ইয়ামাল নন, মুলারের পছন্দ দুই ফরাসি তারকা, ব্যালন ডি’অর দৌড়ে কে এগিয়ে, কে পিছিয়ে

Photo: Representational Image

ব্যালন ডি’অর নিয়ে জল্পনার শেষ নেই। কে পাবেন ফুটবলের সবচেয়ে মর্যাদার ব্যক্তিগত পুরস্কার? লামিনে ইয়ামাল (Lamine Yamal), কিলিয়ান এমবাপে (Kylian Mbappe), হ্যারি কেন (Harry Kane) —দৌড়ে একাধিক তারকা। তার মধ্যেই এবার নিজের পছন্দ জানিয়ে চমক দিলেন জার্মানির প্রাক্তন তারকা টমাস মুলার (Thomas Muller)। ইয়ামাল কিংবা কেন নন, তাঁর চোখে ২০২৫-২৬ মরসুমের সেরা দুই দাবিদার ফ্রান্সের দুই তারকা ফুটবলার।

কারা তারা? মুলার তাঁর মাসিক কলামে লিখেছেন, ‘আমার মনে দু’জন ফুটবলারের নাম আসছে, যাঁরা ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে অন্যদের তুলনায় আমাকে বেশি মুগ্ধ করেছেন। তাঁরা হলেন মাইকেল ওলিসে (Michael Olise)  এবং বিশ্বকাপে তাঁর আদর্শ সঙ্গী কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)।’

আরও পড়ুন: শেষ বার আর্জেন্টিনার জার্সিতে মেসি, ৮৫ হাজার দর্শকের সামনে বিদায়ের মঞ্চে ‘লিও’ মেসি


মুলারের  (Thomas Muller) এই পছন্দ যে যথেষ্ট চমকপ্রদ, তা বলার অপেক্ষা রাখে না। কারণ ব্যালন ডি’অর আলোচনায় এই মুহূর্তে ইয়ামাল (Lamine Yamal) এবং কেনের নামও প্রবল ভাবে উঠে আসছে। কেন ২০২৫-২৬ মরসুমে ক্লাব এবং দেশের হয়ে ৭৩ গোল করেছেন। বায়ার্ন মিউনিখের হয়ে ঘরোয়া ডাবলও জিতেছেন। অন্য দিকে, ইয়ামাল (Lamine Yamal) বার্সেলোনার হয়ে লা লিগা এবং স্পেনের হয়ে বিশ্বকাপ জিতেছেন।

তবু ইয়ামালকে (Lamine Yamal) সেরা দাবিদার হিসেবে বেছে নেননি মুলার (Thomas Muller)। বরং এমবাপে (Kylian Mbappe) এবং ওলিসের (Michael Olise)  খেলায় এমন কিছু দেখেছেন, যা তাঁকে বেশি মুগ্ধ করেছে। তাঁর ব্যাখ্যা, ‘দু’জনেই আনন্দ, বিনোদন এবং গোলের সামনে বিপদ—এই তিনটি বিষয়কে একসঙ্গে নিয়ে আসতে পারে। ওরা দক্ষতা এবং শক্তির সাহায্যে গুরুত্বপূর্ণ মুহূর্ত তৈরি করে। একই সঙ্গে পুরো ব্যাপারটাকে এত সহজ দেখায় যে মনে হয় সব কিছুই খুব স্বাভাবিক। আমার কাছে বিশ্বসেরা ফুটবলারের মধ্যে এই গুণগুলি থাকা দরকার। শুধু দরকার একটু জাদুর ছোঁয়া’।

ওলিসের (Michael Olise) পক্ষে মুলারের যুক্তি যথেষ্ট শক্তিশালী। বায়ার্নের হয়ে গত মরসুমে ঘরোয়া ডাবল জিতেছেন ফরাসি উইঙ্গার। সতীর্থ কেনের মতো গোলের সংখ্যা না থাকলেও আক্রমণ তৈরিতে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। আর এমবাপের (Kylian Mbappe) ক্ষেত্রে রয়েছে ব্যক্তিগত পারফরম্যান্সের ঝলক। যদিও রিয়াল মাদ্রিদের হয়ে গত মরসুমে কোনও বড় ট্রফি জিততে পারেননি তিনি। ফ্রান্সও বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেয়।

আরও পড়ুন: ৯২-এর পরেও রোহিতকে নিয়ে হতাশ গাভাসকর, অবসরের আগে কোন ‘বিশেষ’ মাইলস্টোন চান ‘হিটম্যান’-এর?

অন্য দিকে ইয়ামালের (Lamine Yamal) পক্ষে রয়েছে বড় দু’টি ট্রফি—বার্সেলোনার হয়ে লা লিগা এবং স্পেনের হয়ে বিশ্বকাপ। মাত্র ১৯ বছর বয়সেই বিশ্বকাপের মঞ্চে তাঁর পারফরম্যান্স তাঁকে ব্যালন ডি’অরের অন্যতম প্রধান দাবিদার করে তুলেছে। তবে মুলারের তালিকায় জায়গা হয়নি বার্সেলোনার তরুণ তারকার।

কেন-ও নেই তাঁর তালিকায়। অথচ ইংল্যান্ডের অধিনায়ক ব্যক্তিগত পরিসংখ্যানে বাকিদের টেক্কা দিয়েছেন। ২০২৫-২৬ মরসুমের মূল্যায়ন পর্বে ক্লাব এবং দেশের হয়ে ৭৩ গোল করে তিনিই ছিলেন সর্বোচ্চ গোলদাতা।

অর্থাৎ ব্যালন ডি’অর ঘোষণার আগে লড়াই আরও জমিয়ে দিলেন মুলার। ইয়ামাল-কেনের সঙ্গে এমবাপে-ওলিসেকে একই মঞ্চে তুলে এনে জার্মান কিংবদন্তি যেন বলে দিলেন—শুধু ট্রফি নয়, ব্যক্তিগত পারফরম্যান্সের ‘জাদু’ও হতে পারে ব্যালন ডি’অর জয়ের চাবিকাঠি। আগামী ২৬ অক্টোবর লন্ডনের প্যালাডিয়ামে হবে ব্যালন ডি’অর পুরস্কার অনুষ্ঠান। তার আগে মুলারের এই মন্তব্য নিঃসন্দেহে ভোটের উত্তাপ আরও বাড়িয়ে দিল।

দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/t9o69VyKXPI?si=o6SOBdErKiN6tyj_” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>