ইউএস ওপেন ফাইনালে রিবাকিনা বনাম সাবালেঙ্কা, টেনিস দুনিয়ার নতুন আধিপত্যের লড়াই

Photo: Representational Image

এক দিকে ঘরের মাঠের সমর্থন, অন্য দিকে ২০২৩-এর চ্যাম্পিয়ন কোকো গফ। তার উপর প্রথম সেটে হার। কিন্তু এলেনা রিবাকিনাকে (Elena Rybakina) থামানো গেল না। ম্যাচ যত গড়াল, ততই নিজের ছন্দ ফিরে পেলেন বিশ্বের নতুন এক নম্বর। শেষ পর্যন্ত গফকে ৩-৬, ৬-৪, ৬-৪ হারিয়ে প্রথম বার ইউএস ওপেনের (US Open) ফাইনালে উঠে পড়লেন কাজাখস্তানের তারকা।

এই জয়ের সঙ্গে আরও একটি বড় সাফল্য নিশ্চিত হয়েছে রিবাকিনার (Elena Rybakina)। ইউএস ওপেনের (US Open) কোয়ার্টার ফাইনালে ঝেং কিনওয়েনকে হারানোর পরেই তিনি নিশ্চিত করেছিলেন যে, নতুন বিশ্বর‌্যাঙ্কিংয়ে এক নম্বর হবেন তিনি। অর্থাৎ ফাইনালে হারলেও শীর্ষস্থান তাঁর হাতছাড়া হচ্ছে না।

এ বার সামনে আরও বড় চ্যালেঞ্জ। ফাইনালে রিবাকিনার (Elena Rybakina) প্রতিপক্ষ আরিনা সাবালেঙ্কা (Aryna Sabalenka) । অন্য সেমিফাইনালে জেসিকা পেগুলাকে ৭-৫, ৬-২ হারিয়ে ফাইনালে উঠেছেন বেলারুশের তারকা। সাবালেঙ্কা (Aryna Sabalenka) টানা তৃতীয় ইউএস ওপেন (US Open) খেতাব জয়ের লক্ষ্যে নামবেন।


এ দিন প্রথম সেটে অবশ্য রিবাকিনার (Elena Rybakina) খেলা দেখে মনে হচ্ছিল, গফই হয়তো এগিয়ে যাবেন। মার্কিন তারকার ধারালো ডিফেন্স এবং বেসলাইন খেলার সামনে রিবাকিনা (Elena Rybakina) বেশ কয়েকটি সহজ ভুল করেন। গফ সুযোগ কাজে লাগিয়ে প্রথম সেট ৬-৩ জিতে নেন। গ্যালারিও তখন তাঁর পক্ষেই। উপস্থিত ছিলেন প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামাও।

দ্বিতীয় সেটে বদলে যায় ম্যাচের ছবি। গফের খেলায় ভুল বাড়তে থাকে। রিবাকিনা (Elena Rybakina) নিজের সার্ভিস এবং শক্তিশালী গ্রাউন্ডস্ট্রোকের উপর ভরসা করে চাপ বাড়াতে থাকেন। দ্বিতীয় সেট ৬-৪ জিতে ম্যাচে সমতা ফেরান তিনি। গফের ফোরহ্যান্ডও তখন আগের মতো ধারালো ছিল না।

নির্ণায়ক সেটে দু’জনের লড়াই আরও জমে ওঠে। রিবাকিনা (Elena Rybakina) ৫-৩ এগিয়ে যাওয়ার পরে মনে হচ্ছিল ম্যাচ শেষের অপেক্ষা। কিন্তু হাল ছাড়েননি গফ। পাল্টা ব্রেক করে ম্যাচে ফেরার চেষ্টা করেন। শেষ পর্যন্ত নিজের সার্ভিস ধরে রাখতে না পারায় সেই প্রত্যাবর্তন সম্পূর্ণ হয়নি। রিবাকিনা ফের ব্রেক করে ম্যাচ শেষ করেন ৬-৪-এ।

ম্যাচ জিতে রিবাকিনা (Elena Rybakina) বললেন, ‘সত্যিই কঠিন ম্যাচ ছিল। শুরুতে নিজের সেরা টেনিস খেলতে পারিনি। কিন্তু ম্যাচের মধ্যে থেকে ধীরে ধীরে নিজের খেলাটা ফিরে পেয়েছি। শেষ পর্যন্ত লড়াই করতে পেরে খুব ভাল লাগছে’।

আরও পড়ুন:  শেফালি-ঝড়ে উড়ে গেল বাংলাদেশ, টানা দশ বার এশিয়া কাপ ফাইনালে ভারত

সাবালেঙ্কার সামনে টানা তৃতীয় খেতাবের হাতছানি

 

প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই হলেও দ্বিতীয় সেটে আর জেসিকা পেগুলাকে কোনও সুযোগই দিলেন না আরিনা সাবালেঙ্কা (Aryna Sabalenka) । ৭-৫, ৬-২ জয়ে ইউএস ওপেনের ফাইনালে উঠলেন বিশ্বের বিদায়ী এক নম্বর। টানা তৃতীয় বার ফ্লাশিং মিডোজের খেতাব জয়ের থেকে এখন আর মাত্র একটি জয় দূরে বেলারুশের তারকা।

প্রথম সেটে শুরু থেকেই দু’জনের মধ্যে জমে ওঠে লড়াই। পেগুলা নিজের সার্ভিস ধরে রেখে সাবালেঙ্কার (Aryna Sabalenka) উপর চাপ তৈরি করছিলেন। একটা সময় সেট ৫-৫ হয়ে যায়। কিন্তু সেখানেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সাবালেঙ্কা। পর পর দুই গেম জিতে প্রথম সেট ৭-৫ পকেটে পুরে নেন তিনি।

দ্বিতীয় সেটে অবশ্য আর পেগুলার কাছে ফিরে আসার সুযোগ ছিল না। সাবালেঙ্কার (Aryna Sabalenka) একের পর এক শক্তিশালী শট, আক্রমণাত্মক রিটার্ন এবং সার্ভিসের সামনে কার্যত অসহায় হয়ে পড়েন আমেরিকার তৃতীয় বাছাই। ৬-২ জিতে মাত্র দু’টি সেটেই ম্যাচ শেষ করে দেন সাবালেঙ্কা। ম্যাচে তিনি ২৯টি উইনার মারেন, পেগুলার উইনার ছিল মাত্র ১২টি। সাতটি এসও করেন বেলারুশের তারকা।

এই জয়ের ফলে ইউএস ওপেনে (US Open) সাবালেঙ্কার (Aryna Sabalenka) টানা ম্যাচ জয়ের সংখ্যা দাঁড়াল ১৯। শুধু তা-ই নয়, নিউ ইয়র্কে টানা চতুর্থ বার ফাইনালে উঠলেন তিনি। হার্ড কোর্টের গ্র্যান্ড স্ল্যামে এটি তাঁর টানা অষ্টম ফাইনাল—যা ওপেন যুগে নতুন রেকর্ড।

ম্যাচের পরে সাবালেঙ্কা বলেন, ‘আমার মনে হচ্ছিল, আমি যে সিদ্ধান্তই নিই না কেন, সেটাই যেন সঠিক সিদ্ধান্ত হচ্ছে। আমি নিজের খেলায় খুব আত্মবিশ্বাসী ছিলাম এবং ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলিতে নিজের উপর বিশ্বাস রেখেছি’।

আরও পড়ুন: বিশ্বকাপের টিকিট বন্টন নিয়ে অভিযোগের পাল্টা জবাব সৌরভের, কী বললেন তিনি?

অন্য দিকে, পেগুলা সাবালেঙ্কার (Aryna Sabalenka) প্রশংসা করে বলেন, ‘সত্যি বলতে, আজ আমার খুব বেশি কিছু করার ছিল বলে মনে হয়নি’। মজার ছলে তিনি আরও বলেন, ‘আজ কে ওকে এত রাগিয়ে দিল, জানি না! আশা করি সেটা আমি নই’।

সাবালেঙ্কার (Aryna Sabalenka) সামনে এখন ইতিহাসের হাতছানি। টানা তিন বার ইউএস ওপেন জিতলে ক্রিস এভার্ট এবং সেরেনা উইলিয়ামসের পর ওপেন যুগে মাত্র তৃতীয় মহিলা হিসাবে এই কীর্তি গড়বেন তিনি।

তবে ফাইনালে তাঁর প্রতিপক্ষ যে সহজ হবেন না, তা বলাই বাহুল্য। অন্য সেমিফাইনালে কোকো গফকে হারিয়ে ফাইনালে উঠেছেন এলেনা রিবাকিনা। ফলে শনিবারের ফাইনালে মুখোমুখি হবেন সাবালেঙ্কা ও রিবাকিনা। অর্থাৎ, মহিলাদের সিঙ্গলস ফাইনালে বর্তমান এক নম্বর বনাম ভবিষ্যৎ এক নম্বরের লড়াই। চলতি মরসুমে দু’জনের মুখোমুখি লড়াইও জমজমাট—তিন সাক্ষাতে দু’জনেই এক বার করে জিতেছেন, যার মধ্যে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালও ছিল।

রিবাকিনার(Elena Rybakina) সামনে এখন সুযোগ—ইউএস ওপেনে প্রথম বার ফাইনালে উঠে সরাসরি ট্রফি জিতে নতুন এক নম্বর হিসাবে নিজের রাজত্ব শুরু করার। আর সাবালেঙ্কার (Aryna Sabalenka) লক্ষ্য, ইতিহাসের পাতায় নাম তুলে টানা তিন বার ফ্লাশিং মিডোজের রানী হওয়া। ফলে শনিবারের ফাইনাল শুধু একটি গ্র্যান্ড স্ল্যাম ট্রফি নয়, লড়াই হবে মহিলা টেনিসের নতুন আধিপত্যেরও।

দেখুন: বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় গ্রেপ্তারের দাবিতে শুভেন্দু