টেস্টে ৭০০০ রানের মাইলফলক ছুঁয়ে বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস মুশফিকুর রহিমের

Image: X

বয়স ৩৯। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর পেরিয়ে গিয়েছে দু’দশকেরও বেশি সময়। তবু টেস্ট ক্রিকেটে এখনও ব্যাট হাতে সমান নির্ভরযোগ্য মুশফিকুর রহিম (Mushfiqur Rahim)। বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন অভিজ্ঞ উইকেটকিপার ও ব্যাটার। দেশের প্রথম ক্রিকেটার হিসাবে টেস্টে ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি। সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের শেষ দিনে এই নজির গড়লেন মুশফিকুর (Mushfiqur Rahim)।

সোমবার বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ২০তম ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার রস্টন চেজের বলে একটি রান নিয়ে ৭০০০ রানে পৌঁছন তিনি। এই কৃতিত্ব অর্জন করতে তাঁর প্রয়োজন ছিল মাত্র ৯ রান। মাইলফলক স্পর্শ করার পর সাজঘরে সতীর্থেরা উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে তাঁকে অভিনন্দন জানান। মাঠে অবশ্য প্রথমেই সেই উচ্ছ্বাসের কারণ বুঝতে পারেননি মুশফিকুর। পরে নিজের কীর্তির কথা জানতে পেরে সতীর্থদের অভিবাদনের জবাব দেন।

আরও পড়ুন: শামির টেস্ট-অবসরের নেপথ্যে কি সত্যিই আগারকর-গম্ভীরের ‘চক্রান্ত’? টিম ইন্ডিয়ায় ফিরতে পারবেন তারকা পেসার?


বাংলাদেশের টেস্ট ক্রিকেটে একের পর এক নজির রয়েছে মুশফিকুরের নামে। ২০২২ সালে দেশের প্রথম ব্যাটার হিসাবে টেস্টে ৫০০০ রান করেছিলেন তিনি। তার দু’বছর পরে, ২০২৪ সালে পৌঁছেছিলেন ৬০০০ রানের মাইলফলকে। এ বার ঢুকে পড়লেন ৭০০০ ক্লাবেও।

২০০৫-এ লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। এখনও পর্যন্ত ১০৭টি টেস্ট খেলেছেন মুশফিকুর। দেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার নজিরও তাঁর দখলে। গত বছর নভেম্বরেই বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে ১০০টি টেস্ট খেলার কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি।

টেস্টে তাঁর রয়েছে ১৪টি সেঞ্চুরি। সর্বোচ্চ অপরাজিত ২১৯। এ ছাড়া রয়েছে ৩০টি হাফ সেঞ্চুরি। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সর্বাধিক শতরানের রেকর্ডও তাঁর (Mushfiqur Rahim) দখলে।বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় মুশফিকুরের (Mushfiqur Rahim) ধারেকাছে কেউ নেই। দ্বিতীয় স্থানে থাকা মুমিনুল হকের সংগ্রহ ৫২৯৩ রান। অবসর নেওয়া তামিম ইকবাল রয়েছেন তৃতীয় স্থানে, তাঁর রান ৫১৩৪। অর্থাৎ দ্বিতীয় স্থানে থাকা মুমিনুলের সঙ্গে মুশফিকুরের (Mushfiqur Rahim) ব্যবধান প্রায় ১৭০০ রানের।

আরও পড়ুন: পাটা পিচ থেকে সবুজ উইকেট, ভারতীয় পেসারদের দাপটে মুগ্ধ রঞ্চি! প্রশংসা অর্শদীপ-গুরনুরদের

তবে এই টেস্টেই বাংলাদেশের ক্রিকেটে আরও একটি বড় ঘটনা ঘটেছে। মুশফিকুরের (Mushfiqur Rahim) দীর্ঘ দিন ধরে থাকা দেশের সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট ইনিংসের রেকর্ড ভেঙে দিয়েছেন তৌহিদ হৃদয়। সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রান করেছেন তিনি। এর আগে ২০১৮ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে অপরাজিত ২১৯ রান করে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট ইনিংসের মালিক ছিলেন মুশফিকুর।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে আঙুলের চোটের কারণে খেলতে পারেননি মুশফিকুর। দ্বিতীয় টেস্টে দলে ফিরে প্রথম ইনিংসে ৩৪ রান করেন। দ্বিতীয় ইনিংসে মাত্র এক রানের জন্য হাতছাড়া হয় তাঁর ৩১তম টেস্ট অর্ধশতরান।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর কঠিন লড়াইয়ের মধ্যেই ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর। তাঁর এই কীর্তি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে নিঃসন্দেহে এক স্মরণীয় অধ্যায়।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/eb8_EaSGfOk?si=89NhuXfrpGw2bKjq” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>