বিবিয়ানোর সঙ্গে সতীর্থ হতে নারাজ, ভারতের অনূর্ধ্ব-১৫ দলের দায়িত্ব ছাড়ছেন রঞ্জিত বাজাজ

Photo: Representational Image

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসব শুরুর আগেই ভারতীয় ফুটবলে নতুন বিতর্ক। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) ভারতের অনূর্ধ্ব-১৫ ( India U15 team) দলের ম্যানেজার হিসেবে রঞ্জিত বাজাজের  (Ranjit Bajaj) নাম ঘোষণা করলেও সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন মিনার্ভা অ্যাকাডেমির কর্ণধার। ফলে বিশ্বকাপের আগে ভারতের বয়সভিত্তিক ফুটবল প্রকল্পে বড় ধাক্কা লাগল।

তিনি (Ranjit Bajaj) স্পষ্ট জানিয়েছেন, তাঁর নাম ঘোষণার আগে এআইএফএফের (AIFF) পক্ষ থেকে কেউ তাঁর সঙ্গে যোগাযোগই করেনি। তিনি (Ranjit Bajaj) বলেন, ‘আমার নাম ঘোষণা করার আগে ফেডারেশনের কেউ আমার সঙ্গে কথা বলেনি। তালিকা প্রকাশ হওয়ার পরেই আমি বিষয়টি জানতে পারি’।

আরও পড়ুন: প্রীতি ম্যাচের আগেই ধাক্কা! চোট পেয়ে ছিটকে গেলেন শুভমান, ভারতের নেতৃত্বে রাহুল


ভারতের অনূর্ধ্ব-১৫ ( India U15 team) দলের প্রধান কোচ বিবিয়ানো ফার্নান্ডেজের (Bibiano Fernandes) সঙ্গে ফুটবল-ভাবনার মৌলিক পার্থক্যের কথাও তুলে ধরেছেন তিনি। এই নিয়ে তিনি বলেন, বিবিয়ানো ফার্নান্ডেজের সঙ্গে আমার ফুটবল-দর্শন সম্পূর্ণ আলাদা। আমার মনে হয় না আমরা একসঙ্গে কাজ করতে পারব’।

বাজাজের (Ranjit Bajaj)  মতে, শুধুমাত্র পদে থাকার জন্য তিনি কোনও দায়িত্ব নিতে চান না। নিজের বিশ্বাস অনুযায়ী কাজ করার সুযোগ না থাকলে সেই পদ গ্রহণের কোনও অর্থই নেই। বলেন (Ranjit Bajaj), ‘আমি যেভাবে কাজ করা সঠিক বলে মনে করি, যদি সেইভাবে অবদানই রাখতে না পারি, তা হলে এই দায়িত্ব নেওয়ার কোনও মানে হয় না। আমি শুধু সাজসজ্জার ম্যানেজার হয়ে থাকতে চাই না’।

আরও পড়ুন: ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচের আগে কেন দোটানায় লাল-হলুদের হেডস্যার হাবাস? আজ প্রথম এগারোয় কারা?

বাজাজ  (Ranjit Bajaj) দীর্ঘদিন ধরেই ভারতীয় বয়সভিত্তিক ফুটবলে পরিবর্তনের পক্ষে সওয়াল করে আসছেন। তাঁর দাবি, প্রতিভা বিকাশের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি জরুরি। কিন্তু বর্তমান কাঠামোয় সেই ভাবনা বাস্তবায়নের সুযোগ দেখছেন না বলেই তিনি বিশ্বকাপ দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

ফেডারেশন ইতিমধ্যেই অনূর্ধ্ব-১৫ ( India U15 team) বিশ্বকাপের (FIFA World Cup) জন্য বিবিয়ানো ফার্নান্ডেজকে (Bibiano Fernandes) প্রধান কোচ এবং রঞ্জিত বাজাজকে (Ranjit Bajaj) ম্যানেজার হিসেবে ঘোষণা করেছিল। কিন্তু বাজাজের (Ranjit Bajaj) এই সিদ্ধান্তের পর ফের প্রশ্ন উঠেছে ফেডারেশনের অভ্যন্তরীণ বোঝাপড়া ও পরিকল্পনা নিয়ে। বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার ঠিক আগে এমন ঘটনা ভারতীয় ফুটবলের প্রস্তুতিতে অস্বস্তি বাড়াবে বলেই মনে করছে ফুটবলমহল।

দেখুন: জাতীয় হ্যান্ডলুম দিবস উপলক্ষে দেশবাসীর কাছে বিশেষ আবেদন প্রধানমন্ত্রী মোদীর