পুরুষদের এশিয়া কাপের ট্রফি নিয়ে সেই বিতর্ক এখনও মেটেনি। তার মধ্যেই মহিলা এশিয়া কাপেও কি দেখা দিতে চলেছে একই নাটক? খবর অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর দুবাইয়ে মহিলা এশিয়া কাপের ফাইনালে (Women’s Asia Cup Final) উপস্থিত থাকবেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi)।
শুধু উপস্থিতিই নয়, তাঁকে (Mohsin Naqvi) আবার ফাইনালের (Women’s Asia Cup Final) প্রধান অতিথি করা হয়েছে। ফলে ভারত ফাইনালে (Women’s Asia Cup Final)উঠে চ্যাম্পিয়ন হলে ট্রফি কার হাত থেকে নেবে বা আদৌ নেবে কি না, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।
হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল এ বারের প্রতিযোগিতায় অন্যতম ফেভারিট। ইতিমধ্যেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা। ফলে ভারত ফাইনালে (Women’s Asia Cup Final)উঠলে এবং শেষ ম্যাচ জিতে এশিয়া কাপ ঘরে তুললে পুরুষ দলের মতোই ট্রফি গ্রহণের প্রশ্ন সামনে আসতে পারে।
কেন এই ট্রফি-কাণ্ডের জল্পনা?
২০২৫-এর পুরুষদের এশিয়া কাপ ফাইনালের (Women’s Asia Cup Final) পর ট্রফি নিয়ে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছিল। পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। কিন্তু নকভির (Mohsin Naqvi) হাত থেকে ট্রফি নিতে রাজি হননি সূর্যকুমার যাদবরা। ভারতীয় দল চেয়েছিল, অন্য কোনও এসিসি আধিকারিকের হাত থেকে ট্রফি দেওয়া হোক। রিপোর্ট অনুযায়ী, নকভি প্রায় আধ ঘণ্টা মঞ্চে অপেক্ষা করার পর শেষ পর্যন্ত অনুষ্ঠান ছেড়ে চলে যান এবং ট্রফিটি সঙ্গে নিয়ে যান।
তার পর থেকে সেই ট্রফি ভারতীয় দলের হাতে পৌঁছয়নি। রিপোর্ট অনুযায়ী, সেটি এসিসির দুবাইয়ের দফতরেই রয়েছে। বিষয়টি নিয়ে বিসিসিআই এবং এসিসির মধ্যে একাধিক বার আলোচনা হলেও এখনও সমস্যার সমাধান হয়নি।
আরও পড়ুন: গুরুত্বহীন, অথচ আকর্ষণীয় কলকাতা লিগ ডার্বিতে আজ তারুণ্য বনাম অভিজ্ঞতার লড়াই
এ বার কি ইতিহাসের পুনরাবৃত্তি?
জল্পনার কারণ আরও বাড়িয়েছে ভারত-পাকিস্তান ম্যাচের সাম্প্রতিক ঘটনাও। সেই ম্যাচে দুই দলের অধিনায়ক হরমনপ্রীত এবং পাকিস্তানের ফতিমা সানা একে অপরের সঙ্গে হাত মেলাননি। গত বছরের পুরুষদের এশিয়া কাপেও একই ঘটনা ঘটেছিল সূর্যকুমার এবং পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আগার মধ্যে।
তাই ১৩ সেপ্টেম্বরের ফাইনালের (Women’s Asia Cup Final) দিকে এখন থেকেই নজর ক্রিকেটমহলের। ভারত চ্যাম্পিয়ন হলে নকভির (Mohsin Naqvi) হাত থেকে ট্রফি নেওয়া হবে কি না, নাকি গত বারের মতোই অন্য কোনও আধিকারিককে দিয়ে পুরস্কার তুলে দেওয়ার ব্যবস্থা হবে— সেই প্রশ্নের উত্তর মিলবে সেদিনই।
এক বছর আগে পুরুষদের এশিয়া কাপের ট্রফি ঘিরে যে নাটক তৈরি হয়েছিল, মহিলা এশিয়া কাপের মঞ্চে তার পুনরাবৃত্তি না হওয়াই এখন ক্রিকেটমহলের প্রত্যাশা। তবে নকভির (Mohsin Naqvi) ফাইনালে উপস্থিতির খবর সেই পুরনো বিতর্ককে নতুন করে উস্কে দিয়েছে।
দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/YZXuUfHoK5Q?si=aqbVGLbPTdgnEZYr” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>