আবার নায়ক সঞ্জু স্যামসন

প্রতিনিধিত্বমূলক চিত্র

ওয়াংখেড়ের মাঠে আবার নায়ক ভারতের সঞ্জু স্যামসন। টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত পাহাড়প্রমাণ রান করল। ৭ উইকেট হারিয়ে ভারত ২৮৩ রান করে ইংল্যান্ডকে শুধু চাপে ফেলে দেয়নি, চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। ইডেন উদ্যানে মরণ-বাঁচন লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজকে কুপোকাত করার পিছনে বড় ভূমিকা নিয়েছিলেন সঞ্জু স্যামসন। তিনি মাত্র ৩ রানের জন্য শতরান থেকে বঞ্চিত হন। আর এবারে শেষ চারের খেলায় সঞ্জু স্যামসনের দুরন্ত ভূমিকাকে সবাই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। সঞ্জু স্যামসনের দিকে সবার নজর ছিল। সঞ্জু প্রতিপক্ষ ইংল্যান্ড দলের বোলারদের সেই অর্থে পাত্তা না দিয়ে ঝড়ের গতিতে রান তুলেছেন। এবারও অল্পের জন্য সঞ্জু শতরান হাতছাড়া করলেন।

সঞ্জু ৮২ বল খেলে ৮৯ রান করে আবার শিরোনামে উঠে এলেন। তিনি আটটি বাউন্ডারি ও সাতটি ছক্কা মেরেছেন। সঞ্জু যতক্ষণ উইকেটে ছিলেন ততক্ষণ ইংল্যান্ডের বোলাররা নাকানি চোবানি খেয়েছেন। শেষ পর্যন্ত ৮৯ রানের মাথায় উইল জ্যাকসের বলে ক্যাচ তুলে দেন ফিল সল্টের হাতে। তিনি যখন প্যাভিলিয়নের পথে পা বাড়িয়েছেন, তখন গ্যালারির প্রত্যেকে দাঁড়িয়ে বীরোচিত অভিনন্দন জানাতে ভুল করেননি। অবশ্য অভিষেক এদিনও রান করতে পারলেন না। তিনি মাত্র ৯ রানে প্যাভিলিয়নে ফেরত যান। এই উইকেটটাও উইল জ্যাক পেয়েছেন। আর ঈশানের ক্যাচটা তুলে নেন ফিল সল্ট। ঈশান কিশান ধরেই ব্যাট করছিলেন। আদিল রশিদের বলে জ্যাকসের হাতে ক্যাচ দিয়ে ড্রেসিং রুমে ফিরে যান। ঈশান ১৮ বলে ৩৯ রান করেছেন।

অধিনায়ক সূর্যকুমার যাদব তাড়াহুড়ো করতে গিয়ে আদিল রশিদের বলে বাটলারের হাতে ক্যাচ তুলে দেন। সূর্যের ব্যাট থেকে আসে ১১ রান। শিবম দুবে রানের মধ্যে ছিলেন। কিন্তু ভুল বোঝাবুঝিতে তিনি রানআউট হয়ে যান। শিবম দুবের ব্যাট থেকে আসে ৪৩ রান। তিনি খেলেছেন ২৫টি বল। একটা বাউন্ডারি ও চারটি ছক্কা ছিল তাঁর ব্যাটে। হার্দিক পাণ্ডিয়াও রান আউট হন। হার্দিক করেছেন ২৭ রান, খেলেছেন ১২টি বল। তিলক ভার্মা ব্যাট করতে এসে সাহসী ভূমিকা নিয়েছিলেন। তিনি বাউন্ডারি মারতে গিয়ে জফরা আর্চারের বল মিস করলে তা সরাসরি উইকেটে গিয়ে ধাক্কা খায়। অক্ষর প্যাটেল (২) ও বরুণ চক্রবর্তী (০) শেষ পর্যন্ত নটআউট থাকেন। ভারত ৭ উইকেটে ২৫৩ রান করে ইংল্যান্ডকে লড়াইয়ের মুখে রেখে দেয়।


ভারতের বিরাট পাহাড়ের স্কোরবোর্ড দেখে ইংল্যান্ড বিচলিত হয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ড ৩ উইকেটে ইংল্যান্ড ৬৪ রান করেছে। ফিল সল্ট হার্দিক পাণ্ডিয়ার বলে অক্ষর প্যাটেলের হাতে ক্যাচ তুলে দেন ৫ রান করে। জশ বাটলার ও হ্যারি ব্রুকস দ্বিতীয় উইকেটে জুটি বাঁধলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। হ্যারি ব্রুক আউট হন ৭ রানের বলে যশপ্রীত বুমরার বলে অক্ষর প্যাটেলের হাতে বন্দি হয়ে। ব্রুকের ক্যাচটি অসাধারণ বুদ্ধিমত্তার সঙ্গে তুলে নেন অক্ষর প্যাটেল। যশ বাটলার বরুণ চক্রবর্তীর বলে সরাসরি বোল্ড আউট হন ২৫ রানের মাথায়।