টানা দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হয়ে ক্রিকেট মহলে আলোড়ন তুলেছে। তবে এই খেতাব জয়ের পরে ভারতের অনেকেই সেইভাবে সন্তুষ্ট হতে পারেননি। তাঁদের অভিমত, এবারে ভারতীয় দল যেভাবে প্রতিপক্ষ দলগুলিকে হারিয়ে খেতাব তুলে নিয়েছে, তা অবশ্যই আনন্দের। কিন্তু আগামী দিনে আমাদের কোন জায়গায় পৌঁছে যেতে হবে এবং লক্ষ্য কী হবে, এই বিষয়ে বোলার আর্শদীপ সিং অভিমত প্রকাশ করে বলেছেন, চ্যাম্পিয়ন হওয়াটা অবশ্যই খুশির বার্তা। বেশ কয়েকটি রেকর্ড গড়া হয়েছে।
প্রথম দেশ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের হ্যাটট্রিক করেছে। এই জয়ের ফলে আমাদের সাফল্যের খিদে বেড়ে গিয়েছে। সেই কারণেই আর্শদীপ আগামী দিনের কথা বলতে গিয়ে বলেছেন, ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরে হার্দিক পাণ্ডিয়া ও দলের অন্যান্য সতীর্থ খেলোয়াড়রা সিদ্ধান্ত নিয়েছিলেন আগামী ১০ বছরে অন্তত পাঁচটি আইসিসি ট্রফি জিততে হবে। এটাই আমাদের অঙ্গীকার। আর ঠিকমতো পারফর্ম করতে পারলে সাফল্য আসবেই। তাই বিশ্বাস করি, প্রত্যাশিত ক্রিকেট খেলতে পারলে যে কোনও টার্গেটে সাফল্য আনাটা কোনও অসম্ভব নয়।
আর্শদীপ মনে করেন একটা ট্রফি জেতার পরে খুশির জোয়ারে গা ভাসিয়ে দিলে চলবে না। আমাদের আরও বেশি ঐক্যবদ্ধ হতে হবে এবং যে কোনও টুর্নামেন্টে সেরা পারফরম্যান্স করে বুঝিয়ে দিতে হবে ভারত কেন চ্যাম্পিয়ন হয়। ক্রিকেট খেলা যতই অনিশ্চয়তা হোক না কেন, সেখানে লক্ষ্যকে সামনে রেখে প্রতিপক্ষের বিরুদ্ধে সাহসী ভূমিকা নিতে হবে। আর্শদীপ বলেছেন, বুমরা ভাইয়ের সঙ্গে জুটি বেঁধে বল করার অভিজ্ঞতা আমার কাছে বড় সম্পদ। বুমরার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ও অনেকটাই কম্পিউটারে ক্রিকেট খেলা খেলে থাকে। অবশ্যই অসাধারণ। বুমরা অসম্ভব পরিশ্রম করতে জানে। তাঁর খেলা আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করে থাকে।