আইসিসির সেরা একাদশে বৈভব সূর্যবংশী

প্রতিনিধিত্বমূলক চিত্র

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় ক্রিকেট দল। এই নিয়ে ছয়বার বিশ্ব খেতাব জয়ের কৃতিত্ব দেখাল ভারত।ফাইনাল ম্যাচে দুর্দান্ত শতরানের ইনিংস খেলেছে বৈভব সূর্যবংশী। এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৮০ বলে ১৭৫ রানের ইনিংস উপহার দেয় বৈভব। বৈভবের ব্যাট উজ্জ্বল হয়ে ওঠে রানের ফুলঝুরিতে। এমনকী ৭ ইনিংসে মোট ৪৩৯ রান এসেছে বৈভবের ব্যাটে। বৈভব ৬২.৭১ গড়ে ব্যাটিং করে।

বৈভবের ব্যাটে ভারতকে ৪১১ রান বোর্ডে শোভা পেয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে সেই ম্যাচে ১০০ রানে জয় ছিনিয়ে নিয়েছে আয়ুষ মাত্রের ভারতীয় ক্রিকেট দল। বৈভবের গোটা টুর্নামেন্টে অসাধারণ ব্যাটিংয়ের জন্য সে আইসিসির নির্বাচিত করা অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করে নিতে পেয়েছে। শুধু বৈভবই নয়, কনিষ্ক চৌহান ও হেনিল প্যাটেলও এই দলে স্থান করে নিয়েছে। তবে ভারতের অধিনায়ক আয়ুষ মাত্রের এই দলে সুযোগ হয়নি।

আইপিএল ক্রিকেটে অভিষেকেই নজর কেড়েছিল বৈভব। রাজস্থান রয়্যালসের জার্সিতে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দুরন্ত শতরান করে সবার নজর কাড়ে সে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ম্যাচ জেতার পরে সূর্যবংশী বলেছে, আমরা কোনও চাপ ছিলাম না। পুরো টুর্নামেন্টে আমরা ভাল খেলে এসেছি। আর ফাইনালেও শুধু সেই প্রক্রিয়াটাই অনুসরণ করতে চেয়েছিলাম। আমরা ঠিক করেছিলাম নিজেদের স্বাভাবিক খেলাটাই তুলে ধরব।গত ৮-৯ মাস ধরে চলা প্রস্তুতির ওপর জোর ছিল দলের সবার।


বৈভব আরও বলে, টানা কয়েকটা আমরা কতটা পরিশ্রম করেছি, তা শুধু আমরাই জানি। নিজের দক্ষতার ওপর আমার পূর্ণ আস্থা ছিল। বিশ্বাস ছিল যে বড় ম্যাচে আমি দলের জন্য বড় রান উপহার দিতে পারব, আর ঠিক সেটাই হয়েছে। ঈশ্বর সহায় ছিলেন। দেশবাসীর আশীর্বাদ প্রেরণায় সাহস পেয়েছি।