কোহলির মতো ছিপছিপে চেহারা চান ক্রিকেটারেরা! আইপিএলে কি বাড়ছে ‘ওজন কমানোর ইঞ্জেকশন’ নেওয়ার ঝোঁক?

Image: ANI

ছিপছিপে, পেশিবহুল চেহারা— আধুনিক ক্রিকেটে ফিটনেসের সংজ্ঞাই যেন বদলে দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) । তাঁর ফিটনেস দেখে অনুপ্রাণিত হয়ে অনেক ক্রিকেটারই (Indian cricketers) শরীরের বাড়তি মেদ ঝরাতে চাইছেন। আর সেই তাগিদেই কি ক্রিকেটমহলে ঢুকে পড়েছে ওজন কমানোর ইঞ্জেকশন?

সম্প্রতি ওজেম্পিক (Ozempic) এবং মাউঞ্জারো (Mounjaro)-র মতো ওজন কমানোর ওষুধ নিয়ে এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ধরনের ওষুধ মূলত নির্দিষ্ট চিকিৎসাগত প্রয়োজনে ব্যবহৃত হয়। কিন্তু দ্রুত ওজন কমানোর উপায় হিসেবে সেগুলির জনপ্রিয়তা বিশ্ব জুড়েই বেড়েছে। ভারতে বিয়ের মরসুমেও মাউঞ্জারো ও ওয়েগোভির মতো ওজন কমানোর ওষুধকে কেন্দ্র করে বিশেষ প্যাকেজ চালুর খবরও পাওয়া গিয়েছে।

আরও পড়ুন: ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সরানো নিয়ে ‘হুশিয়ারি’ ট্রাম্পের


ক্রিকেটারদের (Indian cricketers) ক্ষেত্রে বিষয়টি আরও মারাত্মক। কারণ, শুধু ওজন কমালেই হবে না—এক জন ক্রিকেটারের (Indian cricketers)প্রয়োজন শক্তি, পেশির ক্ষমতা, সহনশীলতা এবং মাঠে দীর্ঘ সময় পারফর্ম করার ক্ষমতা। দ্রুত ওজন কমানোর ফলে যদি পেশির শক্তি কমে যায়, তা হলে তা খেলোয়াড়ের পারফরম্যান্সে উল্টো প্রভাব ফেলতে পারে।

ভারতীয় ক্রিকেটে (Indian cricketers) ফিটনেসের ক্ষেত্রে বিরাট কোহলির প্রভাব অস্বীকার করার উপায় নেই। তাঁর খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা এবং কঠোর জীবনযাপন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে তাঁর খাদ্যাভ্যাসের প্রসঙ্গে বলা হয়েছে, স্বাদের চেয়ে পুষ্টি ও নিয়মকেই বেশি গুরুত্ব দেন কোহলি।

আরও পড়ুন: সৌরভকে খুনের হুমকি! চিঠিতে নিশানায় স্ত্রী ডোনা-সহ ঘনিষ্ঠরাও, থানায় অভিযোগ প্রাক্তন ভারত অধিনায়কের

তবে শরীর তৈরি করার জন্য যে পথ তিনি বেছে নিয়েছেন, সেটি মূলত দীর্ঘমেয়াদি শৃঙ্খলা ও প্রশিক্ষণের। সেখানে দ্রুত ওজন কমানোর ওষুধকে শর্টকাট হিসেবে ব্যবহার করা হলে ঝুঁকি তৈরি হতেই পারে বলে বিশেষজ্ঞদের মত।

বিশেষজ্ঞদের প্রধান দুশ্চিন্তা এখানেই। ক্রিকেটারের ক্ষেত্রে শরীরের ওজন কমার পাশাপাশি পেশির ভর, শক্তি এবং পারফরম্যান্স ঠিক রাখাও জরুরি। শুধু ওজন মাপার মেশিনে সংখ্যা কমে গেলেই ফিটনেসের পরীক্ষায় পাশ করা যায় না।

ওজেম্পিক (Ozempic) বা মাউঞ্জারোর (Mounjaro) মতো ওষুধ খিদে কমানো এবং বিপাকীয় প্রক্রিয়ায় প্রভাব ফেলে ওজন কমাতে সাহায্য করতে পারে। কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া শুধুমাত্র শরীরের গড়ন বদলানোর জন্য এই ধরনের ওষুধ ব্যবহার করা নিয়ে যথেষ্ট সতর্কতা রয়েছে।

আইপিএলের মতো তুমুল প্রতিযোগিতামূলক ক্রিকেটে যেখানে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারের ফিটনেসের দিকে নজর রাখে, সেখানে দ্রুত ওজন কমানোর প্রবণতা কতটা বাড়ছে, সেটাই প্রশ্ন। তবে কোনও নির্দিষ্ট ভারতীয় ক্রিকেটার ওজেম্পিক বা মাউঞ্জারো ব্যবহার করছেন— এমন দাবি প্রমাণিত হয়নি।

কোহলির (Virat Kohli) মতো শরীর পেতে গিয়ে ক্রিকেটারেরা যদি ‘শর্টকাট’-এর দিকে ঝুঁকেও থাকেন, প্রশ্ন থাকবে একটাই—শুধু দেখতে ফিট হলেই হবে, নাকি ২২ গজে পারফর্ম করার মতো ফিট থাকতে হবে? শেষ পর্যন্ত ক্রিকেটে শরীরের গড়নের চেয়ে ব্যাট-বল হাতে ক্রিজে ও মাঠে ফিল্ডিংয়ের সময় কার্যকর থাকাটাই আসল কথা।

দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/GmN8v_OXLOE?si=5VQ-4I5iDJyzpBV6″ title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>