সত্যি কি অধিনায়কের ব্যাটনটা হাতছাড়া করবেন সূর্যকুমার

ভারতীয় ক্রিকেট ইতিহাসে জাতীয় দলে অভিষেক হওয়ার তিন বছরের অধিনায়কের ব্যাটনটা পেয়ে যান সূর্যকুমার যাদব। ২০২১সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। দ্রুত কুড়ির ফর্ম্যাটে জাতীয় দলের জার্সিতে নিজেদের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে গড়ে তুলেছিলেন। দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে কৃতিত্ব আদায় করে নেন। ১ নম্বর ব্যাটসম্যান হয়ে গিয়েছিলেন এই ফর্ম্যাটে। এরপর তিন বছরের মধ্যেই এই ফর্ম্যাটে ভারতের অধিনায়কের দায়িত্ব পেয়ে যান সূর্যকুমার যাদব।

আর গত ৮ মার্চ তাঁর নেতৃত্বেই ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেছে। একটা বৃত্ত যেন পূর্ণ হয়ে গেছে। এবার কি নেতৃত্বের ব্যাটনটা আর নিজের হাতে রাখতে চাইছেন না সূর্যকুমার? ডানহাতি এই ব্যাটসম্যান সূর্যকুমার অন্য ভাবনা ভাবতে শুরু করছেন।বিসিসিআইয়ের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি। সূর্যকুমার নিজে সাংবাদিক বৈঠকে এসেছিলেন যখন, তখনও তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল,তখন তিনি পাশ কাটিয়ে চলে যান। তবে ভারতীয় ক্রিকেট আগামী ২ বছরের পরিকল্পনা করে এগোতে চাইবে।

আর সূর্যকুমারের যা ফর্ম এই মুহূর্তে তাতে একাদশে তাঁর জায়গা পাওয়াটাই কিছুটা চাপের হতে পারে। এছাড়া আরও একটা বিষয় আছে। বিসিসিআই চাইবে নতুন কাউকে দায়িত্ব দিয়ে তাঁর নেতৃত্বে আগামী দু বছরে যাতে দল কিছুটা গুছিয়ে উঠতে পারে। সূর্যকুমারের বয়স ২০২৮ সালে এসে ৩৭ পেরিয়ে যাবে। অলিম্পিক্স ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সেই বয়সে সূর্য আদৌ দলে ফিট হবেন কি না, তা নিয়ে কথা উঠতেই পারে।


এই পরিস্থিতিতে সঞ্জু স্যামসন একেবারে সঠিক বিকল্প হতেই পারেন। তাঁর বয়স এই মুহূর্তে ৩১। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন। শেষ তিনটি ম্যাচে ভারতের হয়ে অর্ধশতরান করেছেন। আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে দীর্ঘ সময়ে ধরে অধিনায়কের অভিজ্ঞতা রয়েছে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফও বলেছেন, ‘আমি মনে করি স্যামসনই সেরা বিকল্প হতে পারেন। প্লেয়ার তখনই একজন সফল অধিনায়ক হতে পারেন, যখন সে তাঁর দলের প্রত্যেকের সঙ্গে ভাল বোঝাপড়া রাখতে পারেন।

এছাড়া কোচ ও সাপোর্ট স্টাফদের সঙ্গেও তাঁর সম্পর্ক ভাল হতে হয়।’টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে জয়ের পর ট্রফি নিতে যাওয়ার সময় এক কাণ্ড ঘটিয়েছিলেন সূর্যকুমার। তিনি তাঁর নিজের গালে থাপড় মারছিলেন বারবার। পরে তাঁকে প্রশ্ন করা হলে সূর্য বলেন, আসলে মুহূর্তটা বিশ্বাস হচ্ছিল না। তাই নিজেকে থাপড় মারছিলাম। আপাতত ভারতীয় ক্রিকেট দলের সূচি নেই জুন মাস পর্যন্ত। আইপিএলে মনোনিবেশ করতে চাইবেন সব ক্রিকেটাররা। তাহলে সময় কথা বলবে।