আইএসএলে ইতিহাস সুনীলের

প্রতিনিধিত্বমূলক চিত্র

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও আইএসএলে এখনও বেঙ্গালুরু এফসির হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন সুনীল ছেত্রী। আর এবার আইএসএলের মঞ্চেই নতুন এক রেকর্ড গড়লেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি এই খেলোয়াড়। ৪১ বছর বয়সে এসে শনিবার জামশেদপুর

এফসির বিরুদ্ধে মাঠে নেমে আইএসএলের ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলার নজির গড়লেন বেঙ্গালুরুর অভিজ্ঞ এই স্ট্রাইকার। এটি ছিল তাঁর ১৯৫তম আইএসএল ম্যাচ।

এই প্রসঙ্গে বলা যায়, শনিবার শুরু থেকে মাঠে নামেননি সুনীল। পরিবর্ত হিসাবে দ্বিতীয়ার্ধের ৮৫ মিনিট নাগাদ নামগিয়াল ভুটিয়ার জায়গায় মাঠে আসেন তিনি। এদিকে, সুনীলের রেকর্ডের রাতে অবশ্য সহজ জয় তুলে নিলো বেঙ্গালুরু। রায়ান উইলিয়ামসের করা একমাত্র গোলে তারা সহজেই হারিয়ে দিলো জামশেদপুর এফসিকে। এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এল তারা। ১২ ম্যাচে বেঙ্গালুরুর সংগ্রহ এখন ২০ পয়েন্ট।