ্ধান্ত’।

মহিলাদের ৬০ কেজি সান্দা বিভাগে বৃহস্পতিবার রুপো জিতেছেন রোশিবিনা (Roshibina Devi)। ফাইনালে চিনের ঝাং শিয়াওইউয়ের কাছে ০-২ হেরে সোনা হাতছাড়া হয়েছে তাঁর। এই রুপোর সঙ্গে এশিয়ান গেমসে পর পর তিনটি পদক হয়ে গেল রোশিবিনার। ২০১৮-য় ব্রোঞ্জ এবং ২০২৩-এ রুপোর পরে এ বারও রুপো।

আরও পড়ুন: ব্রাজিলের জোয়াও পেদ্রোর পর এ বার চোটে ছিটকে গেলেন উরুগুয়ের তারকাও, কলকাতায় আসা হচ্ছে না দুই নায়কের

কিন্তু এ বারের পদকের নেপথ্যে ছিল বড়সড় বিতর্ক। জুনে শ্রীনগরে এশিয়ান গেমসের (Asian Games) ট্রায়ালে রোশিবিনাকে (Roshibina Devi) হারিয়েছিলেন দিব্যাংশী চৌধুরি। প্রথমে দলেও জায়গা পেয়েছিলেন দিব্যাংশী। পরে তাঁর এসিএল চোট ধরা পড়ে। তার পরেই তাঁকে সরিয়ে রোশিবিনাকে (Roshibina Devi) দলে নেওয়া হয়। দিব্যাংশী অভিযোগ করেছিলেন, তাঁকে মানসিক ভাবে হেনস্থা করা হয়েছে এবং রোশিবিনা এশিয়ান গেমসে যাওয়ার জন্য তাঁর বিরুদ্ধে পরিকল্পনা করেছিলেন।

উশু অ্যাসোসিয়েশন অবশ্য দিব্যাংশীর এমআরআই রিপোর্ট দেখিয়ে জানিয়েছিল, তাঁর আংশিক গুরুতর এসিএল চোট হয়েছিল। সেই কারণেই তাঁকে সরিয়ে রোশিবিনাকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

𝐓𝐇𝐑𝐄𝐄-𝐓𝐈𝐌𝐄 𝐀𝐒𝐈𝐀𝐍 𝐆𝐀𝐌𝐄𝐒 𝐌𝐄𝐃𝐀𝐋𝐋𝐈𝐒𝐓! 🥈🥊

Roshibina Devi does it again on the big stage, bagging Silver in the Women’s 60kg Wushu event, adding another Asian Games medal to her collection. 🔥

Watch the 20th Asian Games Aichi-Nagoya 2026 LIVE on Sony… pic.twitter.com/APaHJP88uX
— Sony Sports Network (@SonySportsNetwk) September 24, 2026

সেই বিতর্ক নিয়েই এ বার মুখ খুললেন রোশিবিনা (Roshibina Devi)। বলেন, ‘আমি এই অভিযোগ উপেক্ষা করব। আমার লক্ষ্য নিয়েই শুধু ভাবতে চাই। কেউ যদি আমার সম্পর্কে নেতিবাচক কথা বলতে চায়, বলুক। যে কোনও পরিস্থিতিতে শক্ত থাকতে হয়, নেতিবাচক পরিবেশকে উপেক্ষা করতে হয়, নিজের উপর বিশ্বাস রাখতে হয় এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হয়’।

তবে এই বিতর্কের প্রভাব যে তাঁর প্রস্তুতিতে পড়েছিল, তা স্বীকার করেছেন রোশিবিনা (Roshibina Devi)। তিনি জানিয়েছেন, দল থেকে বাদ পড়ার পরে শেষ মুহূর্তে এশিয়ান গেমসে যাওয়ার খবর পেয়েছিলেন। ফলে প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাননি।

আরও পড়ুন: রোনাল্ডিনহো জাদু, ফার্নান্দিনহোর হ্যাটট্রিক! কোচিতে ভারতকে হারাল ব্রাজিলের কিংবদন্তিরা

রোশিবিনার (Roshibina Devi) কথায়, ‘এশিয়ান গেমসে আসার সময় অনেক কিছু নিয়ে অস্থিরতা ছিল। প্রস্তুতির জন্য বেশি সময় পাইনি। আরও সময় পেলে হয়তো আরও ভাল করতে পারতাম।’ এর পরেই যোগ করেন, ‘তবু রুপো জিতে আমি খুব খুশি। সোনাই চেয়েছিলাম, সেটা পাইনি ঠিকই। কিন্তু ২০২৩-এ হাংঝৌ গেমসের রুপোর চেয়েও এ বারের রুপো আমার কাছে বেশি আনন্দের। তখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এখন আমি আরও শক্তিশালী’।

কী নিয়ে এত অস্থিরতা ছিল? রোশিবিনার (Roshibina Devi) সংক্ষিপ্ত উত্তর, ‘প্রথমে তো দলেই ছিলাম না। ট্রায়ালে বাতিল হয়ে গিয়েছিলাম। সেটাই’। চিনের উশু আধিপত্য ভাঙতে ভারতীয়দের মানসিক শক্তি আরও বাড়ানোর বার্তাও দিয়েছেন তিনি। ‘আমাদের মানসিকতা আরও উন্নত করতে হবে। আমাদের দু’বারের জুনিয়র বিশ্বচ্যাম্পিয়ন আরিয়ান আছে। সে ইতিমধ্যেই চিনের খেলোয়াড়কে হারিয়েছে। জুনিয়ররা মনে করে চিনাদের বিরুদ্ধে খেলা বেশ কঠিন। আমরা সিনিয়ররা ওদের দেখাতে চাই যে চিনের খেলোয়াড়দেরও হারানো যায়,’ বলেছেন রোশিবিনা।

আর নিজের ভবিষ্যৎ নিয়ে তাঁর লক্ষ্যও পরিষ্কার। ‘এ দেশে অনেক ভাল উশু খেলোয়াড় আছে। আমি নিশ্চিত, ওরা আরও ভাল করবে। আমি সব খেলোয়াড়কে অনুপ্রাণিত করতে চাই। আগামী গেমগুলিতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব’। বিতর্কের মধ্যেই এশিয়ান গেমস থেকে রুপো জয়— রোশিবিনার কাছে তাই এই পদকের অর্থ শুধু আর একটি পদক নয়। নিজের লড়াইয়েরও উত্তর দেওয়া।

দেখুন: ‘সরকারি চাকরি দিয়ে হবে না, শিল্প এলে কর্মসংস্থান হবে’, বাংলায় বিনিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী