ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত ৪৮টি দল

প্রতিনিধিত্বমূলক চিত্র

চলতি বছরে বিশ্বকাপ ফুটবলের আসর বসতে চলেছে আমেরিকা, মেক্সিকো ও কানাডায়। এই প্রথম বিশ্বকাপে ৪৮টি দল খেলবে। স্বাভাবিকভাবে ফুটবল বিশ্বযুদ্ধ দুরন্ত জায়গায় পৌঁছবে বলে মনে করা হচ্ছে। আগেই ৪৬টি দল বিশ্বকাপ খেলবে বলে চূড়ান্ত হয়ে গিয়েছিল। আর বাকি দু’টি দলের নামও পাকা হয়ে গিয়েছে। জামাইকাকে হারিয়ে কঙ্গো ও বলিভিয়াকে হারিয়ে ইরাক জায়গা করে নিয়েছে বিশ্বকাপে। ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে এই ৪৮ দেশকে।

দেখে নিন, কোন গ্রুপে কারা রয়েছেন। বিশ্বকাপের গ্রুপ বিন্যাস:
গ্রুপ এ— মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, চেকিয়া।
গ্রুপ বি— কানাডা, বসনিয়া ও হারজেগোভিনা, কাতার, সুইৎজ়ারল্যান্ড। গ্রুপ সি— ব্রাজ়িল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড।
গ্রুপ ডি— আমেরিকা, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, তুরস্ক।।
গ্রুপ ই— জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর।
গ্রুপ এফ— নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, তিউনিসিয়া।
গ্রুপ জি— বেলজিয়াম, মিশর, ইরান, নিউ জ়িল্যান্ড।
গ্রুপ এইচ— স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে।
গ্রুপ আই— ফ্রান্স, সেনেগাল, ইরাক, নরওয়ে। গ্রুপ জে— আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডন।
গ্রুপ কে— পর্তুগাল, কঙ্গো, উজবেকিস্তান, কলম্বিয়া।
গ্রুপ এল— ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা।