এশিয়ান গেমসে নীরুর সোনা, ট্র্যাপে ইতিহাস ভারতের, বক্সিংয়ে রুপো নিশ্চিত ভারতের

Photo: X

এশিয়ান গেমসে শুটিংয়ে ফের সোনা ভারতের। আর এ বার সেই সোনার সঙ্গে জুড়ে গেল ইতিহাসও। মহিলাদের ট্র্যাপে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন নীরু ধান্ডা। এশিয়ান গেমসের ইতিহাসে তিনিই প্রথম ভারতীয় মহিলা ট্র্যাপ শুটার, যিনি ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন।

ফাইনালে নীরুর দাপট ছিল চোখে পড়ার মতো। ২৮ পয়েন্ট নিয়ে শুধু সোনা জেতেননি, গড়েছেন নতুন এশিয়ান রেকর্ডও। আগের রেকর্ড ছিল ২৪। চিনের সুন ইউনং ২৬ পয়েন্ট নিয়ে রুপো এবং কুয়েতের আবদুলমালিক হাজর ২১ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জিতেছেন।

নীরুর এই সাফল্য অবশ্য হঠাৎ আসেনি। সাম্প্রতিক সময়ে দুরন্ত ছন্দে ছিলেন হরিয়ানার ২৬ বছরের শুটার। জুলাইয়ে লোনাতোয় শুটিংয়ের বিশ্বকাপে ট্র্যাপ ইভেন্টে সোনা জিতে প্রথম ভারতীয় মহিলা হিসাবে ইতিহাস গড়েছিলেন তিনি। এশিয়ান গেমসেও সেই ধারাবাহিকতাই বজায় রাখলেন।


যোগ্যতা পর্ব থেকেই নীরুর দাপট দেখা গিয়েছিল। চার রাউন্ড শেষে ৯৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন তিনি। ফাইনালেও সেই ছন্দ ধরে রেখে শেষ পর্যন্ত সোনা নিশ্চিত করেন।

ব্যক্তিগত সোনার পাশাপাশি মহিলাদের ট্র্যাপের দলগত ইভেন্টেও রুপো পেয়েছে ভারত। নীরু, আসিমা আহলাওয়াত এবং মনীষা কিরের দল মোট ৩২৮ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় হয়। ৩৪৬ পয়েন্ট নিয়ে সোনা জেতে চিন, ৩২৫ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জেতে কুয়েত। শুটিংয়ে পুরুষদের দলগত বিভাগে ভারত অবশ্য কোনও পদক জিততে পারেনি। তবে শপথ ভরদ্বাজ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে উঠতে সফল হয়েছেন।

<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>From aiming at tin cans in Haryana to hitting the bullseye of history at the Asian Games, Subedar Neeru Dhanda’s journey is the stuff of inspiration! 🇮🇳🥇

Becoming the first Indian woman to win an individual #AsianGames2026 Gold in Trap shooting, while also securing a Team Silver, she has shown what determination, discipline and an unrelenting pursuit of excellence can achieve.

A daughter of Haryana. A soldier of India. And now, an Asian Games champion.

The nation is immensely proud of you, Neeru!</p>&mdash; Smriti Z Irani (@smritiirani) <a href=”https://x.com/smritiirani/status/2104822656013119659?ref_src=twsrc%5Etfw”>September 29, 2026</a></blockquote>
<script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>

বক্সিংয়ে রুপো নিশ্চিত পরভিন, অঙ্কুশের

অন্য দিকে, বক্সিংয়ে অঙ্কুশ পাঙ্গাল এবং পরভিন হুডা নিজেদের সেমিফাইনালে জিতে ফাইনালে জায়গা করে নিয়েছেন। ফলে বক্সিংয়ে ভারতের অন্তত দু’টি রুপো নিশ্চিত হয়েছে। পরভিন মেয়েদের ৬৫ কেজি বিভাগের সেমিফাইনালে চিনের লি শু-কে ৫-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছেন। অন্য দিকে, অঙ্কুশ পিছিয়ে পড়েও দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়ে উজবেকিস্তানের ফাজলিদ্দিন এরকিনবোয়েভকে ৪-১ ব্যবধানে হারান। বর্তমান ৭৫ কেজি বিভাগের বিশ্বচ্যাম্পিয়ন এরকিনবোয়েভকে হারিয়ে অঙ্কুশ জায়গা করে নিয়েছেন ৮০ কেজি বিভাগের ফাইনালে।

এই জয়ের ফলে পরভিনের পারফরম্যান্সও হ্যাংঝৌ এশিয়ান গেমসের তুলনায় উন্নত হল। আগের বার ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। কিন্তু পরে নিজের গতিবিধি সম্পর্কে সঠিক তথ্য দিতে না পারার কারণে আন্তর্জাতিক টেস্টিং এজেন্সি (ITA) তাঁকে ২২ মাসের জন্য নির্বাসিত করায় সেই পদক কেড়ে নেওয়া হয়। এবার ফাইনালে উঠে আগের এশিয়ান গেমসের পারফরম্যান্সকেও ছাপিয়ে গেলেন পরভিন।

তিনি ভারতের তৃতীয় মহিলা বক্সার, যিনি এশিয়ান গেমসের ফাইনালে উঠলেন। তাঁর আগে এই কৃতিত্ব ছিল কিংবদন্তি এমসি মেরি কমের, যিনি ২০১৪-য় সোনা জিতেছিলেন এবং লভলিনা বরগোহাঁইয়ের, যিনি গত এশিয়ান গেমসে রুপো জিতেছিলেন।

এশিয়ান গেমসের গত আসরে ভারতীয় বক্সাররা মোট চারটি পদক জিতেছিলেন। এ বার সেই সংখ্যাকে ছাপিয়ে গেল ভারত। ছ’জন ভারতীয় বক্সার ইতিমধ্যেই পদকের রাউন্ডে জায়গা করে নিয়েছেন।

তবে পুরুষদের ৯০+ কেজি বিভাগে সেমিফাইনালে জিততে পারেননি নরেন্দর বেরওয়াল। কঠিন লড়াইয়ের পর তাঁকে ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।