মিতালির রেকর্ড ভেঙে ইতিহাস স্মৃতির, অভিনন্দন জানিয়ে আবেগঘন বার্তা প্রাক্তন ভারত অধিনায়কের
Image: BCCI
একজনের হাতে ছিল রেকর্ড। অন্য জন সেই রেকর্ড ভেঙে উঠে এলেন ইতিহাসের পাতায়। স্মৃতি মন্ধানার (Smriti Mandhana) ১২৪ রানের ঝোড়ো ইনিংস শুধু ভারতকে হংকংয়ের বিরুদ্ধে বড় রান তুলতেই সাহায্য করেনি, একই সঙ্গে তাঁকে বসিয়ে দিয়েছে মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ রানসংগ্রাহকের আসনে।
বৃহস্পতিবার মহিলাদের এশিয়া কাপে হংকংয়ের বিরুদ্ধে ৬৪ বলে ১২৪ রান করেন স্মৃতি (Smriti Mandhana) । সেই ইনিংসের সৌজন্যেই তিনি পেরিয়ে যান ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি মিতালি রাজকে (Mithali Raj)। আন্তর্জাতিক ক্রিকেটে মিতালির সংগ্রহ ছিল ১০,৮৬৮ রান। স্মৃতির (Smriti Mandhana) মোট রান এখন ১০,৮৮০। তালিকায় মিতালির (Mithali Raj) পরে রয়েছেন নিউজিল্যান্ডের সুজি বেটস (১০,৭৪০), ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডস (১০,২৭৩) এবং ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেলর (১০,০০৭)।
আরও পড়ুন: আধার কার্ডে বয়স নিয়ে গরমিল, ‘বাংলার’ রোহিত যাদবকে দু’বছরের জন্য সাসপেন্ড করল বিসিসিআই
স্মৃতি মন্ধানার (Smriti Mandhana) এই ইনিংস যেন বৃহস্পতিবার রাতে রেকর্ডের বই-ই নতুন করে লিখে দেয়। হংকংয়ের বিরুদ্ধে ৬৪ বলে ১২৪ রানের ঝড় তুলে শুধু ভারতকে বড় জয়ই এনে দিলেন না, একসঙ্গে একাধিক নজিরও গড়েন ভারতীয় দলের সহ-অধিনায়ক। তাঁর বিধ্বংসী ইনিংসের উপর ভর করে মহিলা এশিয়া কাপের গ্রুপ এ-র ম্যাচে হংকংকে ১৩৭ রানে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল ভারত।
শুধু মিতালির (Mithali Raj) রেকর্ডই ভাঙেননি স্মৃতি (Smriti Mandhana)। তাঁর ১২৪ রান মহিলা টি-টোয়েন্টি এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরও। এর আগে এই রেকর্ড ছিল শ্রীলঙ্কার চামারি আতাপাত্তুর দখলে। ২০২৪-এ মালয়েশিয়ার বিরুদ্ধে অপরাজিত ১১৯ রান করেছিলেন তিনি।
𝙎𝙘𝙖𝙡𝙞𝙣𝙜 𝙉𝙚𝙬 𝙃𝙚𝙞𝙜𝙝𝙩𝙨 𝙛𝙩. 𝙎𝙢𝙧𝙞𝙩𝙞 𝙈𝙖𝙣𝙙𝙝𝙖𝙣𝙖 🫡
A special conversation with the leading run-getter in women's international cricket! – By @mihirlee_58 #TeamIndia | #INDvHK | #WomensAsiaCup | @mandhana_smriti pic.twitter.com/L1WwfKVrz7
— BCCI Women (@BCCIWomen) September 4, 2026
এমন ঐতিহাসিক মুহূর্তে পুরনো রেকর্ডের মালিক মিতালির (Mithali Raj) কাছ থেকেই এল বিশেষ অভিনন্দন। সমাজমাধ্যমে স্মৃতিকে (Smriti Mandhana) শুভেচ্ছা জানিয়ে মিতালি (Mithali Raj) লিখেছেন, ‘এই সাফল্য তোমার প্রাপ্য, স্মৃতি! এক জন তরুণী ক্রিকেটার থেকে তোমাকে ভারতের অন্যতম সেরা ব্যাটারে পরিণত হতে দেখেছি। আমার রেকর্ড পেরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক হতে দেখে সত্যিই গর্ব হচ্ছে। আরও অনেক রান এবং মাইলফলকের জন্য শুভেচ্ছা। এগিয়ে চলো।’
মিতালির (Mithali Raj) এই বার্তা যেন দুই প্রজন্মের ভারতীয় মহিলা ক্রিকেটের এক অসাধারণ সেতুবন্ধন। যাঁর হাত ধরে ভারতীয় মহিলা ক্রিকেট এক সময় নতুন উচ্চতায় উঠেছিল, তাঁর রেকর্ডই এখন ভেঙে দিলেন পরের প্রজন্মের অন্যতম সেরা তারকা।
টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল হংকং। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন স্মৃতি(Smriti Mandhana) । শেফালি বর্মার সঙ্গে ওপেনিং জুটিতে ৭৪ রান যোগ করেন তিনি। শেফালি করেন ২৮ রান। তবে ইনিংসের আসল ঝড় ওঠে স্মৃতির ব্যাটে। ৬৪ বলে ১২৪ রান করেন তিনি—১৪টি চার এবং ৭টি ছক্কায় সাজানো সেই ইনিংস। ৫৭ বলে শতরান পূর্ণ করেন ভারতীয় ওপেনার। শেষ ওভারের তৃতীয় বলে রান আউট হওয়ার আগে ভারতের স্কোরকে নিয়ে যান ১৯৩/৫-এ।
আরও পড়ুন: ‘পাকিস্তানের বিরুদ্ধে টুইট করতেই থাকে’, ইরফান পাঠানকে নিয়ে বড় মন্তব্য ওয়াসিম আক্রমের
হংকংয়ের বিরুদ্ধে স্মৃতির (Smriti Mandhana) ইনিংস ছিল রেকর্ডের পর রেকর্ডের রাত। ৫৭ বলে সেঞ্চুরি পূর্ণ করে তিনি ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে একাধিক সেঞ্চুরির মালিক হন। এর আগে ২০২৫-এ ইংল্যান্ডের বিরুদ্ধে ১১২ রান করেছিলেন তিনি। হংকংয়ের বিরুদ্ধে সেঞ্চুরির পর আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শতরানের সংখ্যা দাঁড়াল ১৮—অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং এবং দক্ষিণ আফ্রিকার লরা উলভার্টকে পিছনে ফেলে দিলেন স্মৃতি।
স্মৃতির (Smriti Mandhana) এমন ঐতিহাসিক ইনিংসের পরে ভারতীয় বোলাররাও নিজেদের কাজটা নিখুঁত ভাবে করেন। মাত্র ৫৬ রানে গুটিয়ে যায় হংকংয়ের ইনিংস। ১৬.২ ওভারেই শেষ হয়ে যায় তাদের লড়াই। দীপ্তি শর্মা ৯ রান দিয়ে তিনটি উইকেট নেন। সেই সঙ্গে মহিলা টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারিও হয়ে যান তিনি। শ্রী চারণী, নন্দিনী শর্মা এবং প্রতিকা রাওয়াল নেন দু’টি করে উইকেট।
ম্যাচের সেরা হওয়ার পরে স্মৃতি(Smriti Mandhana) নিজের ঐতিহাসিক ইনিংসের কৃতিত্ব পরিবারকে দিয়েছেন। তাঁর কথায়, ‘অনেক কিছুই ঘটেছে। আমি এই ইনিংসটা আমার পরিবারকে উৎসর্গ করতে চাই।’ মিতালি রাজের অভিনন্দনও বিশেষ তাৎপর্যপূর্ণ। এক কিংবদন্তির রেকর্ড ভেঙে আর এক ভারতীয় তারকা এখন নিজেই হয়ে উঠেছেন নতুন কিংবদন্তি।