আইপিএলে পুরনো ডেরাতেই থেকে যাচ্ছেন হার্দিক? মুম্বইয়ের পোস্টে জল্পনা তুঙ্গে

Image: IANS

হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) কি শেষ পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সেই থেকে যাচ্ছেন? আইপিএল ২০২৭-এর আগে তাঁর দলবদল নিয়ে যখন জোর জল্পনা চলছে, তখন মুম্বই ইন্ডিয়ান্সের একটি রহস্যময় ইনস্টাগ্রাম পোস্ট সেই জল্পনায় নতুন মোড় এনে দিল।

গত কয়েক মাস ধরেই হার্দিকের (Hardik Pandya)  আইপিএল ভবিষ্যৎ নিয়ে চর্চা তুঙ্গে। বিভিন্ন মহলে জল্পনা, মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে অন্য কোনও ফ্র্যাঞ্চাইজিতে যেতে পারেন ভারতের এই অলরাউন্ডার। সম্ভাব্য গন্তব্য হিসেবে উঠে এসেছে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের নামও। শোনা যাচ্ছে, হার্দিককে নিয়ে মুম্বইয়ের সঙ্গে ট্রেডের সম্ভাবনা খতিয়ে দেখছে দুই দলই।

আরও পড়ুন: পিতৃহারা হওয়ার পর প্রথম গোল মেসির


কিন্তু সেই আবহেই নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হার্দিকের কয়েকটি ছবি পোস্ট করে মুম্বই। ছবির সঙ্গে লেখা, ‘Memo: Make it HP coded.’ আর সেই পোস্ট ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা। সমর্থকদের একাংশের ধারণা, হার্দিককে নিয়ে এই পোস্ট আসলে তাঁর মুম্বইয়ে থেকে যাওয়ারই ইঙ্গিত।

পোস্টের নিচে এক সমর্থক লিখেছেন, ‘তাহলে প্রমাণ হয়ে গেল, হার্দিক মুম্বইয়েই থাকছে।’ অন্য এক জনের মন্তব্য, ‘আমার শক্তিশালী হার্দিক পাণ্ড্য।’ আবার আর এক সমর্থক মুম্বই কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে লিখেছেন, ‘দয়া করে ওকে ট্রেড করবেন না। আমরা চাই, ও মুম্বইয়ের হয়েই খেলুক।’

আরও পড়ুন: ডুরান্ড ফাইনালে আবার ডার্বি? জানা যাবে আজ, ইস্টবেঙ্গলের কষ্টকর জয়ের পর চ্যালেঞ্জ মোহনবাগানের

হার্দিকের আইপিএল-যাত্রার শুরুই হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সে, ২০১৫ সালে। সাত মরসুম মুম্বইয়ের হয়ে খেলার পর তিনি গুজরাত টাইটান্সে যোগ দেন। নতুন ফ্র্যাঞ্চাইজির প্রথম মরসুমেই, ২০২২-এ অধিনায়ক হিসেবে গুজরাতকে আইপিএল চ্যাম্পিয়ন করেন হার্দিক (Hardik Pandya) । পরে ২০২৪-এ তিনি আবার ফিরে আসেন মুম্বইয়ে এবং দলের নেতৃত্বও পান।

তবে হার্দিককে (Hardik Pandya) নিয়ে সাম্প্রতিক দলবদলের জল্পনা এখানেই থামেনি। চলতি মাসের শুরুতে সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, গুজরাত টাইটান্সে ফেরার সম্ভাবনা তৈরি হলেও তা শেষ পর্যন্ত ভেস্তে যায়। কারণ, হার্দিক (Hardik Pandya) নাকি ফেরার শর্ত হিসেবে অধিনায়কত্ব ফিরে পাওয়ার দাবি জানিয়েছিলেন। সেই শর্তেই গুজরাত তাঁর প্রত্যাবর্তনের প্রস্তাব নাকচ করে দেয় বলে দাবি।

এখন প্রশ্ন, মুম্বইয়ের (Hardik Pandya) সেই ইনস্টাগ্রাম পোস্ট কি সত্যিই হার্দিকের ভবিষ্যৎ সম্পর্কে কোনও বার্তা? নাকি শুধুই অধিনায়ককে ঘিরে সোশ্যাল মিডিয়ার প্রচার? উত্তর এখনও মেলেনি। তবে আইপিএল ২০২৭-এর আগে হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya) নিয়ে জল্পনায় যে নতুন করে আগুন লেগেছে, তা বলাই যায়।

দেখুন: GB মিটিং ঘিরে রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়