আইপিএল ক্রিকেটে শেষ চার দলে খেলার ছাড়পত্র পেতে পারে কি কলকাতা নাইট রাইডার্স। এই সম্ভাবনাকে নিয়েই বুধবার ইডেন উদ্যানে চ্যালেঞ্জ জানাতে নামছে কলকাতা দল। তাদের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই দলের হয়ে খেলতে নামবেন সূর্যকুমার যাদব থেকে শুরু করে হার্দিক পাণ্ডিয়া ও রোহিত শর্মারা।
স্বাভাবিকভাবেই মুম্বাই দল অনেক শক্তিশালী। ইতিমধ্যে প্লে অফ ম্যাচ খেলার জন্য ইতিমধ্যেই তিনটি দল তাদের জায়গা পাকা করে নিয়েছে। দলগুলি হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাত টাইটান্স ও সানরাইজার্স হায়দরাবাদ। শেষ দল হিসেবে কারা উঠে আসবে প্লে অফ ম্যাচের জন্য তা নিয়ে অঙ্ক কষা ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রায় একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে পাঁচটি দল। দলগুলি হল পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স। সেই কারণেই কলকাতা দলকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে। শক্তিশালী দল হলেও মুম্বাই দল এবার খুবই খারাপ খেলেছে। পাঁচবারের চ্যাম্পিয়ন এই দল কোনওভাবেই ছন্দে ফিরে আসতে পারেনি।
অজিঙ্কা রাহানের কলকাতা দলের হাতে রয়েছে আর মাত্র একটি ম্যাচ। আগামী ২৪ মে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কলকাতাকে খেলতে হবে। মুম্বাইয়ের পরে যদি কেকেআর দিল্লিকে হারিয়ে দিতে পারে, তাহলে তাদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে ১৩। শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির দিকে। যেমন পাঞ্জাব কিংসকে শেষ ম্যাচে হারতে হবে। আবার রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস দলকে হোঁচট খেতে হবে।
সেক্ষেত্রে সবারই একই জায়গায় অবস্থান হবে। তখন রান রেটের উপরে সিদ্ধান্ত হবে কোন দল শেষ চারে খেলার জন্য ছাড়পত্র হাতে পাবে। একমাত্র রাজস্থান দল তাদের ভাগ্য নির্ধারণের জন্য নিজেদের উপর নির্ভর করতে হবে। সেই কারণেই সুবিধাজনক অবস্থায় রয়েছে রাজস্থান। যদি লখনউ সুপার জায়ান্টস ও মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জিততে পারে, তাহলে তারাই চলে যাবে শেষ চারে।
এদিকে মঙ্গলবার কলকাতা ও মুম্বাই দলের খেলোয়াড়রা অনুশীলন করেছেন। কলকাতা দলের খেলা দেখার জন্য হয়তো ইডেনে বেশ কিছু দর্শক হাজির থাকবেন। কলকাতার ক্রিকেটারদের উৎসাহিত করতে জেতার লক্ষ্যে তাদের এগিয়ে রাখবে। রোহিত শর্মারাও চেষ্টা করবেন কলকাতাকে চাপে রেখে দিয়ে ম্যাচটা ছিনিয়ে নিতে। তাই মর্যাদার লড়াইয়ে কলকাতা সেরা খেলা উপহার দেওয়ার জন্য
তৈরি রয়েছেন।