সার্ভো প্রিমিয়র লিগে চ্যাম্পিয়ন সার্ভো স্কুটোম্যাটিক

প্রতীকী ছবি

সার্ভো প্রিমিয়র ক্রিকেট লিগে সেরা দলের স্বীকৃতি পেল সার্ভো স্কুটোম্যাটিক। পাঁচ ওভারের দুরন্ত ফাইনালে সার্ভো ফোরটি এক্সট্রা দলকে হারিয়ে দিল সার্ভো স্কুটোম্যাটিক। শনিবার তপসিয়ায় অর্কিড এরিয়ানায় এই খেলাকে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ইন্ডিয়ান অয়েল সার্ভো আয়োজিত ও দি স্টেটসম্যান পত্রিকার সহযোগিতায় সার্ভো প্রিমিয়র লিগ এবার তৃতীয় বর্ষে পদার্পণ করল। এই ক্রিকেট খেলাকে ঘিরে উৎসবের চেহারা নেয়। মিলন মেলায় সবাই সামিল হয়ে আনন্দে মেতে ওঠেন। পাঁচ ওভারের ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিয়েছিল সার্ভো ব্ল্যাকবার্ড এক্স, সার্ভো হাইপার স্পোর্ট-এফ ফাইভ, সার্ভো ফোরটি এক্সট্রা, সার্ভো ফুতুরা জি +, সার্ভো ফুতুরা এনএক্সটি এবং সার্ভো স্কুটোম্যাটিক।

ফাইনালে সেরা খেলোয়াড়ের সম্মান পেয়েছেন অতনু সামন্ত। সেরা ব্যাটসম্যান হয়েছেন ভিকি এবং সেরা বোলারের সম্মান পান এস কে মোহিতুল্লাহ। ইন্ডিয়ান অয়েল সার্ভোর কর্মী- বন্ধুরা মানুষকে পরিষেবা দেওয়ার পাশাপাশি খেলাধুলোকেও যে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন এই ক্রিকেট প্রতিযোগিতা তারই প্রমাণ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্বর্ধিত হন স্টেটসম্যান গ্রুপের বিজনেস হেড গোবিন্দ মুখার্জি। সফল খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন সংস্থার জেনারেল ম্যানেজার দেবব্রত ভট্টাচার্য, স্বপন কুমার হালদার, ধীরেন গাঙ্গুলি, সুশীব্রত শর্মা, সিদ্ধান্ত ভট্টাচার্য ও শান্তিরঞ্জন সরকার-সহ অন্যরা।