৩০ দিনের নির্বাসন রোনাল্ডোর! জরিমানা ২৫৫ ইউরো, কোচের সঙ্গে বিবাদের জেরেই শাস্তি

Image: IANS

কোচের সঙ্গে বিবাদের জেরে জাতীয় দলের শিবির ছেড়ে চলে গিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তার পরেই তাঁকে ঘিরে শুরু হয়েছিল বিতর্ক। এ বার সেই ঘটনায় শাস্তির মুখে পড়লেন পর্তুগালের অধিনায়ক। পর্তুগাল ফুটবল ফেডারেশন (এফপিএফ) রোনাল্ডোকে (Cristiano Ronaldo) ৩০ দিনের জন্য নির্বাসিত করার পাশাপাশি ২৫৫ ইউরো জরিমানা করেছে। সোমবার এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে এসেছে। তবে নির্বাসনের মেয়াদ আগেই শুরু হওয়ায় শাস্তির প্রভাব কতটা পড়বে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>🚨🇵🇹 OFFICIAL: Cristiano Ronaldo has been suspended for 30 days plus fined for €255. The decision has been made by Portugal Federation after he left the national team’s camp in Denmark. Cristiano himself had suggested a punishment after apologizing for that. https://t.co/oXEXM4JaI7</p>&mdash; Fabrizio Romano (@FabrizioRomano) <a href=”https://x.com/FabrizioRomano/status/2112232199177068907?ref_src=twsrc%5Etfw”>October 19, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>

ঘটনার সূত্রপাত সেপ্টেম্বরের শেষ দিকে। নরওয়ের বিরুদ্ধে পর্তুগালের ২-১ গোলে জয়ের ম্যাচে প্রথম একাদশে ছিলেন না রোনাল্ডো (Cristiano Ronaldo)। পরিবর্ত হিসেবে তাঁকে মাঠে নামানোও হয়নি। রোনাল্ডোর (Cristiano Ronaldo) দাবি ছিল, কোচ জর্জ জেসুস তাঁকে প্রায় ৩০ মিনিট খেলার সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি রাখা হয়নি বলে অভিযোগ করেন তিনি।


আরও পড়ুন: শরৎ এল রে: পর্দার ‘সৌরভ’ রাজকুমারের সঙ্গে ম্যাডক্স স্কোয়ারে আসল সৌরভ, ঢাক বাজালেন কোনজন?

রোনাল্ডোর (Cristiano Ronaldo) অভিযোগ, ম্যাচ চলাকালীন তাঁকে ওয়ার্ম আপ করতে বলা হলেও শেষ পর্যন্ত মাঠে নামানো হয়নি। পাশাপাশি, সাংবাদিক বৈঠকে বিষয়টি ব্যাখ্যা করার যে আশ্বাস কোচ দিয়েছিলেন, সেটিও রাখা হয়নি বলে দাবি করেন পর্তুগিজ তারকা।

এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ডেনমার্কের বিরুদ্ধে নেশনস লিগের ম্যাচের আগে জাতীয় দলের শিবির ছেড়ে চলে যান রোনাল্ডো(Cristiano Ronaldo)। এর পরেই তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের প্রক্রিয়া শুরু করে পর্তুগাল ফুটবল ফেডারেশন। শিবির ছেড়ে চলে যাওয়ার ঘটনায় পরে প্রকাশ্যে ক্ষমাও চান রোনাল্ডো(Cristiano Ronaldo)। সতীর্থদের ছেড়ে চলে যাওয়া এবং সমর্থকদের প্রতি যথাযথ সম্মান না দেখানোর জন্য দুঃখপ্রকাশ করেন তিনি।

শুধু তা-ই নয়, নিজের আচরণের জন্য উপযুক্ত শাস্তি হওয়া উচিত বলেও জানিয়েছিলেন পর্তুগালের অধিনায়ক। তাঁর বক্তব্য ছিল, একজন আদর্শ খেলোয়াড় হিসেবে তাঁর দায়িত্ব আরও বেশি। তাই তাঁর আচরণের বিচারও হওয়া উচিত কঠোর ভাবে।রোনাল্ডোর (Cristiano Ronaldo) এই মনোভাব তাঁর শাস্তির বিষয়টি বিবেচনা করার সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। শেষ পর্যন্ত ৩০ দিনের নির্বাসন এবং ২৫৫ ইউরো জরিমানার সিদ্ধান্ত নেয় ফেডারেশন।

আরও পড়ুন: পালামের ঘূর্ণি পিচে বাংলার জয়ের হাতছানি, রঞ্জিতে ফের ছ’পয়েন্টের আশা

এই শাস্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হল, নির্বাসনের মেয়াদ ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর বলে ধরা হয়েছে। অর্থাৎ, শাস্তির বেশ কিছুটা সময় ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ফেডারেশনের সিদ্ধান্তে নির্বাসনের আওতায় কোন কোন ম্যাচ বা কার্যকলাপ পড়বে, তা স্পষ্ট করে জানানো হয়নি। তবে এএফপি জানিয়েছে, রোনাল্ডো অক্টোবরের শেষেই নির্বাসনের মেয়াদ শেষ করতে পারবেন।

পর্তুগালের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ ১৪ নভেম্বর। তার আগে শাস্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা। ফলে রোনাল্ডোকে (Cristiano Ronaldo) জাতীয় দলের হয়ে খেলতে দেখা যেতে পারে, যদি কোচ তাঁকে দলে রাখেন। কোচ জর্জ জেসুসের সঙ্গে তাঁর সম্পর্কের টানাপড়েন অবশ্য এখনও আলোচনার বিষয়। জেসুস রোনাল্ডোকে খেলার সময় দেওয়ার বিষয়ে কোনও চুক্তি হয়েছিল বলে মানতে চাননি। তবে তারকা ফুটবলারের জাতীয় দলে ফেরার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

শাস্তি ঘোষণা হয়ে গিয়েছে। কিন্তু রোনাল্ডো ও জেসুসের সম্পর্কের বরফ কতটা গলবে, এখন সেটাই দেখার। পর্তুগালের অধিনায়ককে আবার জাতীয় দলের জার্সিতে দেখা গেলেও মাঠের বাইরের এই বিতর্ক যে সহজে থামবে না, তা বলাই যায়।

দেখুন: বাঙালি সাজে প্যান্ডেল হপিংয়ে রাজকুমার রাও, মহাষ্টমীতে সৌরভের সঙ্গে পুজো পরিক্রমা