আজ যুবভারতীতে দেখা যাবে ভিনিসিয়াসের গোল-উৎসব? মাঠে নামার আগে কী বললেন ব্রাজিলের সেরা তারকা?

Image: SNS

দশ বছর আগের সেই কিশোর আর নেই। তখন বয়স মাত্র ১৬। ব্রাজিলের  (Brazil) অনূর্ধ্ব-১৭ দলের জার্সিতে ভারতের মাটিতে পা রেখেছিলেন ভিনিসিয়াস জুনিয়র (Vinicius Junior)। শনিবার সেই দেশেই আবার ফিরছেন তিনি। তবে এ বার আর বয়সভিত্তিক দলের প্রতিশ্রুতিমান তারকা নন, ব্রাজিলের আক্রমণের অন্যতম প্রধান মুখ হয়ে। ভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচ তাই ভিনিসিয়াসের (Vinicius Junior) কাছে শুধুই আর একটি আন্তর্জাতিক ম্যাচ নয়, পুরনো স্মৃতিতে ফিরে যাওয়ারও উপলক্ষ।

২০১৬ সালে ব্রিকস কাপে ব্রাজিলের  (Brazil) অনূর্ধ্ব-১৭ দলের হয়ে খেলেছিলেন ভিনি। পাঁচ ম্যাচে করেছিলেন পাঁচ গোল। সেই পারফরম্যান্সের জন্য পেয়েছিলেন প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। সেই সময় থেকেই তাঁর (Vinicius Junior) প্রতিভার ঝলক দেখতে শুরু করেছিল সারা ফুটবল বিশ্ব।

দশ বছর পরে সেই স্মৃতি এখনও টাটকা ভিনির মনে। ভারত-ব্রাজিল  (Brazil) ম্যাচের আগে এক ব্রাজিলীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘এগুলো খুব ভাল স্মৃতি। কারণ, আমি এখানে এসেছিলাম যখন আমি ছোট ছিলাম। তখন ভাবিনি যে আবার এখানে ফিরব। এমনকী এও জানতাম না যে, তখন থেকেই ভারতীয় সমর্থকেরা আমাকে এতটা ভালবাসেন।’


আরও পড়ুন: ভারত বনাম ব্রাজিল: যুবভারতীর ঐতিহাসিক দ্বৈরথে আজ ১৩৩ ধাপের ফারাক পেরিয়ে চমক দিতে পারবে ‘মেন ইন ব্লু’?

সেই সময়ের পরেই ভিনিসিয়াসের জীবনে বদলে যায় অনেক কিছু। ব্রাজিলের সিনিয়র দলে জায়গা করে নেওয়া, রিয়াল মাদ্রিদের হয়ে একের পর এক বড় ম্যাচ খেলা—সব মিলিয়ে এখন তিনি বিশ্ব ফুটবলের অন্যতম পরিচিত মুখ। কিন্তু ভারতের সমর্থকদের সেই পুরনো ভালবাসার কথা ভুলে যাননি।

<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>VINICIUS, MARQUINHOS, GABRIEL AND OTHER BRAZIL NATIONAL TEAM PLAYERS TRAINING AT SALT LAKE STADIUM. 🇮🇳🇧🇷 <a href=”https://t.co/kQzr6WZDZZ”>pic.twitter.com/kQzr6WZDZZ</a></p>&mdash; IFTWC – Indian Football (@IFTWC) <a href=”https://x.com/IFTWC/status/2105985975440781402?ref_src=twsrc%5Etfw”>October 2, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>

ভিনি  (Vinicius Junior) বলেছেন, ‘আমি সেই প্রতিযোগিতায় খেলতে এখানে এসেছিলাম। তার পরে (অনূর্ধ্ব ১৭) বিশ্বকাপ এল, কিন্তু আমি এখানে আসতে পারিনি। ভারত থেকে অনেক মানুষ আমাকে বার্তা পাঠিয়েছিলেন। এখানকার মানুষ আমাকে খুব কাছ থেকে অনুসরণ করেন। তাঁরা ফুটবল ভালবাসেন, ব্রাজিলকে ভালবাসেন। আবার এখানে ফিরে আসতে পেরে আমি খুব খুশি’।

ভারতে ফিরে আসার আবেগের পাশাপাশি শনিবারের ম্যাচটাকেও বিশেষ বলছেন ভিনিসিয়াস। তাঁর কথায়, ‘ভারতের বিরুদ্ধে এখানে খেলা আমাদের জন্য অবশ্যই বিশেষ ঘটনা। এটা একেবারে আলাদা। এমন ম্যাচ সব সময় হয় না। তাই আমি খুব খুশি। কারণ আমি জানি এখানকার মানুষ ফুটবল উপভোগ করেন।

আরও পড়ুন: ভারতের কোচ খালিদকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানালেন ব্রাজিল কোচ আনসেলোত্তি, কী কথা হল একে অপরের মধ্যে?

অনেক সময় তাঁরা সেরা ফুটবলারদের, ব্রাজিলের জাতীয় দলকে সামনে থেকে দেখার সুযোগ পান না। এই ম্যাচে তাদের সেই ইচ্ছাপূরণ হবে’। আর সেই সুযোগই শনিবার এনে দিচ্ছে যুবভারতী। ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়াসকে দেখার অপেক্ষায় কলকাতা। দশ বছর আগে কিশোর ভিনির গোলের সাক্ষী হয়েছিল আর এক ফুটবলপ্রেমীদের শহর গোয়া, এ বার তাঁকে দেখা যাবে ফুটবল মক্কায়, ব্রাজিলের অন্যতম সেরা তারকা হিসেবে।

সমর্থকদের জন্য তাঁর বার্তাও স্পষ্ট। ‘এই ম্যাচে তাঁদের এবং আমাদের জন্যও একটা দুর্দান্ত দিন হবে। আমরা আশা করছি খুব ভাল একটা ম্যাচ হবে। সমর্থকেরা যেন ম্যাচটা দারুণ ভাবে উপভোগ করেন। আর আমরা যেন ভবিষ্যতে আরও বার বার এখানে ফিরতে পারি, সে রকমই খেলতে হবে আমাদের।’

দশ বছর আগে ব্রিকস কাপে চার গোল। শনিবার ভারতের বিরুদ্ধে কি আবারও গোলের উৎসব করবেন ভিনিসিয়াস (Vinicius Junior)? উত্তর মিলবে যুবভারতীর সবুজ গালিচায়। তবে ম্যাচের আগেই একটি বিষয় নিশ্চিত— ভারতের সঙ্গে ভিনির সম্পর্ক নিছক ৯০ মিনিটের ফুটবল ম্যাচের নয়। তা শুরু হয়েছিল এক দশক আগে, এক কিশোরের পায়ে।

দেখুন: ব্রাজিল ম্যাচে ভারতের রণকৌশল কী? অনুশীলনে কি মিলল তার ইঙ্গিত?