আইপিএল নিলামের পর বিয়ের আশ্বাস দিয়ে কলকাতার হোটেলে ধর্ষণের অভিযোগ মহন্মদ শামির ভাই কাইফের বিরুদ্ধে

Photo: X

ক্রিকেটের মাঠের বাইরে ফের আইনি জটিলতায় মহম্মদ শামির পরিবার। বাংলার আরো এক রঞ্জি ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ।

এবার ভারতীয় পেসারের ভাই তথা বাংলার রঞ্জি ক্রিকেটার মহম্মদ কাইফের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা এবং হুমকির অভিযোগে মামলা দায়ের হয়েছে লখনউয়ে। নিউজওয়ান ইন্ডিয়া চ্যানেলের খবর অনুযায়ী, এক বিবাহবিচ্ছিন্না মহিলার অভিযোগ, দীর্ঘ দিন ধরে তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন কাইফ। পরে বিয়ে না করে তাঁকে এড়িয়ে যান তিনি। ১৩ সেপ্টেম্বর রাতে লখনউয়ে আশিয়ানা থানায় অভিযোগটি নথিভুক্ত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।


<blockquote class=”twitter-tweet”><p lang=”hi” dir=”ltr”>⏩क्रिकेटर मोहम्मद शमी के भाई पर रेप की FIR
⏩शादी का झांसा…बार-बार संबंध, अब FIR
⏩मोहम्मद कैफ पर रेप का केस…महिला का गंभीर आरोप
⏩शादी का वादा कर शोषण का आरोप…कैफ पर FIR

@Uppolice @MdShami11 #MohammadShami #MohammadKaif https://t.co/5jRkreqDU3</p>&mdash; News1India (@News1IndiaTweet) <a href=”https://x.com/News1IndiaTweet/status/2099438193867366827?ref_src=twsrc%5Etfw”>September 14, 2026</a></blockquote>
<script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>

পুলিশ জানিয়েছে, কাইফের পাশাপাশি তাঁর ভাই হাসিবের বিরুদ্ধেও হুমকির অভিযোগ করা হয়েছে। তবে অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত হয়নি। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং তদন্তে পাওয়া তথ্য ও প্রমাণের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে।

২০২০-তে পরিচয়, তার পর সম্পর্ক

অভিযোগকারিণীর দাবি, ২০২০ সালে NCR এলাকায় থাকার সময় কাইফের সঙ্গে তাঁর পরিচয় হয়। তখন তিনি বিবাহবিচ্ছিন্না এবং সন্তানকে নিয়ে আলাদা থাকতেন। পরিচয় থেকে ধীরে ধীরে বন্ধুত্ব, তার পর নিয়মিত যোগাযোগ। মহিলার দাবি, এক সময় কাইফ তাঁকে বিয়ের প্রস্তাব দেন। নিজের পারিবারিক পরিস্থিতির কথা জানিয়েও তিনি কাইফের কাছ থেকে বিয়ের আশ্বাস পেয়েছিলেন বলে অভিযোগকারিণী পুলিশকে জানিয়েছেন।

এর পরেই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় বলে অভিযোগ।

চাকরি ছাড়ার চাপ দেওয়ার অভিযোগ

অভিযোগপত্রে আরও একটি বিস্ফোরক দাবি করেছেন ওই মহিলা। তাঁর বক্তব্য, তিনি একটি বিমান সংস্থায় কেবিন ক্রু হিসাবে কাজ করতেন। কিন্তু কাইফ তাঁর চাকরি করা পছন্দ করতেন না। সেই কারণে তাঁকে চাপ দিয়ে চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ।অভিযোগকারিণীর দাবি, এই মুহূর্তে তাঁর কোনও চাকরি নেই।

কলকাতার হোটেলে কী ঘটেছিল?

অভিযোগের সবচেয়ে গুরুতর অংশ ২০২৩ সালের। মহিলার দাবি, ৯ সেপ্টেম্বর কাইফের ডাকে কলকাতায় এসেছিলেন তিনি। সেখানে একটি হোটেলে তাঁর থাকার ব্যবস্থা করা হয়। অভিযোগকারিণীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই হোটেলেই তাঁর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেন কাইফ।

এর পরেও নাকি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে অপেক্ষা করানো হয়। অভিযোগকারিণীর দাবি, কাইফ তাঁকে জানিয়েছিলেন, ২০২৫-এর আইপিএল নিলাম শেষ হলেই বিয়ে করবেন। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও বিয়ে করেননি তিনি।

পরিবারের বিরুদ্ধেও হুমকির অভিযোগ

শুধু কাইফ নন, তাঁর ভাই হাসিব এবং পরিবারের আরও কয়েক জনের বিরুদ্ধেও অভিযোগ করেছেন ওই মহিলা। তাঁর দাবি, বিয়ের জন্য চাপ দেওয়ার পর তাঁকে হুমকি দেওয়া হয় এবং স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় যে কাইফ তাঁকে বিয়ে করবেন না।

অভিযোগকারিণীর দাবি, হাসিব তাঁকে বলেন, তাঁদের বিরুদ্ধে তিনি কোনও পদক্ষেপ করতে পারবেন না। যদিও এই অভিযোগগুলির সত্যতা তদন্তের পরেই স্পষ্ট হবে। বর্তমানে আশিয়ানায় নিজের বাড়িতেই থাকছেন তিনি।

তদন্তে পুলিশ

আশিয়ানা থানার ইনস্পেক্টর গজেন্দ্র রায় জানিয়েছেন, কাইফ ও তাঁর ভাই হাসিবের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযোগের সমর্থনে কী কী প্রমাণ রয়েছে, সেই সব খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করবে পুলিশ।

মহম্মদ কাইফ বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলেছেন এবং তাঁর ভাই মহম্মদ শামি ভারতীয় ক্রিকেটের পরিচিত মুখ। ফলে এই অভিযোগ সামনে আসার পর স্বাভাবিক ভাবেই ক্রিকেটমহলে তৈরি হয়েছে চাঞ্চল্য।

তবে আপাতত গোটা বিষয়টি পুলিশের তদন্তাধীন এবং কাইফের বিরুদ্ধে ওঠা অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি।