টি-টোয়েন্টিতে ঝড় তুলে ইতিমধ্যেই নজর কেড়েছেন ১৫ বছরের বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। কিন্তু শুধু সাদা বলের ক্রিকেটে আটকে থাকলে চলবে না। টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে বৈভবের মতো প্রতিভাদের তিন ফরম্যাটেই খেলানো জরুরি বলে মনে করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।
টি-টোয়েন্টির দুনিয়ায় এখনই তারকা হয়ে উঠেছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। মাত্র ১৫ বছর বয়সেই আইপিএলে নজর কেড়েছেন বিহারের এই বাঁহাতি ব্যাটার। কিন্তু তাঁর ক্রিকেটজীবনের ভবিষ্যৎ শুধুই টি-টোয়েন্টিতে নয়— এমনটাই মনে করছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।ভারতের প্রাক্তন কোচের মতে, বৈভবের মতো প্রতিভাদের লাল বলের ক্রিকেটেও পর্যাপ্ত সুযোগ দিতে হবে। তাহলেই টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে।
আয়ারল্যান্ডের ডাবলিনে একটি অনুষ্ঠানে বৈভবকে (Vaibhav Sooryavanshi) নিয়ে দ্রাবিড় (Rahul Dravid) বলেন, সব সময়ই একটা ভারসাম্য খুঁজে বার করতে হয়। আইপিএলের মাধ্যমে বৈভব (Vaibhav Sooryavanshi) সাদা বলের ক্রিকেট খেলার অভিজ্ঞতা পাচ্ছে, এটা খুব ভাল ব্যাপার। একই সঙ্গে ও ভারতীয় ঘরোয়া ক্রিকেটে ফিরে লাল বলের ক্রিকেট খেলছে এবং টেস্ট ক্রিকেটে নিজের কেরিয়ার গড়ে তুলছে— এটাও গুরুত্বপূর্ণ।’
আরও পড়ুন: বয়কটের ডাকেও অনড় ব্রাজিল, ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিরুদ্ধে ম্যাচে বদল নেই
দ্রাবিড়ের (Rahul Dravid) বক্তব্যের কেন্দ্রে অবশ্য শুধু বৈভব নন, টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎও। টি-টোয়েন্টির বিপুল জনপ্রিয়তা এবং আর্থিক আকর্ষণের কারণে তরুণ ক্রিকেটারদের একটা বড় অংশ সাদা বলের ক্রিকেটের দিকেই ঝুঁকছেন। এই পরিস্থিতিতে টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে বৈভবের মতো প্রতিভাবানদের তিন ফরম্যাটেই তৈরি করার প্রয়োজনীয়তার কথা বলেছেন ‘দ্য ওয়াল’।
দ্রাবিড়ের (Rahul Dravid) কথায়, ‘আমরা সকলেই চাই টেস্ট ক্রিকেট টিকে থাকুক, টেস্ট ক্রিকেট আরও বড় হোক। আর তার জন্য বৈভবের মতো ক্রিকেটারদের প্রয়োজন, যারা আশা করি সব ধরনের ক্রিকেট খেলতে পারবে’।
তবে বৈভবকে (Vaibhav Sooryavanshi) নিয়ে এখনই অতিরিক্ত প্রত্যাশা তৈরি করতে চান না দ্রাবিড় (Rahul Dravid)। তাঁর মতে, ১৫ বছরের এক ক্রিকেটারের ক্ষেত্রে ধীরে ধীরে পরিণত হওয়ার সুযোগ দেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাদা বলের ক্রিকেটে সাফল্য পেলেই যে দ্রুত টেস্ট দলে ঢুকতে হবে, এমনটা নয়। বরং ঘরোয়া ক্রিকেটে লাল বলের ম্যাচ খেলে টেস্ট ক্রিকেটের প্রয়োজনীয় দক্ষতা তৈরি করতে হবে।
এখন বৈভবের (Vaibhav Sooryavanshi) সামনে রয়েছে দলীপ ট্রফি। পূর্বাঞ্চলের হয়ে এই প্রতিযোগিতায় খেলবেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক ভাবে খেলার সুযোগ তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখনও পর্যন্ত মাত্র আটটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন বৈভব (Vaibhav Sooryavanshi)। সেই ম্যাচগুলিতে তাঁর গড় ১৭.২৫। ফলে সাদা বলের ক্রিকেটে তাঁর বিস্ফোরক সাফল্যের সঙ্গে লাল বলের পরিসংখ্যানের এখনও যথেষ্ট ফারাক রয়েছে।
দ্রাবিড়ের (Rahul Dravid)বার্তা তাই পরিষ্কার— বৈভবের (Vaibhav Sooryavanshi) প্রতিভা নিয়ে কোনও সন্দেহ নেই, কিন্তু তাঁকে সময় দিতে হবে। টি-টোয়েন্টির ঝলকানি যেমন থাকবে, তেমনই লাল বলের ক্রিকেটের কঠিন পরীক্ষার মধ্য দিয়েও এগোতে হবে।
মাত্র ১৫ বছর বয়সেই যে প্রতিভার এমন বিস্ফোরণ দেখা যাচ্ছে, সেই বৈভবকে (Vaibhav Sooryavanshi)ভবিষ্যতের ভারতীয় টেস্ট দলের গুরুত্বপূর্ণ মুখ হিসেবে দেখতে চান অনেকেই। দ্রাবিড়ও (Rahul Dravid)সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। বরং তাঁর কথাতেই ইঙ্গিত, বৈভবের (Vaibhav Sooryavanshi)মতো ক্রিকেটারদের তিন ফরম্যাটে তৈরি করতে পারলেই টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।
দেখুন: ‘খোলা সীমান্ত পাহারা সবচেয়ে কঠিন কাজ’, SSB জওয়ানদের প্রশংসা অমিত শাহের