পিতৃহারা হওয়ার পর প্রথম গোল মেসির

Photo: Representational Image

বাবাকে হারানোর শোক এখনও সঙ্গী। সেই কঠিন সময়ের মধ্যেই ফের গোলের দেখা পেলেন লিওনেল মেসি (Lionel Messi) । ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে ইন্টার মায়ামির হয়ে গোল করে আবেগঘন মুহূর্ত তৈরি করলেন আর্জেন্টিনার তারকা। ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোলে।

Leo Messi scores his first league goal since returning from the World Cup 💫

(via @MLS)pic.twitter.com/SfnShlOnCR
— B/R Football (@brfootball) August 20, 2026

৮ আগস্ট আর্জেন্টিনার রোজারিও শহরে মৃত্যু হয় মেসির (Lionel Messi) বাবা তথা দীর্ঘ দিনের প্রতিনিধি জর্জ মেসির। বয়স হয়েছিল ৬৮ বছর। বাবার মৃত্যুর পরে কিছু দিন ফুটবল থেকে দূরে ছিলেন মেসি (Lionel Messi)। গত সপ্তাহেই বাবাকে স্মরণ করে তিনি আবেগঘন বার্তায় জানিয়েছিলেন, তাঁকে ছাড়া কী ভাবে এগিয়ে যাবেন, তা তিনি (Lionel Messi)বুঝে উঠতে পারছেন না।

আরও পড়ুন: ডুরান্ড ফাইনালে আবার ডার্বি? জানা যাবে আজ, ইস্টবেঙ্গলের কষ্টকর জয়ের পর চ্যালেঞ্জ মোহনবাগানের

তবে মাঠে ফিরেই নিজের পরিচিত ছন্দে দেখা গেল মেসিকে (Lionel Messi)। পেনসিলভেনিয়ার সুবোরু পার্কে ম্যাচের ২৬ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডারের নজর এড়িয়ে বাঁ পায়ের শটে বল জালে জড়িয়ে দেন ৩৯ বছরের তারকা। সেই গোলে ইন্টার মায়ামি প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে যায়। গোলের পর সতীর্থদের আলিঙ্গনে আবেগের মুহূর্ত তৈরি হয় মাঠে।

শুধু গোলই নয়, ইন্টার মায়ামির প্রথম গোলটিতেও সহায়তা করেন মেসি (Lionel Messi)। অর্থাৎ, দলের দু’টি গোলেই ছিল তাঁর অবদান। শেষ পর্যন্ত অবশ্য ফিলাডেলফিয়ার বিরুদ্ধে জয় আসেনি। ম্যাচ শেষ হয় ২-২-এ।

আরও পড়ুন: ভারতের নয়া স্পিন-অস্ত্র মানবের সাফল্যের রহস্য কী, ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন কে এল রাহুল

তবু এই ড্র মায়ামির কাছে কিছুটা স্বস্তির। আগের তিন ম্যাচে টানা হারের পরে অন্তত পরাজয়ের ধারা থামল গত বারের এমএলএস কাপজয়ীদের। মেসির (Lionel Messi) জন্যও গোলটি বিশেষ তাৎপর্যপূর্ণ। চলতি মরসুমে এটি তাঁর ১৩তম গোল। গোল্ডেন বুটের দৌড়ে তিনি এখন ডালাসের পেতার মুসার থেকে মাত্র এক গোল পিছিয়ে। গত মরসুমে এই পুরস্কার জিতেছিলেন মেসিই (Lionel Messi)।

কিছু দিন আগেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছিলেন মেসি(Lionel Messi)। স্পেনের কাছে হারতে হয়েছিল তাঁর দলকে। বিশ্বকাপের হতাশা, তার পর বাবাকে হারানোর ব্যক্তিগত শোক— সব মিলিয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক। সেই পরিস্থিতিতেই গোল করে যেন ফের নিজের চেনা ভাষায় কথা বললেন মেসি (Lionel Messi)।

দেখুন: প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকীতে বীরভূমিতে শ্রদ্ধা রাহুলের