বামমনস্করাই মেসিভক্ত, রোনাল্ডো অনুগামীরা দক্ষিণপন্থী

ফুটবল  বিশ্বে মেসি এবং রোনাল্ডো দুজনেই ‘গোট’। আর দুই তারকার মধ্যেও সর্বদা লড়াই চলে কে সেরা এটা প্রমাণের। তবে ২ তারকার ভক্তকুলের মধ্যে চরিত্রগত পার্থক্য যে বিরাট তা নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। সম্প্রতি সিঙ্গাপুরের এক সংস্থা মেসি ও রোনাল্ডোর ফ্যানবেসের চরিত্রগত অবস্থান বিশ্লেষণ করে একটি সমীক্ষা প্রকাশ করেছে। তাতে সামনে এসেছে এক চমকে দেওয়ার মত তথ্য।

ওই সমীক্ষায় সামনে এসেছে মেসি ভক্তদের মধ্যে বেশিরভাগই বামমনস্ক বা উদারমনস্ক। অন্যদিকে রোনাল্ডো ভক্তদের একটা বড় অংশ তথাকথিত দক্ষিণপন্থী এবং গোঁড়া মানসিকতার। এসএসএন জার্নালে প্রকাশিত ন্যানইয়া্ং টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয় একটি সমীক্ষা প্রকাশ করেছে। তাতে মেসি ও রোনাল্ডকে নিয়ে মোট ২৬টি দেশের প্রায় হাজার দশেক ফুটবল প্রেমীদের কাছে গিয়েছিলেন ওই সমীক্ষকেরা। একই সঙ্গে প্রত্যেকের রাজনৈতিক মতাদর্শও জানতে চাওয়া হয়েছিল। ওই ২৬ দেশের তালিকায় পর্তুগাল , আর্জেন্টিনার পাশাপাশি ভারতও রয়েছে।

সমীক্ষকরা জানিয়েছেন, মেসি ও রোনাল্ডোর সমর্থকদের চরিত্রগত পার্থক্য অনেকটাই। তাতেই বোঝা গিয়েছে, মেসিভক্তরা অনেক বেশি মুক্তমনা এবং উদারপন্থী মানসিকতায় বিশ্বাসী। সমীক্ষকদের জানিয়েছেন আসল মেসি ও রোনাল্ডোর ব্যক্তিত্ব সম্পূর্ণ আলাদা। মেসি অনেক শান্ত, ধীরস্থির। বরং রোনাল্ডো অনেক বেশি আগ্রাসী, নিজের সাফল্য প্রচারে উদ্যমী। সাধারণত মানুষ। নিজের ব্যক্তিত্বের সঙ্গে মিল থাকা ব্যক্তিদের প্রতি আকৃষ্ট হন। এখানেও তাই হয়েছে।


যদিও বর্তমান ফিফা বিশ্বকাপে মেসি ও রোনাল্ডো দুজনেই রয়েছেন দুরন্ত ফর্মে। মেসি ২ ম্যাচে করেছেন ৫টি গোল। রোনাল্ডো প্রথম ম্যাচে দাগ না কাটতে পারলেও উজবেকিস্তানের বিরুদ্ধে জোড়া গোল করে উঠে এসেছেন শিরোনামে। তাই এই মুহূর্তে নিজেদের মতাদর্শ ভুলে খেলার আনন্দ উপভোগ করাই শ্রেয়। যদিও চলতি বছরের ফিফা বিশ্বকাপে একাধিক ছোট দল নিজেদের প্রমাণ করেছে। সেই সঙ্গে  পরিস্থিতিও আরও হাড্ডাহাড্ডি করে তুলেছে। পরিস্থিতি এমন হয়তো চলতি বছরে বিশ্বকাপ হাতে তুলতে পারে কোনো নতুন দল। তবে শেষ পর্যন্ত দুই তারকাই কেমন পারফর্ম করে সেদিকে থাকবে মূল নজর। বিশেষ করে এবারে লিওনেল মেসি পুনরায় বিশ্বকাপে নিজের হাত দিতে পারেন কি না সেদিকেও রয়েছে নজর। তবে অনেকের মতে এবারের বিশ্বকাপ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শেষ বিশ্বকাপ। সুতরাং বিশ্বকাপ জিতে নিজের শেষ টা স্মরণীয় করে রাখতে চাইবেন তিনি। এমনটাও মনে করছেন অনেকে।