মিচেল-ফিলিপসের দুরন্ত প্রতিরোধে ভারতের জয় অধরা, ওয়েলিংটন টেস্ট ড্র, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ধাক্কা গিলদের

Photo: Representational Image

জয়ের জন্য শেষ দিনে দরকার ছিল আট উইকেট। হাতে ছিল প্রায় গোটা একটা দিন। প্রথম ইনিংসে ৩৫২ রানের বিশাল লিড নিয়ে জয়ের স্বপ্ন দেখছিল ভারত। কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হল না। ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপসের দুরন্ত প্রতিরোধে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম টেস্ট ড্র করল ভারত ও নিউজিল্যান্ড।

পঞ্চম দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ১২০ ওভারে ৫ উইকেটে ২৩৯ রান করে ইনিংস শেষ করে নিউজিল্যান্ড। ভারতের জয়ের জন্য তখনও প্রয়োজন ছিল পাঁচ উইকেট। বাকি ছিল আরও ১৫ ওভারের খেলা।

<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>The men of the moment 🤩 Daryl and Glenn walk off the Basin Reserve after facing a combined total of 312 balls on day 5 to secure a draw. https://t.co/MIaJAoXbIU</p>&mdash; BLACKCAPS (@BLACKCAPS) <a href=”https://x.com/BLACKCAPS/status/2124732379512086785?ref_src=twsrc%5Etfw”>November 23, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>


‘১৫ ওভার বাকি থাকতেও সমঝোতা’!

শেষ পাঁচ উইকেট ফেলার জন্য ১৫ ওভারটা নেহাত কম নয়। তবু ১৫ ওভারের খেলা বাকি থাকতেও ভারত অধিনায়ক শুভমান গিল কেন ড্রয়ের সমঝোতা করতে রাজি হলেন, সেটাই বড় প্রশ্ন।

আসলে নিউজিল্যান্ডের শেষ উইকেট পড়েছিল ৭৭ তম ওভারের শেষ বলে। যখন সমঝোতা করে নেন দুই অধিনায়ক, তখন ১২০ ওভার খেলা হয়ে গিয়েছে। শুভমান হয়তো ভাবলেন, যে বোলাররা ৪৩ ওভারেও একটা উইকেটও ফেলতে পারলেন না, সেই বোলাররা বাকি ১৫ ওভারে কী করে পাঁচ উইকেট ফেলবেন। কিন্তু ক্রিকেট যে মহান অনিশ্চয়তার খেলা, বাকি ১৫ ওভারের মধ্যে কোনো এক বা দুই ওভারে পরপর দুটো উইকেট পড়ে গেলে যে নিউজিল্যান্ড মারাত্মক চাপে পড়ে গিয়ে ম্যাচটা হেরে যেতে পারত, তা বোধহয় ভাবেননি শুভমান ও কোচ গৌতম গম্ভীর।

এই ভাবনাটা সম্ভবত ভেবেছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় দুই নম্বরে থাকা নিউজিল্যান্ড এই টেস্টে হারলে অনেক পয়েন্ট হারাত। ড্র করাতেই এই টেবলে এক ধাপ নীচে নেমে গিয়েছে তারা। হারলেও এক ধাপই নামত কিন্তু আরো অনেক পয়েন্ট খোয়াত এবং এই টেস্ট জিতলে ভারত সেই তালিকায় অনেকটা উন্নতি করত। সেটা আটকাতেই লাথাম ১৫ ওভার বাকি থাকতেই সমঝোতার ড্রয়ের প্রস্তাব দেন এবং অদ্ভুত ভাবে শুভমান গিল তা মেনেও নেন। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলল নিউজিল্যান্ডই, ভারত নয়।

আরও পড়ুন: পোচেত্তিনোর অভিষেকেই লজ্জার হার! ১০ জনের ম্যান ইউ-কে চার গোল দিল লিভারপুল

মিচেল-ফিলিপসের লড়াই

নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৩৬৮ রানে। জবাবে ভারত তুলেছিল ৭২০-৯ রান। ফলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩৫২ রানের বিশাল ব্যবধানে পিছিয়ে ছিল কিউয়িরা। চতুর্থ দিনের শেষে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে উঠেছিল ১১৯-২। ক্রিজে ছিলেন ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। পঞ্চম দিনের সকালে ওয়াশিংটন সুন্দরের বলে ৬৫ রানে আউট হন কনওয়ে। এর পর প্রসিদ্ধ কৃষ্ণের বলে ৩৭ রানে ফেরেন রবীন্দ্র। লাঞ্চের সময় নিউজিল্যান্ডের স্কোর দাঁড়ায় ১৫৭-৪।

লাঞ্চের পরে ১৫ রানে টম ব্লান্ডেলকে ফিরিয়ে দেন অংশুল কম্বোজ। নিউজিল্যান্ড তখন ১৭৬-৫ হয়ে যায় গিয়ে বেশ কোণঠাসা হয়ে যায়। মনে হচ্ছিল, ভারত হয়তো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। কিন্তু তার পর আর কোনও উইকেটই তুলতে পারেনি তারা। ফলে নিয়ন্ত্রণ ক্রমশ হারিয়ে ফেলেন জশপ্রীত বুমরা-রা।

ক্রিজে জমে যান মিচেল ও ফিলিপস। দু’জনে মিলে ষষ্ঠ উইকেটে ৬৩ রানের অপরাজিত পার্টনারশিপ গড়ে অসীম ধৈর্যের পরিচয় দেন। ১৮৬ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন মিচেল। অন্য দিকে, ১২৬ বল খেলে ২৬ রান করেন ফিলিপস। তাঁদের লক্ষ্য ছিল কোনও ভাবেই উইকেট না দেওয়া। সেই পরিকল্পনাতেই সফল হন দু’জনে। অবশ্য তাঁদের সফল হতে সাহায্য করেন ভারতীয় ফিল্ডাররাই। দু-দু’বার রান আউটের সুযোগ হাতছাড়া করেন তাঁরা।

ভারতীয় অধিনায়ক শুভমান গিল একের পর এক বোলার ব্যবহার করেন। যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল এবং দেবদত্ত পাড়িক্কলকেও বল করতে দেখা যায়। দ্বিতীয় ইনিংসে ভারতের বোলার তালিকায় ছিলেন আটজন। কিন্তু কোনও ভাবেই মিচেল-ফিলিপসের জুটি ভাঙা যায়নি।

‘দশ উইকেট নেওয়া কঠিন হবে, জানতাম’

ম্যাচের পর ভারত অধিনায়ক শুভমান গিল বলেন, ‘এই পিচে ১০টি উইকেট নেওয়া যে কঠিন হবে, সেটা আমরা জানতাম। আরও পাঁচ বা ১০ ওভার পেলেও খুব একটা সুবিধা হত বলে আমার মনে হয় না। সামনে আরও একটি ম্যাচ রয়েছে (শুক্রবার থেকে ক্রাইস্টচার্চে)। তাই বোলারদের তরতাজা রাখাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার’।

আরও পড়ুন: তিলকের সেঞ্চুরি, অভিষেকের ঝোড়ো ইনিংসও বিফলে, পাকিস্তান ‘এ’-র কাছে ৪৮ রানে হার ভারতের

অন্য দিকে নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম বলেন, ‘এই ম্যাচে আমাদের কয়েক জন ক্রিকেটার নিজেদের দায়িত্ব দারুণ ভাবে পালন করেছে। শুধু আজ নয়, প্রথম ইনিংসেও অনেকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তৃতীয় ইনিংসে ব্যাট করতে নামার সময় আমরা কিছুটা চাপে ছিলাম। সেখান থেকে এই জায়গায় পৌঁছতে পেরে আমরা খুব খুশি’।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পিছিয়ে ভারত

এই ড্রয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চাপে পড়ে গেল ভারত। তাদের উইন পার্সেন্টেজ কমে দাঁড়াল ৫০। যদিও চতুর্থ স্থানেই রইলেন শুভমানরা। কিন্তু প্রথম দুই স্থান থেকে তিনে নেমে গেল নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকা শীর্ষে এবং অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে উঠে এল।

তবে ভারতের ব্যাটিং এই ম্যাচে বড় ইতিবাচক দিক। কে এল রাহুল (১৩৬) এবং ঋষভ পন্থের (১২৮) সেঞ্চুরি। শুভমান গিল শতরান থেকে মাত্র দুই রান দূরে থেমেছেন। এ ছাড়াও চার জন ব্যাটার অর্ধশতরান করেছেন। প্রায় এক বছর পর টেস্ট ক্রিকেটে ফিরে প্রথম ইনিংসে জসপ্রীত বুমরাও নজর কেড়েছেন। প্রথম দিনেই নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামিয়েছিলেন তিনি। কিন্তু শেষ দিন তাঁর কাছ থেকে যা চেয়েছিল সবাই, তা তিনি দিতে পারেননি।

এ বার সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট শুরু হবে ২৭ নভেম্বর ক্রাইস্টচার্চে। প্রথম টেস্টে জয়ের এত কাছে এসেও ড্রয়ে সন্তুষ্ট থাকতে হল ভারতকে। সিরিজ জিততে হলে শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানো ছাড়া উপায় নেই গিলদের।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/RD2zqUpAiMY?si=AdKKz7I26–ox38z” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>