সঞ্জু স্যামসনের বন্দনায় সারা দেশ

ফাইল চিত্র

ইডেন উদ্যানে রবিবাসরীয় টি-টোয়েন্টি ক্রিকেটের সুপার এইট খেলায় ভারতের হয়ে স্মরণীয় খেলা উপহার দিলেন সঞ্জু স্যামসন। তারপরেই সঞ্জু-বন্দনায় মেতে ওঠে সারা ভারত ক্রিকেট মহল। আর হবে নাই-বা কেন? ইডেনে অতিমানবিক ইনিংস খেলে ভারতকে সেমিফাইনালে তুলেছেন সঞ্জু স্যামসন। ৫০ বলে তিনি করেন ৯৭ রান।

দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হলেও লড়াইয়ের ময়দান ছাড়েননি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সঞ্জুর ইনিংস একেবারে সামনে থেকে দেখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সিএবি সভাপতির বক্তব্য, এবার সাদা বলের ক্রিকেটে সঞ্জুকে নিয়মিত দেখতে চাই। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শচীন তেণ্ডুলকরও সঞ্জুকে প্রশংসায় ভরিয়ে দেন।

আইসিসি চেয়ারম্যান জয় শাহর সঙ্গে ম্যাচ দেখেন তিনি। পরে একটি অনুষ্ঠানে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, “সঞ্জু দারুন খেলোয়াড়। সাদা বলের ক্রিকেটে ওর নিয়মিত খেলা উচিত। যদি ও দলে থাকে, তাহলে প্রতিপক্ষ চাপে থাকবে। সঞ্জুর ইনিংসটা দেখে শেখার আছে। এই ছেলেটা গত ছ’মাসে দলে জায়গা করতে পারছিল না।


অনেকে বলছিলেন, সঞ্জু ব্যর্থ। এই দলে জায়গা দেওয়া উচিত না। কিন্তু এই দলটায় প্রচুর প্রতিভা। তাই শুভমান গিল দলে নেই। একজন খেলোয়াড় ডু অর ডাই ম্যাচে ৯৭ রান করে দলকে সেমিফাইনালে তোলা সহজ কথা নয়।অন্যদিকে শচীন তেণ্ডুলকর বলেছেন, সেমিফাইনালে ওঠার লড়াইটা ভারতের ছেলেরা দারুণ খেলেছেন। শেষ দুই ওভারটা দারুণ হয়েছে।

সঞ্জু একেবারে শান্ত হয়ে ক্রিজে খেলেছেন। সঞ্জুর খেলা দেখার মধ্যে আলাদা একটা আনন্দ আছে। এই ধরনের খেলা শুধু দলকে উজ্জীবিত করে করে না। খেলোয়াড়দের চরিত্র বদলে দেয়। সেমিফাইনালে ভারত খেলবে বৃহস্পতিবার মুম্বইতে ইংল্যান্ডের বিপক্ষে।