খোয়াজার বিরুদ্ধে আদালতে যাচ্ছেন না কামিন্স, আট বছর আগের বল বিকৃতি বিতর্কে ফের উত্তাল অস্ট্রেলীয় ক্রিকেট

Image: X

আট বছর আগে কেপ টাউন টেস্টের বল বিকৃতি বিতর্ক আবারও ফিরে এল অস্ট্রেলীয় ক্রিকেটে। প্রাক্তন সতীর্থ উসমান খোয়াজার (Usman Khawaja) আত্মজীবনীতে করা মন্তব্য ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) । তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘সম্পূর্ণ অর্থহীন’ বলে উড়িয়ে দিলেও খোয়াজার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি (Pat Cummins) । কামিন্সের  (Pat Cummins) বক্তব্য, আট বছর আগের ঘটনা নিয়ে এ বার ইতি টানা উচিত।

২০১৮-য় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপ টাউনের নিউল্যান্ডস টেস্টে বল বিকৃতির ঘটনায় তোলপাড় হয়েছিল বিশ্ব ক্রিকেট। অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফট শাস্তির মুখে পড়েছিলেন। ব্যানক্রফটকে শিরিষ কাগজ দিয়ে বল বিকৃত করার চেষ্টা করতে দেখা গিয়েছিল।

স্মিথ ও ওয়ার্নারকে এক বছরের জন্য আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে নির্বাসিত করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। ব্যানক্রফট পেয়েছিলেন ন’মাসের নির্বাসন। সম্প্রতি প্রকাশিত আত্মজীবনী ‘সবর’-এ সেই বিতর্ক নিয়ে নতুন করে মুখ খুলেছেন খোয়াজা (Usman Khawaja)। তাঁর দাবি, বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের প্রত্যেকেই জানতেন। শুধু ব্যাটার বা বোলার নয়, দলের অন্য সদস্যদেরও বিষয়টি অজানা ছিল না। এই মন্তব্য ঘিরেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে।


আরও পড়ুন: ৯২ গোলের পরেও থামছেন না হ্যারি কেন, ইংল্যান্ডের জার্সিতে নতুন ইতিহাস! ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটে

শুক্রবার সিডনিতে সাংবাদিক বৈঠক করে খোয়াজার (Usman Khawaja) অভিযোগের জবাব দেন কামিন্স। অস্ট্রেলীয় অধিনায়কের (Pat Cummins) দাবি, মাঠে শিরিষ কাগজ নিয়ে যাওয়ার বিষয়টি তিনি জানতেনই না। তাঁর কথায়, ‘উসমান যখন বলছে যে আমরা সবাই জানতাম, তার অর্থ যদি হয় মাঠে শিরিষ কাগজ নিয়ে যাওয়া হচ্ছে, তা হলে সেটা একশো শতাংশ ভুল। গত আট বছর ধরে আমি একই কথা বলে আসছি। আমি জানতাম না যে এমনটা ঘটছে’।

কামিন্স (Pat Cummins) আরও বলেন, ‘উসমান শুধু এটুকুই বলেনি। ও দাবি করেছে, আমি এবং আরও কয়েক জন মিলে শিরিষ কাগজ দিয়ে বল বিকৃতির পরিকল্পনা করেছিলাম। এটা সম্পূর্ণ অর্থহীন কথা। বেআইনি পদ্ধতি ব্যবহার করার কোনও পূর্বপরিকল্পনা ছিল না। এ নিয়ে কোনও দলীয় বৈঠকও হয়নি’।

তবে খোয়াজার (Usman Khawaja) বিরুদ্ধে আইনি পদক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন অস্ট্রেলীয় অধিনায়ক (Pat Cummins)। তাঁর দাবি, আইনজীবীদের সঙ্গে কথা বলে তিনি জেনেছেন, আত্মজীবনীর কয়েকটি মন্তব্য মানহানিকর বলে বিবেচিত হতে পারে। তা সত্ত্বেও আদালতে যাওয়ার কোনও ইচ্ছা নেই তাঁর।

কামিন্স (Pat Cummins) বলেন, ‘এই সপ্তাহে আমাকে পরামর্শ দেওয়া হয়েছে যে, কিছু কথা সম্ভবত মানহানিকর। কিন্তু আমি সেই পথে হাঁটব না। এগিয়ে যেতে হবে। আট বছর হয়ে গিয়েছে। বার বার বলছি আমরা এগিয়ে যাচ্ছি। একটা সময়ে গিয়ে এই বিতর্কের ইতি টানতেই হবে’।

আরও পড়ুন: ৬৪ বছরের অপেক্ষার অবসান! ঘরের মাঠে ফ্রান্সকে ৩-১ গোলে হারিয়ে চমক ইতালির, জিদানের প্রথম হার

খোয়াজার (Usman Khawaja) সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়েও কথা বলেছেন কামিন্স (Pat Cummins)। তাঁর বক্তব্য, ‘উসমান আমার বন্ধু। কিন্তু বন্ধুরা একে অপরের জীবন এবং সম্মান নিয়ে এ ভাবে হালকা মন্তব্য করতে পারে না। ওর বইয়ে আমার জীবন, আরও অনেকের জীবন এবং অস্ট্রেলীয় ক্রিকেটের সম্মান নিয়ে যথেষ্ট দায়িত্বজ্ঞানহীন আচরণ করা হয়েছে’।

খোয়াজার (Usman Khawaja) সঙ্গে ব্যক্তিগত কথোপকথন নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি কামিন্স (Pat Cummins)। তবে তাঁর মনে হয়েছে, এই বিতর্ক দীর্ঘ দিন ধরে খোয়াজাকে ভাবাচ্ছিল। কামিন্সের (Pat Cummins) কথায়, ‘মনে হচ্ছে বিষয়টা ওর মনে অনেক দিন ধরেই জমে ছিল। হয়তো সে সময় ড্রেসিংরুমের অন্যদের তুলনায় ও বেশি কিছু জানত’।

২০১৮ সালের সেই বিতর্কে নতুন করে তদন্তের দাবি উঠলেও ক্রিকেট অস্ট্রেলিয়া আপাতত তদন্তের পথে হাঁটছে না। ফলে আট বছর পরেও বল বিকৃতি বিতর্কের রেশ কাটছে না অস্ট্রেলীয় ক্রিকেটে। কামিন্স  (Pat Cummins) অবশ্য চান, এ বার পুরনো অধ্যায় বন্ধ করে ক্রিকেটে মন দিক সবাই।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/eb8_EaSGfOk?si=KXU_QeJGh819gJB8″ title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>