আবারও জিতিয়া প্রমাণ করিলেন ‘জোকার’ অপ্রতিরোধ্য

Pic Source-ANI

আবারও জিতলেন। আবারও প্রমাণ করলেন। দেখিয়ে দিলেন র‌্যাকেট হাতে কোর্টে নামলে তিনিই সর্বশ্রেষ্ঠ। তিনি নোভাক জকোভিচ। প্রমাণ করে দিলেন কেন এত বছর পরেও তিনি টেনিসের দুনিয়ার অন্যতম অপ্রতিরোধ্য।

পুরুষদের বিভাগে ইতিহাসের অন্যতম দীর্ঘ ম্যাচ খেললেন তিনি। প্রতিপক্ষ ছিলেন কানাডার ফেলিক্স অগার আলিয়াসিম। পৌনে পাঁচ ঘন্টার লড়াই সেরে হাসতে হাসতে কোর্ট ছাড়লেন ২৪ গ্র্যান্ডডস্লামের মালিক।  খেললেন মোট পাঁচটা সেট। খেলার রেজাল্ট ৭-৬(১০), ৩-৬, ৬-৩, ৬-৭(৪), ৭-৬(৪)। শেষ চারে জকোভিচের বিরুদ্ধে নামবে অপর তারকা জ্যাক সিনার।

এই জয়ের সঙ্গে আরও একটা ইতিহাস গড়লেন জকোভিচ। টানা আটবার উইম্বলডডনের সেমিফাইনালে পৌঁছনোর রেকর্ড গড়লেন তিনি। টপকে গেলেনন কিংবদন্তি রজার ফেডেরারকে।  সাংবাদিক সম্মেলনে এসে জকোভিচ বলেন, ‘স্নায়ুর চাপ ছিলই। তা নিয়ে খেলেছিলাম। এটা আমার কেরিয়ারে উইম্বলডনে সব থেকে দীর্ঘ ম্যাচ। এই ম্যাচের শেষের দিকে যে কেউ জিততে পারতো। সত্যি বলতে এমন ম্যাচের অংশ হব বলেই এখনও টেনিস খেলি।‘


 

নিজের থেকে ১৪ বছরের ছোট প্রতিযোগীর সঙ্গে এতটা লড়াই যে করতে পারবেন তা বোধহয় জকোভিচ ভাবেননি। কোয়ার্টার ফাইনালে জোকার হারিয়েছিলেন রাশিয়ার রোমান সফিউল্লিনকে। সেই ম্যাচ জিতেও জোকার বলেছিলেন, ‘আরও একটা ম্যাচ কষ্ট করে জিততে হল।‘  এই টুর্নামেন্টের শীর্ষ বাছাই জ্যাক সিনার কোয়ার্টার ফাইনালে সহজ জয় পেয়েছিলেন। এখনও পর্যন্ত তিনি নিজে কেরিয়ারে ৪টে গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন। ২৪ বছরের এই তারকা বর্তমানে ১ নম্বরে রয়েছেন।

১০৫টি জয় নিয়ে উইম্বলডনে এতদিন সর্বাধিক জয়ের নজির ছিল সুইশ কিংবদন্তি রজার ফেডেরারে ঝুলিতে ৷ তাকে টপকে গেলেন জোকার।  যদিও পুরুষ-মহিলা নির্বিশেষে অল ইংল্যান্ড ক্লাবে সর্বাধিক জয়ের নজিরটি রয়েছে মার্টিনা নাভ্রাতিলোভার ঝুলিতে ৷ মার্কিন কিংবদন্তির ঝুলিতে রয়েছে উইম্বলডনে ১২০টি জয়ের নজির ৷