টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে নিউজিল্যান্ড বড় জয় দিয়ে অভিযান শুরু করল। আফগানিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটে জয় তুলে নিল তারা। রবিবার প্রথমে আফগানিস্তান ব্রিগেড ব্যাট করতে নেমে ২০ ওভারেপ ৬ উইকেট হারিয়ে ১৮২ রান করে। পক্ষান্তরে নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। এদিকে টসে জিতে আফগানিস্তানের অধিনায়ক আদিল রশিদ ব্যাট করার সিদ্ধান্ত নেন। রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরাল খেলার শুরু থেকে ব্যাট চালিয়ে খেলতে থাকেন। গুরবাজ ২২ বলে ২৭ রান করে প্যাভিলিয়নে ফেরত যান। তার মধ্যে অবশ্য দু’টি চার ও একটি ছক্কা ছিল। ইব্রাহিমের ব্যাট থেকে আসে ১০ রান। তবে চার নম্বরে খেলতে আসা গুলবদিন নইব অর্ধশতরান করার কৃতিত্ব দেখান।
আফগানিস্তানের অলরাউন্ডার গুলবদিন ৩৫ বলে ৬৩ রান করে আউট হয়ে যান। তাঁর ব্যাট থেকে চারটি ছক্কা ও তিনটি বাউন্ডারি আসে। সাদিকুল্লা মাত্র ১০ রান করেন। লোয়ার অর্ডারে খেলতে আসা ডওরিস রসুলি ২০ রান করেন। তাজমতউল্লাহ ওমরজাই এবং মহম্মদ নবি রান করার চেষ্টা করেছেন। জয়ের জন্য রান তাড়া করে নিউজিল্যান্ডের ওপেনার টিম সেইফার্ট অর্ধশতরান উপহার দেন। সেইফার্টকে নিলামে এবারে কলকাতা নাইট রাইডার্স কিনেছে। সেইফার্ট ৬৫ রান করেছেন ৪২ বলে। তিনি সাতটি বাউন্ডারি ও তিনটি ছক্কা মেরেছেন। ফিন এলেন ও রাচিন রবীন্দ্র কোনও রান পাননি।
তবে গ্লেন ফিলিপস ৪২ রান করেছেন ২৫ বলে। তাঁর ব্যাট থেকে সাতটি বাউন্ডারি ও একটি ছক্কা এসেছে। নিউজিল্যান্ড দলের জয়কে নিশ্চিত করে দেন মার্ক চ্যাপম্যান ও ড্যারেন মিচেল। চ্যাপম্যান ১৭ বলে ২৮ রান করেন। ১৪ বলে ২৫ রানের ইনিংস খেলেন মিচেল। প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে খেতাব জয়ের লক্ষ্যে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড।