শেষ বার। এর পর আর্জেন্টিনার জার্সিতে আর দেখা যাবে না ১০ নম্বরকে। শেষ বার অধিনায়কের আর্মব্যান্ড হাতে মাঠে নামবেন লিওনেল মেসি (Lionel Messi)। মঙ্গলবার বেনিনের বিরুদ্ধে প্রীতি ম্যাচে আন্তর্জাতিক ফুটবলে ইতি টানতে চলেছেন ৩৯ বছরের মহাতারকা (Lionel Messi)। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে মেসির বিদায়ী ম্যাচ দেখতে হাজির থাকবেন প্রায় ৮৫ হাজার দর্শক। গ্যালারিতে থাকবেন ২০২২ বিশ্বকাপজয়ী দলের একাধিক সতীর্থ এবং আর্জেন্টিনার নতুন প্রজন্মও।
দুই দশকেরও বেশি সময় আর্জেন্টিনার হয়ে খেলেছেন মেসি (Lionel Messi)। সেই যাত্রার শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের ঝুলিতে বিশ্বকাপ, দু’টি কোপা আমেরিকা এবং একটি ফিনালিসিমা। দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সবচেয়ে বেশি গোল করা ফুটবলার হিসাবেও বিদায় নিচ্ছেন তিনি। ২০৭ ম্যাচে ১২৫ গোল, সঙ্গে ৬৮টি অ্যাসিস্ট—আর্জেন্টিনার জার্সিতে মেসির পরিসংখ্যানই বলে দিচ্ছে তাঁর মহত্ত্বের কথা।
আরও পড়ুন: ৯২-এর পরেও রোহিতকে নিয়ে হতাশ গাভাসকর, অবসরের আগে কোন ‘বিশেষ’ মাইলস্টোন চান ‘হিটম্যান’-এর?
অগাস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন মেসি (Lionel Messi)। তখন লিখেছিলেন, ‘আমি নিজের সবটা দিয়ে দিয়েছি। আর দেওয়ার মতো কিছুই বাকি নেই। তার পাশাপাশি দারুণ কিছু তরুণ ফুটবলার উঠে আসছে, যারা নিজেদের সুযোগ পাওয়ার যোগ্য।’
<blockquote class=”twitter-tweet”><p lang=”es” dir=”ltr”>Mañana se despide Messi de la Selección Argentina. Fue la historia más hermosa de todas. https://t.co/9trYFB6xMa</p>— Messias (@Messias30_) <a href=”https://x.com/Messias30_/status/2106954457544274055?ref_src=twsrc%5Etfw”>October 5, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>
তাঁর (Lionel Messi) বিদায় অবশ্য শুধুই এক জন ফুটবলারের শেষ ম্যাচ নয়। যেন এক যুগের অবসান। ২০২২ বিশ্বকাপ জেতা দলের সদস্য এবং তাঁদের পরিবারও থাকবেন মনুমেন্টালে। থাকবেন অ্যাঙ্খেল দি মারিয়া, যিনি ২০২৪ সালেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। মেসির (Lionel Messi) সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যে প্রজন্ম আর্জেন্টিনাকে বিশ্বসেরা করেছিল, তাঁদের অনেকেই এবার দাঁড়াবেন বন্ধুর শেষ আন্তর্জাতিক ম্যাচের সাক্ষী হতে।
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও জানেন, মঙ্গলবারের রাতটা শুধুই ফুটবল নয়, আবেগের। তিনি বলেছেন, ‘সকলের জন্যই দিনটি অবিস্মরণীয় হতে চলেছে। প্রত্যেকেই এই ম্যাচে থাকতে চায়। এখন শুধু এই মুহূর্তটা উপভোগ করার পালা।’
মেসির (Lionel Messi) পরে আর্জেন্টিনার দায়িত্ব যে সহজ হবে না, সেটাও স্বীকার করেছেন স্কালোনি। তাঁর কথায়, ‘দলগত ভাবে আমরা লিও যে শূন্যতা রেখে যাবে, সেটা পূরণ করার চেষ্টা করব।’
আরও পড়ুন: মেসির ম্যাচে বঞ্চিত? এবার উরুগুয়ে ম্যাচ দেখবেন বিনামূল্যে, পাস মিলবে কোথায়?
মেসির (Lionel Messi) পর নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ক্রিস্তিয়ান রোমেরো। ২০১০ বিশ্বকাপে যে আর্মব্যান্ড প্রথম পরেছিলেন মেসি (Lionel Messi), সেটিই এবার উঠবে রোমেরোর হাতে। এমিলিয়ানো মার্তিনেস এবং লাউতারো মার্তিনেস থাকবেন পরবর্তী নেতৃত্বের তালিকায়। আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফের্নান্দেস, হুলিয়ান আলভারেস, লাউতারোদের কাঁধেই থাকবে মেসি-পরবর্তী আর্জেন্টিনার ভার।
মেসি (Lionel Messi) না থাকলেও নতুন প্রজন্ম যে প্রস্তুত, তার ইঙ্গিত ইতিমধ্যেই মিলেছে। বিশ্বকাপ ফাইনালের পর প্রথম ম্যাচে বলিভিয়াকে ৪-০ হারিয়েছে আর্জেন্টিনা। তার পরে মনুমেন্টালেই বুরকিনা ফাসোকে উড়িয়ে দিয়েছে ৭-০ গোলে। তরুণ ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো এবং জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি পেয়েছেন প্রথম আন্তর্জাতিক গোল।
তবু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে—মেসির (Lionel Messi) ১০ নম্বর জার্সি যাবে কার কাছে? স্কালোনির উত্তর, ‘লিওর বিদায়ী ম্যাচ না হওয়া পর্যন্ত আমরা ১০ নম্বর জার্সি কাউকে দেব না। তার পরে দেখা যাবে।’ মেসির (Lionel Messi) বিদায়ের সঙ্গে তাই শুধু একজন কিংবদন্তির আন্তর্জাতিক কেরিয়ার শেষ হচ্ছে না। শেষ হচ্ছে আর্জেন্টিনা ফুটবলের এক দীর্ঘ অধ্যায়। মনুমেন্টালে ৮৫ হাজার মানুষ মঙ্গলবার একসঙ্গে শেষ বার চিৎকার করে উঠবে ‘মেসিইইই…মেসি, মেসিইইই…মেসি’!
দেখুন: বাংলার ফুটবলের স্বপ্নপূরণে রাজ্য সরকারের পাশে ইস্টবেঙ্গল!