উড়ন্ত শুভমানের দুরন্ত ক্যাচ দেখে মুগ্ধ মঞ্জরেকর, বিশপরা, ভাইরাল সেই ক্যাচের ভিডিও

Photo: X

মুহূর্তের জন্য যেন বিশ্বাসই হচ্ছিল না। বল মাটিতে পড়ার আগেই প্রায় অসম্ভব জায়গা থেকে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ ধরে ফেললেন শুভমান গিল। ভারতের টেস্ট অধিনায়কের সেই অবিশ্বাস্য ক্যাচ দেখে বিস্মিত ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার তথা ধারাভাষ্যকার ইয়ান বিশপও সমাজমাধ্যমে গিলের ক্যাচের প্রশংসা করেছেন— ‘শুভমনের সেই ক্যাচ… অসাধারণ’।

গলে ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্টের তৃতীয় দিনে ঘটনাটি ঘটে। ভারতের প্রথম ইনিংস ৪৬২ রানে শেষ হওয়ার পরে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। কুলদীপ যাদবের বলেই উইকেটের দেখা পায় ভারত। তবে সেই উইকেটের নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা ছিল শুভমনের অসাধারণ ফিল্ডিংয়ের।

কামিন্দু মেন্ডিস কুলদীপের ফুল লেংথের বলটিকে এগিয়ে এসে ড্রাইভ করার চেষ্টা করেন। বল দ্রুত একস্ট্রা কভারের দিকে চলে যায়। মনে হচ্ছিল, বলটি হয়তো আটকানো সম্ভব, কিন্তু ক্যাচ ধরা তো দূরের কথা। ঠিক তখনই বাঁ দিকে পুরো শরীর ছুড়ে দেন শুভমান।

প্রায় মাটি ছুঁয়ে ফেলা বলটিকে মাঝআকাশে এক হাতে ধরে ফেলেন তিনি। শুধু ধরাই নয়, বলটি যাতে হাত থেকে বেরিয়ে না যায়, সেই নিয়ন্ত্রণও ছিল ভারত অধিনায়কের। ক্যাচ সম্পূর্ণ করার পরে নিজেও যেন বুঝতে পারেন, কী অসাধারণ একটি মুহূর্ত তৈরি করেছেন তিনি। আনন্দে বলটি শূন্যে ছুড়ে সেলিব্রেট করেন শুভমন।

Left hand, full stretch, absolute stunner from Shubman Gill! 🥵

Watch #SLvIND, 1st Test, LIVE NOW on Sony Sports Network TV channels & Sony LIV.#SonySportsNetwork #SonyLIV #BeautifulGameOfTestCricket pic.twitter.com/xe2ldGxkpJ
— Sony Sports Network (@SonySportsNetwk) August 17, 2026

ধারাভাষ্যে সঙ্গে সঙ্গেই বিস্ময় প্রকাশ করেন মঞ্জরেকর। তাঁর মন্তব্য, ‘ওহ! এই ক্যাচটা ধরার কোনও অধিকারই যেন ওর ছিল না। তবু ধরে ফেলল!’

তার পর আরও ব্যাখ্যা করে মঞ্জরেকর বলেন, ‘সত্যি বলতে, বলটা ওর নাগালের মধ্যেই ছিল না। ব্যাটারও নিশ্চয়ই ভেবেছিল, ‘হ্যাঁ, বলটা বাতাসে আছে, কিন্তু অনেক দূরে চলে গিয়েছে।’ এই জায়গায় এমন ক্যাচ, আপনি সেরাগুলির অন্যতম হিসাবেই দেখবেন’।

শুধু মঞ্জরেকর নন, ইয়ান বিশপও শুভমানের এই ক্যাচ দেখে মুগ্ধ। সমাজমাধ্যমে তাঁর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, “শুভমানের সেই ক্যাচ… দুর্দান্ত’।

তৃতীয় দিনের শুরুতেই অবশ্য ভারতের ইনিংস দ্রুত শেষ হয়ে যায়। আগের দিনের ৯ উইকেটে ৪৬০ রান থেকে খেলা শুরু করেছিল ভারত। মাত্র চার বলের মধ্যেই প্রসিদ্ধ কৃষ্ণকে আউট করে ভারতের ইনিংস ৪৬২ রানে গুটিয়ে দেন শ্রীলঙ্কার পেসার অসিথা ফার্নান্ডো। তবে তারা ব্যাট করতে নেমেও রানের পাহাড়ে উঠতে পারেনি ২৮৪ রানেই শেষ হয়ে যায়। অর্থাৎ, প্রথম ইনিংসে তারা ১৭৮ রানে পিছিয়ে রয়েছে।

শ্রীলঙ্কার ইনিংসে কুলদীপের প্রথম উইকেট এনে দেন শুভমান। আর সেই উইকেটের চেয়েও বেশি আলোচনায় রয়ে গেল ভারত অধিনায়কের অবিশ্বাস্য ফিল্ডিং। ব্যাট হাতে নেতৃত্ব দেওয়ার পরে এ বার ফিল্ডিংয়েও দলের সামনে উদাহরণ তৈরি করলেন শুভমান।