দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক নামিবিয়ার, ব্যাট হাতে ঝড় ফ্রাইলিঙ্কের, বল হাতে ট্রাম্পেলম্যান

Photo: Representational Image

বড় দলের বিরুদ্ধে ফের চমক নামিবিয়ার (Namibia)! ত্রিদেশীয় টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে ১৮ রানে হারিয়ে দিল তারা। শুক্রবার উইন্ডহোকে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৬৩ রান তুলেছিল নামিবিয়া(Namibia)। জবাবে দক্ষিণ আফ্রিকার (South Africa) ইনিংস থেমে গেল ২০ ওভারে ৯ উইকেটে ১৪৫ রানে।

নামিবিয়ার (Namibia)জয়ের নায়ক দু’জন—জান ফ্রাইলিঙ্ক এবং রুবেন ট্রাম্পেলম্যান। ব্যাট হাতে ফ্রাইলিঙ্কের ৩৮ বলে ৬০ রানের দুরন্ত ইনিংস নামিবিয়াকে (Namibia) লড়াইয়ের জায়গায় পৌঁছে দেয়। আর দক্ষিণ আফ্রিকার রান তাড়া করার সময় বল হাতে আগুন ঝরালেন ট্রাম্পেলম্যান। ২৪ রানে ৩ উইকেট নিয়ে প্রোটিয়াদের জয়ের রাস্তা আটকে দিলেন তিনি। গুরুত্বপূর্ণ সময়ে ডেওয়াল্ড ব্রেভিসের উইকেটও তুলে নেন ট্রাম্পেলম্যান।

শুরুটা অবশ্য নামিবিয়ার কাছে স্বপ্নের মতো ছিল। ওপেনিং জুটিতে ফ্রাইলিঙ্ক এবং লোরেন স্টিনক্যাম্প ৮৪ রান যোগ করেন। পাওয়ার প্লে-তেই ওঠে ৫৭ রান। স্টিনক্যাম্প করেন ২৯ বলে ৪১। এক সময় মনে হচ্ছিল, নামিবিয়ার স্কোর ২০০ পেরিয়ে যেতে পারে। কিন্তু শেষ দিকে দক্ষিণ আফ্রিকার(South Africa) বোলারেরা নিয়ন্ত্রণে ফেরেন। শেষ ৩৫ বলে মাত্র ৪০ রান তুলতে পারে নামিবিয়া।


আরও পড়ুন: লর্ডসে ইমরানের ছেলেদের সাক্ষাৎকার দেখলেন পাক ক্রিকেটারেরা, কোচ সরফরাজের দাবি—‘কিছুই জানি না’!

ফ্রাইলিঙ্ক অবশ্য নিজের কাজটা করে দিয়েছিলেন। ৩৮ বলে ৬০ রানের ইনিংসে ছিল একাধিক বাউন্ডারি ও বড় শট। তাঁর ব্যাটের উপর ভর করেই একটা সময় ১৬৩ রানের ভিত তৈরি করে নামিবিয়া। দক্ষিণ আফ্রিকার (South Africa) হয়ে প্রেনেলান সুব্রায়েন ৩২ রানে তিন উইকেট নেন। বিজর্ন ফোরটুইন পান দু’টি উইকেট।

রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার (South Africa) হয়ে একাই লড়াই চালান ব্রেভিস। মাত্র ৩৮ বলে ৭৫ রান করে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর সেই ঝোড়ো ইনিংসও শেষ পর্যন্ত কাজে এল না। ট্রাম্পেলম্যান গুরুত্বপূর্ণ সময়ে ব্রেভিসকে ফেরাতেই ম্যাচের মোড় ঘুরে যায়। দক্ষিণ আফ্রিকার বাকি ব্যাটারেরা প্রয়োজনীয় ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। শেষ পর্যন্ত ১৪৫/৯-এ থেমে যায় তারা।

আরও পড়ুন: মহামেডান প্রথম হার স্বীকার করল কোল ইন্ডিয়ার কাছে

এই জয় নামিবিয়ার (Namibia) কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। গত বছরের অক্টোবরেও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে (South Africa) হারিয়েছিল তারা। অর্থাৎ প্রতিবেশী শক্তিশালী দলের বিরুদ্ধে টানা দু’টি টি-২০ জয় পেল নামিবিয়া।

অন্য দিকে, এই দক্ষিণ আফ্রিকা (South Africa) দলে ছিলেন না নিয়মিত দলের একাধিক ক্রিকেটার। ফলে কিছুটা দুর্বল দল নিয়েই মাঠে নেমেছিল প্রোটিয়ারা। তবু ব্রেভিসের ব্যাটে জয়ের আশা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত ট্রাম্পেলম্যানের দুরন্ত বোলিংয়ে সেই আশা ভেঙে দিল নামিবিয়া। ত্রিদেশীয় সিরিজে নামিবিয়ার পরের ম্যাচগুলিতে এখন নজর থাকবে। দক্ষিণ আফ্রিকা  (South Africa) অবশ্য শনিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলবে।

দেখুন: নেপালে উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও ৩১৫-র বেশি নিখোঁজ: বিদেশমন্ত্রী