এক মাসে ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন সূর্যকুমাররা

প্রতিনিধিত্বমূলক চিত্র

চলতি বছরে ভারতীয় ক্রিকেট দলকে বেশ কয়েকটি ম্যাচে ব্যস্ত থাকতে হবে। বলতে দ্বিধা নেই এক মাসে ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে সূর্যকুমার যাদবদের। সব মিলিয়ে বছরে ৪৯টি টে-টোয়েন্টি ম্যাচের মধ্যে থাকতে হবে ভারতীয় ব্রিগেডকে। শুক্রবার ভারতীয় বোর্ড জানিয়েছে, জুলাইয়ে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দল। এর ফলে ৩০ দিনের মধ্যে তাদের ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে।

সূচি অনুযায়ী, ভারত বনাম আয়ারল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি রয়েছে ২৬ জুন। দ্বিতীয় ম্যাচটি রয়েছে ২৮ জুন। এর পর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়‌ খেলবে ভারত। সেই ম্যাচগুলি রয়েছে যথাক্রমে ১, ৪, ৭, ৯ এবং ১১ জুলাই। কয়েক দিনের বিরতির পর ২৩ জুলাই জ়িম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।

পরের দু’টি ম্যাচ ২৫ এবং ২৬ জুলাই। বিশ্বকাপ ধরে চলতি বছরে এখনও পর্যন্ত ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারত। আয়ারল্যান্ড, ইংল্যান্ড, জ়িম্বাবোয়ে, ওয়েস্ট ইন্ডিজ় এবং শ্রীলঙ্কা সিরিজ়ের সূচি ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। এ ছাড়াও শ্রীলঙ্কার বিরুদ্ধে আরও তিনটি অ্যাওয়ে টি-টোয়েন্টি ম্যাচ, বাংলাদেশের বিরুদ্ধে তিনটি, আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি এবং এশিয়ান গেমসে কমপক্ষে তিনটি ম্যাচ খেলার কথা। অর্থাৎ চলতি বছরে ৪৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত।