৩৬ বছর বাদে জয়ের মুখ দেখল স্কটল্যান্ড

Image: Boston

বিশ্বকাপ ফুটবলে প্রায় প্রতিটি ম্যাচে টানটান উত্তেজনায় ভরপুর। বস্টন স্টেডিয়ামে রবিবার মুখোমুখি হয়েছিল হাইতি এবং স্কটল্যান্ড। ৫২ বছর বাদে আফ্রিকার দ্বীপপুঞ্জের দেশ হাইতি বিশ্বকাপ ফুটবলে খেলতে নেমেছিল স্কটল্যান্ডের বিপক্ষে। কিন্তু হাইতির ফুটবলাররা সেইভাবে নিজেদের প্রকাশ করতে পারলেন না। গ্রুপ ‘সি’-র ম্যাচে স্কটল্যান্ড ১-০ গোলে হাইতিকে হারিয়ে জয় তুলে নিল।
স্কটল্যান্ডের ফুটবলাররা বেশ অঙ্ক কষে খেলেছেন। তবে এদিন হাইতির খেলোযাঢ়রা ১৩টি শট নিলেও গোল পায়নি। স্কটল্যান্ড আটটি শট নিয়ে একটাতে গোল হওয়ায় বাজিমাত করেছে। ৩৬ বছর বাদে বিশ্বকাপ ফুটবলে জয়ের মুখ দেখল তারা। স্কটল্যান্ডের হয়ে জয়সূচক গোলটি করেছেন ম্যাকগিল। এখানে উল্লেখ করা যায়, ১৯৯০ সালে বিশ্বকাপে স্কটল্যান্ড জয়ের মুখ দেখেছিল শেষবারের মতো। জিতেছিল সুইডেনের বিপক্ষে। অবশ্য ১৯৯৮ সালের পর এতদিন বিশ্বকাপ ফুটবলে খেলার ছাড়পত্র পায়নি স্কটল্যান্ড।
অন্যদিকে কাতার ও সুইজারল্যান্ডের খেলাটি ১-১ গোলে শেষ হয়। সুইজারল্যান্ডের ব্লেল এমবোনো পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ১৬ মিনিটের মাথায়। এই পেনাল্টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কাতারের গোলরক্ষক সুইজারল্যান্ডের রেমো ফেলুরকে বক্সের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিলে রেফির পেনাল্টি দেন। কিন্তু তার আগে রেমো ফ্রেলুর অফসাইডে ছিলেন। ‘ভার’-ও পুরো িবষয়টি খতিয়ে দেখে রেফারির সিদ্ধান্তকে বহাল রাখে। খেলার ৯২ (৯০+২) মিনিটে বুয়েলেম গুিখ গোল করে সমতা ফিরিয়ে আনেন।