বৃষ্টিতে শুরু হতে দেরি ভারত-আফগানিস্তান প্রথম ওয়ানডে, শুরুতেই বিপর্যস্ত শাহিদিরা

সকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছিল, তাতে মনে হচ্ছিল, শনিবারের ভারত ও আফগানিস্তানের মধ্যে প্রথম ওয়ানডে হয়তো বাতিলই হয়ে যাবে। কিন্তু ধরমশালার আবহাওয়া বিকালের কিছুটা উন্নত হয়, বৃষ্টিও থামে। তাই প্রায় সওয়া চার ঘণ্টা পর ম্যাচ শুরু হয়। এতটা দেরীতে শুরু হওয়ায় ম্যাচ হবে ২৫ ওভারের। প্রত্যেক বোলার পাঁচ ওভার করে বল করার সুযোগ পাবেন। ব্যাটিং পাওয়ারপ্লেও হবে পাঁচ ওভারের।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমান গিল। প্রত্যাশিতভাবেই গিল প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ভারত অধিনায়ক বলেন, “পিচ ব্যাটিংয়ের জন্য ভালো ঠিকই কিন্তু দীর্ঘক্ষণ ঢাকা থাকার জন্য প্রথম কয়েক ওভার সুইং হতে পারে”। ওই সুইংয়েরই সুবিধা নিতে চান ভারত অধিনায়ক। আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদিও জানিয়েছেন টস জিতলে তিনিও ফিল্ডিংই করতেন।
ব্যাট করত নেমে শুরুতেই বিপদে পড়ে আফগানিস্তান। মাত্র পাঁচ ওভারেই তিন উইকেট হারায় তারা। দুটি উইকেট নিয়েছেন অর্শদীপ সিং। ওপেনার-উইকেটকিপার রহমনুল্লা গুরবাজ ও অধিনায়ক শাহিদি ক্রিজে দলকে বিপদসীমা থেকে টেনে বের করার জন্য লড়ছেন।

বহুদিন পরে ভারতের জার্সিতে প্রত্যাবর্তন হচ্ছে রোহিত শর্মার। এই মুহূর্তে ওয়ানডে ছাড়া অন্য কোনও ফরম্যাটে খেলেন না রোহিত। তবে দলে ফিরেই ৪১ বছর বয়সি তারকা ভারতের হয়ে সবচেয়ে বেশি বয়সি ক্রিকেটার হিসাবে ওয়ানডে ম্যাচে নামার রেকর্ড গড়ে ফেলেছেন। এই ম্যাচে ভারতের হয়ে অভিষেক হচ্ছে দু’জনের। একজন স্পিন অলরাউন্ডার হর্ষ দুবে। পেসার গুরনুর ব্রারও টিম ইন্ডিয়ার জার্সিতে প্রথম মাঠে নেমেছেন। ম্যাচের প্রথম উইকেটটি তিনিই নেন।


ভারতের প্রথম একাদশ:
শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, কেএল রাহুল, শ্রেয়াস আইয়ার, ইশান কিষাণ (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি, হর্ষ দুবে, গুরনুর ব্রার, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ।