সানিয়া মির্জার (Sania Mirza) ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘ দিন ধরেই নানা জল্পনা চলছে। পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের পর আবার বিয়ে করবেন কি না, নতুন কোনও সম্পর্কে জড়িয়েছেন কি না, তা নিয়ে কৌতূহলের শেষ নেই অনুরাগীদের। এ বার সেই সব প্রশ্নের জবাব দিলেন ভারতের প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জা। স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর জীবনে এখন কোনও পুরুষ নেই।
সম্প্রতি নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদীর টক শো ‘ডাবল ডেট’-এ হাজির হয়েছিলেন সানিয়া (Sania Mirza)। সঙ্গে ছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু, পরিচালক ফারহা খান। সেখানেই কথায় কথায় উঠে আসে সানিয়ার ব্যক্তিগত জীবন এবং প্রেমের প্রসঙ্গ।
‘ছেলেদের দলের একজন হয়েই থাকি’
সানিয়াকে (Sania Mirza) প্রশ্ন করা হয়েছিল, সম্প্রতি কেউ তাঁকে কফি খেতে যাওয়ার প্রস্তাব দিয়েছেন কি না। উত্তরে মজার ছলেই নিজের অভিজ্ঞতার কথা জানান তিনি। সানিয়া বলেন, ‘আমার পুরুষ বন্ধুরা আমাকে ছেলেদের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনায় ডাকে। কিন্তু সেখানে আমাকে তাদেরই দলের একজন হিসেবে দেখা হয়’।
অর্থাৎ, বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে প্রেমের প্রস্তাব তেমন আসে না তাঁর কাছে। সানিয়ার (Sania Mirza) এই মন্তব্যে হাসির রোল ওঠে ওই অনুষ্ঠানে। এর পর ফারহা খান জানান, তাঁর কয়েক জন বন্ধু প্রায়ই ফোন করে জানতে চান, সানিয়া সত্যিই কি সিঙ্গল? সেই প্রশ্নের উত্তরও দেন প্রাক্তন টেনিস তারকা। কোনও রাখঢাক না করে জানিয়ে দেন, আপাতত তিনি একাই রয়েছেন।
‘আমার জীবনে কোনও পুরুষ নেই’
কথোপকথনের এক পর্যায়ে অঙ্গদ জানতে চান, কোনও পুরুষের সঙ্গে সুন্দর সময় কাটানোর ইচ্ছা কি কখনও হয় না সানিয়ার (Sania Mirza)? ফারহা মজা করে পাল্টা বলেন, ‘তুমি কী করে জানলে যে ও নিজের মতো করে জীবন উপভোগ করছে না?’ এর পরেই সানিয়ার স্পষ্ট জবাব, ‘আমার জীবনে কোনও পুরুষ নেই। ভবিষ্যতে কেউ আসবেন কি না, সেটাও আমি জানি না।’
সানিয়ার (Sania Mirza) এই মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে তাঁর কথায় স্পষ্ট, আপাতত নতুন কোনও সম্পর্কের কথা ঘোষণা করার জায়গায় তিনি নেই। ভবিষ্যৎ নিয়ে কোনও আগাম সিদ্ধান্তও নিতে চান না।
আরও পড়ুন: একই দিনে বাগদান, ১৮ কোটির আইপিএল চুক্তি! জীবনের সেরা দিন কাটালেন অর্শদীপ, পাত্রী কে?
২০২৩ সালে বিচ্ছেদ শোয়েবের সঙ্গে
২০১০-এ পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেছিলেন সানিয়া। ২০১৮-য় তাঁদের পুত্রসন্তান ইজহানের জন্ম হয়। কিন্তু ২০২৩-এ দু’জনের সম্পর্কের ইতি ঘটে। ২০২৪-এর জানুয়ারি মাসে পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব। সম্প্রতি তৃতীয় বিয়েও করেছেন বলে জানা গিয়েছে।
এর পর থেকে নিজের ব্যক্তিগত জীবনকে প্রচারের আলো থেকে অনেকটাই দূরে রেখেছেন সানিয়া (Sania Mirza)। ২০২৩ সালে পেশাদার টেনিস থেকে অবসর নেওয়ার পর বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের আগ্রহ যে এখনও তুঙ্গে, সাম্প্রতিক মন্তব্যেই তা আবার স্পষ্ট।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/eb8_EaSGfOk?si=0g6nq3weuRkqgh5E” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>