প্রস্তাবটা নাকি এমন অঙ্কের ছিল, যা ফিরিয়ে দেওয়া যায় না! রিয়াল মাদ্রিদ সর্বশক্তি দিয়ে চেয়েছিল তাঁকে। আলোচনাও এগিয়েছিল অনেক দূর। তবু শেষ পর্যন্ত রিয়ালকে ‘না’ বলে বার্সেলোনার দিকে পা বাড়ালেন ম্যানচেস্টার সিটির তারকা রদ্রি (Rodri)।
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, বিশ্বকাপজয়ী সদ্যসমাপ্ত বিশ্বকাপে সেরা ফুটবলারের পুরস্কার পাওয়া এই মিডফিল্ডার ব্যক্তিগত শর্তে বার্সেলোনার সঙ্গে সমঝোতাও করে ফেলেছেন। এখন বাকি শুধু ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি। যা নিয়ে এখন দরকষাকষি তুঙ্গে। ইংল্যান্ডের ক্লাব শেষ পর্যন্ত রাজি না হলে রদ্রির (Rodri) এ বছর দেশে ফেরা কঠিন।
স্পেনের রেডিয়ো ‘কাদেনা এসইআর’-এর অনুষ্ঠান ‘এল লার্গুয়েরো’-তে সাংবাদিক আন্তন মিয়ানা রিয়াল-রদ্রি (Rodri) আলোচনার ভিতরের খবর সামনে এনেছেন। তাঁর দাবি, বিশ্বকাপের পরেই রদ্রিকে এমন একটি প্রস্তাব দিয়েছিল রিয়াল, যা প্রত্যাখ্যান করা ছিল বেশ কঠিন। মিয়ানা বলেন, ‘রিয়াল মাদ্রিদ রদ্রিকে (Rodri) এমন একটি প্রস্তাব দেয়, যা তার পক্ষে প্রত্যাখ্যান করা খুব কঠিন ছিল। প্রস্তাবটি সত্যিই খুব লোভনীয় ছিল।’
আরও পড়ুন: চোটের মিছিল ভারতীয় দলে, কবে মাঠে ফিরবেন বুমরাহ, কারো জানা নেই, নতুন ধাক্কা হার্দিকের
শুধু অর্থের দিক থেকেই নয়, রদ্রির (Rodri) ম্যানেজমেন্ট টিমও নাকি রিয়ালের ব্যবহারে খুব খুশি হয়েছিল। মিয়ানার কথায়, ‘রিয়াল যেভাবে আলোচনা চালিয়েছে, তাদের ভদ্রতা, রুচি, সম্মান এবং পদ্ধতিকে গুরুত্ব দিয়েছে রদ্রি ও তার এজেন্ট। রদ্রিকে সই করানোর ব্যাপারে ক্লাব অত্যন্ত সিরিয়াস ছিল এবং তাকে দলে আনতে নিজেদের সব কিছু উজাড় করে দিতে চেয়েছিল।’
রিয়ালের তরফে নাকি প্রেসিডেন্ট থেকে শুরু করে শীর্ষ কর্তারা প্রত্যেকেই রদ্রিকে (Rodri) সই করানোর জন্য ঝাঁপিয়েছিলেন। মিয়ানা বলেছেন, ‘প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রধান নির্বাহী—ক্লাবের প্রত্যেকে রদ্রিকে রিয়াল মাদ্রিদের জার্সি পরাতে মরিয়া উঠেছিলেন। আলোচনা অত্যন্ত ইতিবাচক ছিল এবং গত দু’সপ্তাহ ধরে তা চলছিল। কিন্তু সে শেষ পর্যন্ত অন্য একটি প্রস্তাব বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
এখানেই গল্পে বড় মোড়। কয়েক সপ্তাহ আগেও রদ্রিকে (Rodri) পাওয়ার দৌড়ে এগিয়ে ছিল রিয়াল। এমনকি গত মার্চে সান্তিয়াগো বের্নাবেউয়ে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন রদ্রি। কিন্তু বার্সেলোনা আচমকা এই লড়াইয়ে ঢুকে পড়তেই বদলে যায় পরিস্থিতি। রদ্রিকে (Rodri) নিয়েই শুরু হয়ে যায় এক ‘এল ক্লাসিকো’।
বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক এবং স্পোর্টিং ডিরেক্টর ডেকোর সঙ্গে কথা বলেন রদ্রি। দু’জনেই তাঁকে বার্সেলোনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বোঝান। সেই আলোচনাই নাকি রদ্রির সিদ্ধান্ত বদলে দেয়। বৃহস্পতিবার বার্সেলোনার সঙ্গে ব্যক্তিগত শর্তে সম্মত হন তিনি।অর্থাৎ, যে রদ্রিকে (Rodri) নিয়ে রিয়াল মাদ্রিদ প্রায় নিশ্চিত ছিল, সেই রদ্রিই (Rodri) শেষ মুহূর্তে বেছে নিলেন বার্সেলোনাকে।
তবে এখনও চুক্তি সম্পূর্ণ হয়নি। ম্যানচেস্টার সিটির সঙ্গে বার্সেলোনার কোনও চূড়ান্ত সমঝোতা হয়নি। ফলে রদ্রির (Rodri) বার্সেলোনা-যাত্রার আগে আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ বাকি। সাম্প্রতিক রিপোর্ট বলছে, বার্সেলোনা ইতিমধ্যেই রদ্রির জন্য প্রাথমিক প্রস্তাব দিয়েছে। কিন্তু ম্যানচেস্টার সিটি সেই প্রস্তাব গ্রহণ করেনি এবং আরো বেশি অর্থ চাইছে।
ম্যানচেস্টার সিটি বিশ্বকাপজয়ী রদ্রিকে (Rodri) ছাড়ার জন্য বার্সেলোনার ৩৮.৫ মিলিয়ন পাউন্ড (৫২ মিলিয়ন ডলার)-এর প্রাথমিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে খবর। সিটির সঙ্গে ৩০ বছর বয়সি রদ্রির (Rodri) চুক্তির মেয়াদ আর মাত্র এক মরসুম রয়েছে। জানা গিয়েছে, রদ্রির (Rodri)জন্য প্রায় ৬৮ মিলিয়ন পাউন্ড চাইছে ম্যানচেস্টার সিটি।
তাই রিয়ালকে হারিয়ে রদ্রির (Rodri) মন জিতলেও, তাঁকে মাঠে নামানোর আগে ম্যান সিটির সঙ্গে কঠিন দর-কষাকষি করতে হবে বার্সাকে। এই ধাপটি পেরোতে পারলে তবেই তারা বলতে পারবে, রদ্রি (Rodri) তাদের জার্সি পরেই মাঠে নামবে।
রিয়ালের জন্য ঘটনাটি নিঃসন্দেহে বড় ধাক্কা। যে ফুটবলারকে পাওয়ার জন্য ক্লাবের প্রেসিডেন্ট থেকে শুরু করে কর্তারা সবাই ‘সব কিছু’ করেছিলেন, সেই রদ্রিই (Rodri)শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে বেছে নিয়েছেন। স্পেনের ফুটবলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের লড়াই তাই এ বার মাঠের বাইরেও জমে উঠল।