একটু বৃষ্টির পর খেলাটা শুরু হয়েছিল। আর তাতেই ভারতীয় পেসারদের ভয়ঙ্কর রূপ দেখা যায় অকল্যান্ডে। বুধবার প্রথম ওয়ানডে-তে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে তাদের একশো রানের মধ্যেই পাঁচ উইকেট ফেলে দেন তরুণ পেসাররা। শেষ পর্যন্ত কিউইদের ইনিংস শেষ হয়ে যায় ১৮৫ রানে। ৪০ ওভারের বেশি মিচেল স্যান্টনারদের ব্যাট করতেই দেননি অর্শদীপ সিং (Arshdeep Singh), গুরনুর ব্রারদের দাপটে।
নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত দাপিয়ে বেড়ান এই তরুণ পেসাররা। অর্শদীপ (Arshdeep Singh)চার উইকেট নেন, গুরনুর ব্রার নেন তিন উইকেট। জীবনের দ্বিতীয় ওয়ান ডে খেলা হরিয়ানার মিডিয়াম পেসার অংশুল খাম্বোজ-ও শেষ দিকে দুটি উইকেট নিয়ে কিউইদের মেরুদণ্ডে আঘাত করেন।
নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান করেন টিম সাইফার্ট, ৩৮। গ্লেন ফিলিপসের ব্যাট থেকে আসে ৩০ রান। ড্যারিল মিচেল ২৮। ১১ নম্বর ব্যাটার ব্লেয়ার টিকনার ইনিংসের শেষ দিকে ২৩ বলে ২৪ রান না করলে নিউজিল্যান্ড হয়তো আরো কম রানে গুটিয়ে যেত।
আরও পড়ুন: আল সিবের কাছে হার ইস্টবেঙ্গলের, ‘৩-৪ গোলে জেতা উচিত ছিল’, বললেন বিধ্বস্ত হাবাস
নিউজিল্যান্ডকে এই রানে শেষ করে দেওয়ার পর অর্শদীপ (Arshdeep Singh) সম্প্রচারকারী চ্যানেলে জানান, স্থানীয় আবহাওয়া ও উইকেট পেসারদের অনেক সাহায্য করেছে। বলেন, ‘এখানকার আবহাওয়া দারুণ উপভোগ করছি। পিচ থেকেও বোলারেরা সাহায্য পাচ্ছে। উপমহাদেশ থেকে আসার পরে যখন উইকেটে কিছুটা প্রাণ থাকে, তখন এখানে বল করতে সব সময়ই ভাল লাগে। তার উপর হাওয়াও আমাদের সাহায্য করছে’।
এ দিন তাঁর শর্ট বলে প্রতিপক্ষের ব্যাটাররা রীতিমতো সমস্যায় পড়েছেন। এই দুরন্ত শর্ট বলের রহস্য জানতে চাইলে অর্শদীপ (Arshdeep Singh) বলেন, ‘আমার মনে হয়েছিল, পিচে কিছুটা সাহায্য রয়েছে। তাই আমরা বলের সিমে জোর দিয়ে আঘাত করার চেষ্টা করছিলাম, যাতে উইকেট থেকে সাহায্য পাওয়া যায়। ওরাও ওই লেংথের বলে কিছু শট খেলার চেষ্টা করছিল। আর তাতেই আমরা উইকেট পেয়েছি’।
আরও পড়ুন: তাঁর দেখা সেরা অধিনায়ক সৌরভ ও ধোনি! নিজের নেতৃত্ব নিয়েও বিস্ফোরক মন্তব্য শচীনের
কাইল জেমিসনের উইকেট পাওয়ার পরে বিশেষ সেলিব্রেশনও করতে দেখা যায় অর্শদীপকে (Arshdeep Singh)। এই বিশেষ সেলিব্রেশনের ব্যাপারে তরুণ পেসার বলেন, ‘ওটা আমার বান্ধবীর জন্য। আমরা যখন বাইরে হাঁটতে যাই বা এ রকম কোথাও ঘুরতে যাই, তখন এই নাচের স্টেপগুলো করি। কখনও মন একটু খারাপ থাকলে এই সেলিব্রেশনের মাধ্যমে আমরা একে অপরের মন ভাল করার চেষ্টা করি। তাই আজকের সেলিব্রেশনটা ওর জন্যই ছিল’।
তবে উইকেট অনুযায়ী নিউজিল্যান্ড বেশ ভালই রান তুলেছে বলে মনে করেন অর্শদীপ (Arshdeep Singh)। বলেন, ‘রানটা বেশ ভালই হয়েছে। আমাদের শুধু পিচের চরিত্র বুঝে ব্যাট করতে হবে। তা হলেই আশা করি, আমরা ম্যাচটা জিতে মাঠ ছাড়তে পারব’।
কিন্তু এরকম পেস সহায়ক পরিবেশ ও উইকেটের সঙ্গে ভারতীয় ব্যাটাররা কতটা মানিয়ে নিয়ে এই রানটা তাড়া করে তুলতে পারবেন, সেটাই প্রশ্ন। ভারতের ইনিংসের শুরুতেই অবশ্য রোহিত শর্মাকে বিনা রানেই ফিরে যেতে বাধ্য করেন জেমিসন। মিড-অফ থেকে এসে সামনে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচ নেন স্যান্টনার। রোহিত ফিরে যাওয়ার পর ভারতের ব্যাটের হাল ধরেন বিরাট কোহলি ও শুভমান গিল। ভারত প্রথম পাঁচ ওভারে তোলে ৩১-১।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/eb8_EaSGfOk?si=SkHmJemdDJpGLqf-” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>