বিশ্বকাপ শুরুর আগেই নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এলেন ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে এবার আলোচনার বিষয় তাঁদের পারফরম্যান্স নয়, বরং রোনাল্ডোর পরিবারের একটি ভিডিও।
পর্তুগাল তারকার সঙ্গিনী জর্জিনা রদ্রিগেজ সম্প্রতি সমাজমাধ্যমে তাঁদের এক কন্যার একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে রোনাল্ডোর কন্যার তার পরনে রয়েছে আর্জেন্টিনার জার্সি। আর ভিডিও ঘিরে বিতর্কও তৈরী হয়েছে। মেসি-সমর্থকদের একাংশের দাবি, এই ঘটনা প্রমাণ করে আর্জেন্টাইন মহাতারকার জনপ্রিয়তা কতটা বিস্তৃত।
তাঁদের মতে, রোনাল্ডোর বাড়িতেও মেসির দেশের জার্সির উপস্থিতি সেই জনপ্রিয়তারই প্রতিফলন। অন্যদিকে, রোনাল্ডো-ভক্তদের বক্তব্য ভিন্ন। তাঁদের দাবি, শিশুটির বয়স এখনও এতটা হয়নি যে সে কোনও নির্দিষ্ট ফুটবলার বা দেশকে সমর্থন করবে। জর্জিনা নিজেই হয়তো আর্জেন্টিনার জার্সি পরিয়েছেন, যা খেলাধুলার সার্বজনীনতার বার্তা বহন করে।
ফলে সাধারণ এই ভিডিও ফের বিশ্বফুটবলে মেসি ও রোনাল্ডোর শ্রেষ্ঠত্ব নিয়ে চলা আলোচনায় যেন নতুন মাত্রা যোগ করেছে। এদিকে, এবারের বিশ্বকাপ সম্ভবত এই দুই তারকারই শেষ বিশ্বকাপ হতে চলেছে। টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলতে নামছেন দুই কিংবদন্তি ফুটবলার। ২০২২ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া মেসির সামনে রয়েছে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। পাশাপাশি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগও রয়েছে তাঁর সামনে।